প্রদীপ্ত ফাউন্ডেশন
সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এগিয়ে আসা। সাধারনভাবে প্রত্যেক মানুষই কোন না কোন প্রতিবন্ধকতা নিয়ে তার জীবন অতিবাহিত করেন, নানা সংগ্রামে তার মেধা আর কর্মকূশলতার সর্বোচ্চ ব্যবহার করে সাফল্য অর্জনে ব্রত হোন।
প্রতিবন্ধকতা কোন পাপ বা দোষ নয় এমন কি তারা সমাজের বোঝাও নয় যদি তাদের দক্ষ করে গড়ে ওঠার জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিৎ করা যায়।
প্রতিবন্ধীদের বিশেষত দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে য
ারা শত বাধা পেরিয়ে শিক্ষা অর্জন করে নিজেদের এবং দেশকে আলোকিত করতে চায় তাদের পাশে দাঁড়িয়ে একটু সহায়তার হাত বাড়ানোর উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা।
আমাদের বর্তমান কার্যক্রম এগিয়ে চলছে যে লক্ষ্যগুলো নিয়ে-
# প্রথমত বিশ্ববিদ্যালয় পর্যায়ে ও পরে মহাবিদ্যালয়, বিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।
# শিক্ষার্থী, চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, উদ্যোক্তা, চাকুরিজীবিসহ সকল পেশাজীবিদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক দল তৈরি করা যারা সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য অনুপ্রেরণামূলক ও তথ্যসমৃদ্ধ তথ্য উপস্থাপন করবেন, পরামর্শ সহায়তা দেবেন।
# আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন গবেষণালব্ধ তথ্যগুলো নিয়ে আমাদের দেশীয় পর্যায়ে তার উপযোগিতা বিশ্লেষণপূর্বক তাদের জন্য পেশা নির্বাচন, সে বিষয়ে তাদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ-কর্মশালা পাঠ প্রণয়ন, প্রশিক্ষণের জন্য স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা।
# সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য চাকুরিতে নির্দিষ্ট হারে সুযোগ দেওয়ার জন্য কার্যক্রম হাতে নেওয়া। দেশের উন্নয়ন ভাবনায় সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের এবং রাজনৈতিক দলগুলোর ইশতেহারে প্রতিবন্ধিদের উন্নয়নের প্রতিশ্রুতি ও কর্ম পরিকল্পনা অন্তর্ভূক্তির প্রচেষ্টা।
# দৃষ্টিপ্রতিবন্ধীদের পরিক্ষা সময়ে লেখক ব্যবস্থা করাসহ তাদের প্রাত্যহিক কার্যক্রমে সহায়তার প্রচেষ্টা সম্প্রসারিত করা।
# প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ-সাংগঠনিক করে গড়ে তোলা যেন তারা নিজেদের স্বাবলম্বী করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে অধিকার আদায় ও কর্তব্য পালন করতে সচেষ্ট হয়।
# প্রদীপ্ত ফাউন্ডেশনকে অবলম্বন করে যে মানুষগুলো অপরের সেবা করার মানসিকতায় এগিয়ে আসেন তাদেরকে দেশের যোগ্য, দক্ষ, প্রশিক্ষিত, স্বশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা।