MEGH Foundation

MEGH Foundation This is a Social no-profitable no-Govt Sociology, Economics, Cultural, Educated Organization.

মোরাল এডুকেশন ফর গ্রোথ হিউম্যানিটি ফাউন্ডেশন (Moral Education for Growth Humanity Foundation) বা MEGH Foundation

এর অঙ্গীকার :
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়ীক, জঙ্গীমুক্ত, সাংস্কৃতিক, অর্থনৈতিক উন্নয়ণে বাংলাদেশ সরকারকে সহযোগীতা করা।

উদ্দেশ্য:
সামাজিক কাজে মানুষকে উৎসাহিত করা ও উদ্যোক্তা/কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা ।

লক্ষ্য:
১। এসডিজি বাস্তবায়নে সরকারকে সহযোগীত

া করা।
২। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সামাজিক,সাংস্কৃতিক কাজে মানুষকে উৎসাহিত করা।
৩। বেকার জনসাধারণকে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষনের ব্যবস্থা করা।
৪। সাম্প্রদায়ীক মুক্ত যে কোন সামাজিক/সাংস্কৃতিক সংগঠন এর সাথে যৌথ প্রোগ্রাম করা।
৫। সামাজিক/সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ভলেন্টিয়ারিং কাজে অংশ গ্রহণ করা।
৬। সোস্যাল বিজনেস করা।


অর্থনৈতিক রিপোর্ট:
সদস্যদের চাঁদা এবং বিজ্ঞাপন থেকে আয় করা হয়। এবং সেই টাকা থেকেই প্রোগ্রাম করা হয়।

ওয়েব: www.meghfoundation.com
ফেসবুক পেজ: www.facebook.com/MEGHoffice
ফেসবুক গ্রুপ:
www.facebook.com/groups/wmegh

মোরাল টিম:
মোরাল এডুকেশন ফর গ্রোথ হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিটি এক্টিভ কমুউনিটি পরিচালিত হয়‌ সেক্রেটারিয়েট কেবিনেট এর মাধ্যমে। একজন সেক্রেটারী জেনারেল এর অধিনে ৯ জন আন্ডার সেক্রেটারী থাকে। প্রত্যেক আন্ডার সেক্রেটারীর জন্য একটি করে প্রজেক্ট চলমান থাকবে, নতুন প্রজেক্ট শুরু হলে আন্ডার সেক্রেটারী পদ সৃষ্টি হবে। আন্ডার সেক্রেটারি ছাড়া কমুউনিটির অন্যরা সাধারন সদস্য বা ভলেন্টিয়ার হিসেবে পরিচিতি পাবেন।

বিস্তারীত জানতে পেজের ইনবক্সে টেক্স করুন।

কমপক্ষে ৩ টি ভলেন্টিয়ারিং সার্টিফিকেট অর্জন করার পরে সদস্য হবার জন্য মেঘ ফাউন্ডেশনের যে কোন এক্টিভ কমুউনিটিতে আবেদন করলে যাচায় বাচায় সাপেক্ষে সদস্য হিসেবে অনুমোদন পাবেন।

সদস্য হবার এক বছর পরে এক্টিভিটিস অনুযায়ী যে কোন সদস্য চাইলে নিজে টিম গঠন করে সেক্রেটারি জেনারেল হতে পারবেন।

এক্টিভ কমুউনিটি ক্লাব
সামাজিক ক্লাব
প্রতিষ্ঠান ক্লাব,
ফেম্যালি ক্লাব


তিনটির যে কোনবএকটি ক্লাব গঠন করে মানব সেবা করতে পারবেন।
শর্ত প্রযোজ্য

জুলাই বিপ্লবের চেতনায় ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব  অনুষ্ঠিতপ্রেস ব্রিফিং- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদিক...
25/02/2025

জুলাই বিপ্লবের চেতনায় ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

প্রেস ব্রিফিং- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদিক সমিতি ও জাহাঙ্গীরনগর প্রেস ক্লাব,২৫ ফেব্রুয়ারি, ২০২৫ রোজ মঙ্গলবার, বিকাল ৪ টা।

