Bangladesh Society For The Enforcement Of Human Rights(BSEHR).

Bangladesh Society For The Enforcement Of Human Rights(BSEHR). Bangladesh Society for the Enforcement of Human Rights-BSEHR was set up on 10th December, 1977 to establish the people’s rights and create awareness.

Bangladesh Society for the Enforcement of Human Rights-BSEHR was set up on 10th December, 1977 to establish and protect Human rights as embodied in the Universal Declaration of Human Rights , and to that end works to establish and perpetuate the Rule of Law and Good Governmance in Bangladesh by ensuring the enforcement of fundamental rights of the citizens as guaranteed by the Constitution of the

People's Republic of Bangladesh .BSEHR recognizes the adequacy of these laws in the Constitution and at the same time is convinced that due to the lack of pro[er enforcement the laws have been rendered ineffectual. BSEHR believes that people's lack of sufficient knowledge regarding their own rights is the root cause for the lack of proper implementation of the laws. That is why,BSEHR renders fee legal aid to the poor, the oppressed and the dispossessed who are victims of injustice, illegal detention, harasment etc, with the aim to promote the administration of justice, the Rule of Law and to secure legal guarantees for basic Human Rights in Bangladesh.

We mourn the passing of Sharif Osman Hadi, a great man with a voice that was loud & clear, a voice that spoke for freedo...
18/12/2025

We mourn the passing of Sharif Osman Hadi, a great man with a voice that was loud & clear, a voice that spoke for freedom, democracy, justice and against fascism, corruption, violence and treason!

We demand immediate arrest of all the criminals involved in this crime, and are willing to assist Sharif Osman Hadi's family in every way to seek justice and assistance from the relevant authorities, law enforcement agencies, in taking all steps to ensure Justice for Sharif Osman Hadi.

May Almighty Allah grant Sharif Osman Hadi Jannatul Firdaus, Ameen.
May Allah (SWT) give his beloved wife, his family, and fellow followers the strength, courage & patience to move on.

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ২০ডিসেম্বর বিভাগীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হও...
15/12/2025

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ২০ডিসেম্বর বিভাগীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ভেনু( বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ চত্বর পরিদর্শন করার জন্য এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি,সহ কয়েকজন মানবাধিকার কর্মী ।

15/12/2025

‘শান্তির নগরী’ খুলনা এখন আতঙ্কপুরী! | Crime Scene | EP 160 | JamunaTV⨳𝗔𝗯𝗼𝘂𝘁 𝗝𝗮𝗺𝘂𝗻𝗮 𝗧𝗲𝗹𝗲𝘃𝗶𝘀𝗶𝗼𝗻⨳Jamuna Tele...

রাঙ্গুনিয়ায় বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে সংসদ সদস্য প্রার্থীরা : স্ব স্ব নির্বাচনী ইশতেহার উপস্থাপনরাঙ্গুন...
15/12/2025

