Forum of Diploma Engineers Bangladesh- FDEB

Forum of Diploma Engineers Bangladesh- FDEB নৈতিকতার আদর্শে উজ্জীবিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)

অভিনন্দন জানাচ্ছি নির্বাচিত সকল নেতৃবৃন্দকে।
05/06/2026

অভিনন্দন জানাচ্ছি নির্বাচিত সকল নেতৃবৃন্দকে।

লাল গরুর কালো শিংরাত পোহালেই ঈদের দিন:এই পবিত্র দিনে সকল কষ্ট, অভিমান ও বিভেদ ভুলেভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবিকতায় গড়ে উঠ...
27/05/2026

লাল গরুর কালো শিং
রাত পোহালেই ঈদের দিন:

এই পবিত্র দিনে সকল কষ্ট, অভিমান ও বিভেদ ভুলে
ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবিকতায় গড়ে উঠুক সুন্দর এক সমাজ।

সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

প্রকৌশলী জয়নুল আবেদীন
লোহাগাড়া, চট্টগ্রাম।

এফডিইবি এর  সাবেক সহ-সভাপতি,প্রকৌশলী শাহাবুল আলম’র ইন্তেকালে ফোরামের গভীর শোক প্রকাশ -ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাং...
22/05/2026

এফডিইবি এর সাবেক সহ-সভাপতি,প্রকৌশলী শাহাবুল আলম’র ইন্তেকালে ফোরামের গভীর শোক প্রকাশ -

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)- এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সহ-সভাপতি প্রকৌশলী শাহাবুল আলম আজ ২১ মে ২০২৬ ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজেউন)।

শোকবাণী

প্রকৌশলী শাহাবুল আলম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এফডিইবি'র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন একটি যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, প্রকৌশলী শাহাবুল আলম সংগঠনের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব ছিলেন। তাঁর দীর্ঘ কর্ম ও সাংগঠনিক জীবনে সততা, মানবিক মূল্যবোধ এবং দূরদর্শী নেতৃত্বের যে অনন্য দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে, তা প্রকৌশল অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে নেতারা আরো বলেন- মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মরহুমকে ক্ষমা ও রহম করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমরা তাঁর শোকাহত পরিবার-পরিজন, সহপাঠী, বন্ধুমহল, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বার্তাপ্রেরক-


প্রকৌশলী ইয়াসিন আহমদ
কেন্দ্রীয় প্রচার ও জনসংযোগ সম্পাদক, এফডিইবি।

বার্তা সম্পাদক, সংবাদ হিসেবে প্রকাশের অনুরোধসহ প্রেরিত হলো।

আইডিইবি’র ৪৫ তম কাউন্সিল অধিবেশনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)’র নেতৃবৃন্দের সরব উপস্থিতি...
10/05/2026

আইডিইবি’র ৪৫ তম কাউন্সিল অধিবেশনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)’র নেতৃবৃন্দের সরব উপস্থিতি...

25/04/2026

এসোসিয়েশন অব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ- এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন এফডিইবি’র সাধারণ সম্পাদক ও আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নুল আবেদীন।

গাজীপুর সফরে এফডিইবি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিতফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর কেন...
19/04/2026

গাজীপুর সফরে এফডিইবি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ্, সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান এবং জাতীয় কমিটির সদস্য প্রকৌশলী আলমগীর হোসেন মৈশান গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুর জেলা সফর করেন।

সফরকালে নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পেশাগত উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভা পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলারচেষ্টার এফডিইবি’র তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক ...
16/04/2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলার
চেষ্টার এফডিইবি’র তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এফডিইবি, ঢাকা মহানগরী উত্তরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত:অদ্য ১৪ এপ্রিল ২৬ ইং ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ...
14/04/2026

এফডিইবি, ঢাকা মহানগরী উত্তরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত:

অদ্য ১৪ এপ্রিল ২৬ ইং ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি), ঢাকা মহানগরী উত্তর শাখার প্রকৌশলীদের নিয়ে কাকরাইলস্থ আইডিইবি ভবনে অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুর রহমান মুসা।

এফডিইবি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি প্রকৌশলী মো: তারিকুল ইসলাম তারেক এর সভাপতিত্বে এবং থানার সার্ভিস এ্যাসোসিয়েশন বিষয়ক সম্পাদক প্রকৌশলী এ.কে.বি নাদিম ও তারবিয়াত সম্পাদক প্রকৌশলী আবুল হাশিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত উপদেষ্টা এ্যাড. হেলাল উদ্দিন, এফডিইবি'র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো: আব্দুছ ছাত্তার শাহ, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত উপদেষ্টা জনাব মো: জিয়াউল হাসান, জনাব মো: আতাউর রহমান সরকার, এফডিইবি'র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মো: মির্জা মিজানুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, মোহাম্মদ পুর দক্ষিণ থানার সম্মানিত উপদেষ্টা জনাব মো: শাখাওয়াত হোসেন প্রমুখ।

06/04/2026

"জুলাই সনদ থেকে সরে আসার কোনো সুযোগ নাই। সরকার কে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই"

-প্রকৌশলী জয়নুল আবেদীন
সাধারণ সম্পাদক, এফডিইবি।

প্রকৌশলী মিজানুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তারের ঘটনায় এফডিইবি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ
28/03/2026

প্রকৌশলী মিজানুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তারের ঘটনায়
এফডিইবি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

Address

Dhaka

Telephone

+8801622562024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Forum of Diploma Engineers Bangladesh- FDEB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Forum of Diploma Engineers Bangladesh- FDEB:

Share