জুলাই বিপ্লবের চেতনায় শুরু হওয়া ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমাপনী হতে যাচ্ছে ২৬ ফেব্রুয়ারি ২০২৫। ‘রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা’ এই শ্লোগানে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু হয়ে ২১ ডিসেম্বর ২০২৪ এ প্রথম পর্বে অনলাইনে ৬৮ দেশের ২৩৫ টি চলচ্চিত্র বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করেছে। এছাড়াও ২৬ টি দেশের ৫২ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র “ইন্সটিটিউট ফোকাস” বিভাগে প্রতিযোগিতা করেছে। যা বহুভাষী বিভিন্ন জাতির সংস্কৃতির সাথে মিলবন্ধন ও তরুণ চলচ্চিত্র শিক্ষার্থীদের মধ্যে একটি সম্পর্ক স্থাপনে ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে অনেক দেশের চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী-কলাকুশলী অংগ্রহণ করার ইচ্চা প্রকাশ করলেও সারাসরি অংশগ্রহন করতে পারেনি তবে অনলাইনে যুক্ত থেকেছেন ইউরোপা, আমেরিকাসহ বিভিন্নি দেশের চলচ্চিত্র পরিচালকগন। বিদেশী অতিথি হিসেবে উৎসবে সরাসরি অংশগ্রহণ করেছেন পাকিস্তানী চলচ্চিত্র নির্মাতা ও লাহোর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের সহযোগি অধ্যাপক কায়নাত থেবু। তিনি পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ আকর্ষণ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা। এই উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও জাহাঙ্গীরনগর প্রেস ক্লাবের যৌথ উপস্থিতিতে প্রেস ব্রিফিক করা হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি ফ্যাফেটেরিয়ার লাউন্সে। উৎসবের বিভিন্ন প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়। সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানী চলচ্চিত্র পরিচালক কায়নাত থেবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেমাকিং লিমিটেড এর চেয়ারম্যান রিনাৎ সুলতানা, কিশলয় বিদ্যাপীঠ এর পরিচালক নাজির খান লিটন। সভাপতিত্ব করেন সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি পোস্টার উন্মোচন করা হয়েছে। পোস্টারে তুলে ধরা হয়েছে জুলাই ৩৬ বিপ্লবের রক্তাক্ত জমিন। পোস্টারে স্থান দেয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের স্কেচ। আন্দোলন চলাকালীন ভারতীয় চিত্রকর কৌশিক সরকার এই স্কেচ করে ছিলেন।

সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করেছেন তরুণ শিক্ষার্থীরা ও গণতন্ত্রকামী বিভিন্ন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেও দেশি-বিদেশী নানা ষড়যন্ত্র অব্যাহত আছে। চলচ্চিত্রের মাধ্যমে বহুদেশীয় সম্পর্ক স্থাপন এবং সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

মনজুরুল আরো জানান, ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬৮টি দেশের চলচ্চিত্র বাছাই করা হয়েছে। আমেরিকার নিউইর্য়ক ফিল্ম একাডেমি, চায়নার বেইজিং ফিল্ম একাডেমি, রাশিয়ার মস্কো স্টেট ইনস্টিটিউট অফ কালচার, ভারতের সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, কাতারের নর্দানইস্ট ইউনিভার্সিটি ইন কাতার, ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ান এডুকেশন ইউনির্ভাসিটিসহ ২৬টি দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের তরুণরা এই উৎসবে তাদের নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে প্রতিযোগিতা করেছে।

এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের তরুণ মেধাবীদের সাথে সারা পৃথিবীর তরুণদের একটি সেতু নির্মাণ হবে বলে আশা প্রকাশ করে মনজুরুল বলেন, বাংলাদেশের তরুণরা জুলাই ৩৬ বিপ্লবে একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। আমরা তরুণদের এই সাহসিকতা পৃথিবীর তরুণদের কাছে তুলে ধরতে চাই। আমরা বাংলাদেশের জুলাই ৩৬ বিপ্লবের গণহত্যা তুলে ধরে সারা পৃথিবীতে হানাহানি, যুদ্ধ ও নিসংসতা বন্ধ করে শান্তির আহ্বান জানাই।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্ভাবিত তথ্যের উপর বেলজিয়ামের চলচ্চিত্র পরিচালক আনি ক্লার্ক ও মিশেল ভ্যান ডের ভেকেন পরিচালিত ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, জিরো নেট কার্বন ইমিশন, জিরো প্রভারটি, জিরো আনএমপ্লাইমেন্ট’ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে। এই ডকুমেন্টারি সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ডকুমেন্টারি চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হয়েছে। পাকিস্তানী নারী চলচ্চিত্র নির্মাতা ও লাহোর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের সহযোগি অধ্যাপক কায়নাত থেবু পরিচালিত “মেড উইথ লাভ” ডকুমেন্টারি বেস্ট এশিয়ান ডকুমেন্টারি পুরস্কার বিজয়ী হয়েছে। কায়নাত থেবু উৎসবে অংশগ্রহণ করেছেন এবং তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
এ উৎসবে চলচ্চিত্র প্রতিযোগিতা ছাড়াও ‘ফ্যাসিবাদের কবলে চলচ্চিত্র ও সংস্কৃতি’, ‘মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় চলচ্চিত্রের ভূমিকা’, ‘জুলাই ৩৬ প্রেক্ষিত কালচারাল পলিটিক্স’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে জুলাই ৩৬ গণহত্যার তথ্যচিত্র নির্ভর পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি চলচ্চিত্র ‘নেক্সট জেনারেশন লিডার’ এর ট্রেইলার । উল্লেখ, সিনেমাকিং লিমিটেড এর উদ্যোগে “জুলাই ৩৬ বিপ্লব” শিরোনামে বাংলাদেশ, ভারত, পাকিস্তান যৌথ একটি ডকুমেন্টারি নির্মান করবেন। ডকুমেন্টারিটি নির্মাণ করবেন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ- (পরিচালক দায়িত্ব) ভারতীয় চলচ্চিত্র পরিচালক হর্ষ নারায়ণ- ভারত (ক্রিয়েটিভ প্রযোজক দায়িত্ব) পাকিস্তানী চলচ্চিত্র পরিচালক ও চিত্র সম্পাদক কাযনাত থেবু (এডিটর দায়িত্ব) । বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ, ভারতীয় চলচ্চিত্র পরিচালক হর্স নারায়ণ, পাকিস্তানি চলচ্চিত্র পরিচালক কায়নাত থিবিউ এর সমন্বয়ে ত্রীদেশীয় যৌথ ভাবে প্রযোজনার মধ্য দিয়ে সারা পৃথিবীতে তুলে ধরা হবে বাংলাদেশের ২০২৪ এর জুলাই বিপ্লবের গণহত্যার ভয়াবহ নিসংসতা।