রাঙ্গুনিয়ায় বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে সংসদ সদস্য প্রার্থীরা : স্ব স্ব নির্বাচনী ইশতেহার উপস্থাপন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে গুণী সংবর্ধনা, আলোচনা সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
জাতিসংঘ মানবাধিকারের সদর দফতর কর্তৃক ঘোষিত এবারের বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য Human Rights, our Eveyday Essentials. "মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়"-এর আলোকে স্বাগত বক্তব্য দেন মানবাধিকার পৌরসভা শাখার আজীবন সদস্য ও সম্মিলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ।
মডারেটর ছিলেন সংস্থার আজীবন সদস্য ও চুয়েটের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ মোজাম্মেল হক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার, রূপকল্প, নির্বাচিত হলে সংসদে যুগোপযোগী আইন সংস্কার-প্রণয়ন ও প্রয়োগের অঙ্গীকার, স্থানীয় উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় তাঁদের পরিকল্পনা তুলে ধরেন।
মানবাধিকার কর্মী ও শিক্ষক জানে আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর প্রতিনিধি ভিপি আনছুর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আহমদ রেজা, বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী সি এস কে সিদ্দিকী।
তাঁরা স্ব স্ব উন্নয়ন প্রতিশ্রুতি, মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়ন, জনগণের জীবনমান উন্নয়ন এবং আধুনিক রাঙ্গুনিয়া গঠনে করণীয় বিষয়ে বক্তব্য দেন।
আলোচনায় অংশ নেন, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফজলে এহসান শামীম, উপজেলা মডেল শাখার আজীবন সদস্য ও মানবাধিকার গবেষক মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ নূরুন্নবী, আজীবন সদস্য মোহাম্মদ নূরুল আজীম, আজীবন সদস্য মোহাম্মদ সাজ্জাদুল করিম রিংকু, আজীবন সদস্য সিকদার গিয়াস উদ্দীন মাহমুদ, আজীবন সদস্য মাস্টার এম কামাল উদ্দীন, আজীবন সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম তালুকদার, আজীবন সদস্য দীন মোহাম্মদ, আজীবন সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী বাবু, পৌরসভা আজীবন সদস্য মোহাম্মদ খাইরুল আলম, প্যানেল মেডিয়েটর কে এম গিয়াস উদ্দিন শাহজাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিন, দুর্নীতি প্রতিরোধের সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, অভ্যর্থনা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক এম আনোয়ারুল ইসলাম তালুকদার বাবুল।
পবিত্র কুরআন তিলাওয়াত করেন শাহযাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম রসূল, গীতা পাঠ করেন ডাক্তার সুভাষ চন্দ্র সেন ও ত্রিপিটক পাঠ করেন মাস্টার আনন্দ কুমার বড়ুয়া।
প্রথম পর্বে পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় চার গুণীজনকে সংবর্ধিত করা হয়।
সংবর্ধিতদের মধ্যে সমাজসেবায় মোহাম্মদ বেলায়েত আলী চৌধুরী-মরণোত্তর (পোমরা) এর পক্ষে তাঁর পৌত্র মোহাম্মদ নাজিম আলী চৌধুরী, শিক্ষা বিস্তারে হামিদ শরীফ মিয়া চৌধুরী-মরণোত্তর (শিলক) এর পক্ষে তাঁর পৌত্র মোকাররম হোসেন চৌধুরী, ন্যায়বিচারে বিচারপতি রেজাউল করিম রেজা (স্বনির্ভর রাঙ্গুনিয়া) ও চিকিৎসায় প্রফেসর ডা. ওয়াকিল আহমদ (রাজানগর)-কে "মানবাধিকার পুরস্কার" সম্মাননা প্রদান করা হয়।

সংবাদ প্রেরক
শান্তি রঞ্জন চাকমা
সহ-সাধারণ সম্পাদক
মানবাধিকার
চন্দ্রঘোনা ইউনিয়ন শাখা

20/10/2025
01/09/2025

শোক সংবাদ-

আমরা গভীর দুঃখের সাথে জান্নাচ্ছি যে,
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি,ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আমেনা খাতুন কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক অধ্যক্ষ মো: আমিনুর রহমান টুকু আজ ১লা সেপ্টেম্বর, ২০২৫, রোজ সোমবার সকাল ৯.৪০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উনার মৃত্যুতে সংস্থার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআ'লা মরহুম জনাব আমিনুর রহমান টুকু কে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমিন।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার আজীবন সদস্য এবং সংস্থার লিগ্যাল এইড বোর্ডের কো-অর্ডিনে...
28/08/2025

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার আজীবন সদস্য এবং সংস্থার লিগ্যাল এইড বোর্ডের কো-অর্ডিনেটর, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ট্রেজারার, ডেপুটি অ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হওয়ায় সংস্থার সভাপতি মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, সংস্থার রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অভিনন্দন জানিয়েছেন।
মানবাধিকার সংস্থা কর্তৃপক্ষ আশাবাদী যে, "রাষ্ট্রের সংবিধান সমুন্নত ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারে প্রত্যেক নাগরিকের সমান সুযোগ নিশ্চিত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়" তিনি সদা সচেষ্ট থাকবেন। মানবাধিকার নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Address

15th Floor, Chancery Chambers, Meherba Plaza, 33 Topkhana Road
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Society For The Enforcement Of Human Rights(BSEHR). posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Society For The Enforcement Of Human Rights(BSEHR).:

Share