20/06/2025
খরগোশের ক্ষেত্রে জিআই স্ট্যাসিস বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্ট্যাসিস হল একটি গুরুতর অবস্থা যা পরিপাকতন্ত্রের ধীরগতি বা বন্ধ হয়ে যাওয়াকে বোঝায়।এই রোগের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে খিদে কমে যাওয়া, পুপ বন্ধ হওয়া, অলসতা এবং কুঁকড়ে থাকা ভঙ্গি। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে পেট ফাঁপা, পেটে ব্যথা এবং দাঁত কিড়মিড় করা।
খিদে হ্রাস: খাওয়ার লক্ষণীয় হ্রাস বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, এমনকি ওরা ওদের প্রিয় ট্রিট পর্যন্ত খেতে চায় না।
পি পটি কমে যাওয়া বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া: এই সময় ওদের পটি ছোট হয়, কম হয়, অথবা একেবারেই হয় না,অথবা অস্বাভাবিকভাবে ছোট বা শুষ্ক পটি হয়।
অলসতা: এই সময় খরগোশের কার্যকলাপ হ্রাস পায়,খেলা ধুলা বন্ধ করে এক জায়গায় শুধু বসে থাকেএবং কুঁকড়ে যায়।
পেট ফুলে যাওয়া: গ্যাস জমার কারণে পেট ফুলে যাওয়া।
পেটে ব্যথা: পেটে স্পর্শ করলে ব্যথা অনুভূত হয় অথবা অস্বস্তি হয়, যা কোমর বেঁকে থাকা, দাঁত কিড়মিড় করা, অথবা নড়াচড়া করতে অনিচ্ছা দ্বারা প্রকাশ পায়।
দাঁত কিড়মিড় করা (ব্রুকসিজম): ব্যথা এবং অস্বস্তির একটি লক্ষণ, যা প্রায়শই পেটে ব্যথার সাথে যুক্ত।
কুঁকড়ে যাওয়ার ভঙ্গি: খরগোশ কুঁকড়ে যাওয়ার ভঙ্গিতে বসে থাকতে পারে বা কুঁকড়ে থাকতে পারে, যা ব্যথা বা অস্বস্তির ইঙ্গিত দেয়।
অন্যান্য লক্ষণ: ডিহাইড্রেশন, অতিরিক্ত গ্যাস, এবং কিছু ক্ষেত্রে, নরম মল বা ডায়রিয়া।
প্রাথমিকভাবে সনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ:
যত তাড়াতাড়ি জিআই স্ট্যাসিস সনাক্ত করা যায় এবং চিকিৎসা করা হয়, তত দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা তত বেশি।
যদি আপনার সন্দেহ হয় যে আপনার খরগোশের জিআই স্ট্যাসিস আছে, তাহলে অবিলম্বে গ্রুপ এ জানান পোস্ট করে,সব রকম ভাবে গাইড করা হবে,প্রয়োজনে চিকিৎসক এর সঙ্গে যোগাযোগ এর জন্য ও সাহায্য করা হবে, কারণ চিকিৎসা না করা না হলে বাচ্চা র মৃত্যু পর্যন্ত হতে পারে।
প্রতিরোধ:
সঠিক ডায়েট চার্ট মেনে ওদের খাবার দিন। যেসমস্ত খাবার ওদের দিতে বারণ করা হয় সেগুলো দেবেন না। নিয়মিত ব্যায়াম অর্থাৎ যাতে ওরা খেলাধুলা করার জায়গা পায় সেটা খেয়াল রাখতে হবে।সব সময় খাঁচায় বন্ধ করে রাখা যাবে না এবং স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ ওদের সাথে সময় কাটান,আপনার উপস্থিতি ওদের অনুভব করতে দিন,একাকিত্ব ফিল করতে দেবেন না ওদের । ছোট খাটো কিছু নিয়ম মেনে চলুন দেখবেন ওরা অনেকদিন আপনার সঙ্গে থাকবে।ভালোবাসায় ভরিয়ে রাখবে আপনাদের।
লেখা: Darshana Kundu
Pic : শ্রাবন্তী কুন্ডু
Rabbit Society of India (Official)