মেঘ ফাউন্ডেশনের আয়োজনে এবং ঢাকা ফ্যাস্টিভালের সহযোগিতায় ২০২০ সাল থেকে প্রত্যেক বছর সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এইবার উৎসবের ৫ম এডিশন জুলাই ৩৬ আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে।

Our an international delegate Ms. Kainat Thebo come from Pakistan, a Filmmaker and film professor. 5th ciff is ongoing. ...
22/02/2025

Our an international delegate Ms. Kainat Thebo come from Pakistan, a Filmmaker and film professor. 5th ciff is ongoing. Organised by MEGH Foundation

Our an international delegate Mr. Zeki Celik come from Turkey. He is a Screenplay writer, poet and journalist. 5th ciff ...
22/02/2025

Our an international delegate Mr. Zeki Celik come from Turkey. He is a Screenplay writer, poet and journalist. 5th ciff is ongoing... organised by MEGH Foundation

3rd Moralook International Book Festival 2025. Organised by MEGH Foundation
22/02/2025

3rd Moralook International Book Festival 2025. Organised by MEGH Foundation

Award giving ceremony will be held on 8 PM.
08/02/2025

Award giving ceremony will be held on 8 PM.

01/01/2025
সুযোগ হতে পারে আপনার প্রতিভা বিকাশে...জাতীয় সাপ্তাহিক The Parliament Face প্রিন্টিং ও অনলাইন পত্রিকায় রাজনীতি/সরকার/নির্...
03/10/2024

সুযোগ হতে পারে আপনার প্রতিভা বিকাশে...

জাতীয় সাপ্তাহিক The Parliament Face প্রিন্টিং ও অনলাইন পত্রিকায় রাজনীতি/সরকার/নির্বাচন বিষয়ক লেখা প্রকাশের সুযোগ পাবেন। আপনার লেখায় জাতি খুজে পেতে পারে নতুন সম্ভাবনা।

World News of Bangladesh-WNB ২০১২ সালে প্রতিষ্ঠার পর নানা বাধার সম্মুখীন হয়ে এক সময় বন্ধ হয়েছিলো, নতুন বাংলাদেশে আদি ডোমেইনেই আবার সংবাদ প্রচার শুরু করেছে। সামাজিক ও তথ্য ভিত্তিক লেখালেখি করার সুযোগ পাবেন আপনিও।

CinemaKing Limited ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে চলচ্চিত্র বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসতেছে। ২০২০ সালে Cinemaking24 Film News নামে নিউজ পোর্টাল চালু করা হয়েছিলো। এই পোর্টাল এখন থেকে নিয়মিত চলচ্চিত্র বিষয়ক সংবাদ, চলচ্চিত্র সমালোচনা ও উৎসবের খবরাখবর প্রচারিত করবে, আপনিও লেখতে পারবেন চলচ্চিত্র বিষয়ে।

আমরা হাঁটছি পৃথিবী পাতায়, আপনিও হতে পারেন সহযাত্রী।

নিয়োগ বিজ্ঞপ্তি...
11/09/2024

নিয়োগ বিজ্ঞপ্তি...

আগামিকাল বিতরণ করা হবে... এই ত্রাণ উপহার প্যাকেটে যা থাকছে-১. চাল২. ডাল৩. আলু৪. পেঁয়াজ৫. লবন৬. সয়াবিন তেল৭. সরিষার তেল...
30/08/2024

আগামিকাল বিতরণ করা হবে...
এই ত্রাণ উপহার প্যাকেটে যা থাকছে-
১. চাল
২. ডাল
৩. আলু
৪. পেঁয়াজ
৫. লবন
৬. সয়াবিন তেল
৭. সরিষার তেল
৯. মরিচ
১০. মোমবাতি
১১. দেয়াশলায়
১২. ওরস্যালাইন
১৩. ঔষধ
১৪. পানি বিশুদ্ধকরন ট্যাবলেট
১৫. স্যানিটারি ন্যাপকিন।

আমরা পাশে থাকতে চাই বন্ধু হয়ে... মানবতার হাত বাড়িয়ে দিন।
28/08/2024

আমরা পাশে থাকতে চাই বন্ধু হয়ে... মানবতার হাত বাড়িয়ে দিন।

Address

Elephant Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MEGH Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MEGH Foundation:

Share