Nijera Kori

Nijera Kori Nijera Kori is an activist NGO in Bangladesh working since 1980 to empower the rural poor and landless. ‘Nijera Kori’ in English means, ‘We do it ourselves’.

Nijera Kori is an NGO with headquarters in Dhaka, Bangladesh. Founded as a response to the 1974 famine, it has been registered with the NGO Affairs Bureau since 1980. Nijera Kori works with over 1,100 villages and has a total membership exceeding 200,000. It works to empower the rural poor of Bangladesh, both women and men, to establish their rights over the institutions that control the allocatio

n of resources and services for the poor. Nijera Kori means "we do it ourselves." It eschews all forms of service provision for the poor, concentrating instead of mobilising them to claim their entitlements and demand their rights. Nijera Kori is unique among NGOs in its stance against micro-credit, hence the staff like to say its other name is "we don't do credit."

"শোষকের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা টান মালিকের মুনাফায় প্রথম হেনেছে পদাঘাতওরা পৃথিবীর মেহনতি মজদুর, ওরা মজদুর দুনিয়ার সূর্...
03/05/2026

"শোষকের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা টান
মালিকের মুনাফায় প্রথম হেনেছে পদাঘাত
ওরা পৃথিবীর মেহনতি মজদুর,
ওরা মজদুর দুনিয়ার সূর্য"

সেই ১৮৮৬-র মজদুরদের পথ ধরে এখনো পৃথিবীর পথঘাট নিপীড়িত মানুষের স্লোগানে মুখরিত হয়। সেই ধারাবাহিকতায় এবারো মহান মে দিবসে দেশজুড়ে ভূমিহীন সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত হয়েছে নানা কর্মসূচী। শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য মজুরির দাবিতে র‍্যালি, মিছিল এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

"সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও হয়রানির অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে স্বস্তি ফিরে...
28/04/2026

"সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও হয়রানির অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে স্বস্তি ফিরেছে ভূমিহীন কৃষকদের মাঝে। আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো বাধা ছাড়াই তারা তাদের রোপণ করা ধান ঘরে তুলতে পেরেছেন।"

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও হয়রানির অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে স্ব.....

১৯৯৮ সালের ১৬ই এপ্রিল গাইবান্ধার খাস জমিতে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিহীন সংগঠনের নেত্রী কাছমতি শহীদ হন। তাঁর আত্মত্...
20/04/2026

১৯৯৮ সালের ১৬ই এপ্রিল গাইবান্ধার খাস জমিতে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিহীন সংগঠনের নেত্রী কাছমতি শহীদ হন। তাঁর আত্মত্যাগের স্মরণে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমিহীন সংগঠন এবং নিজেরা করি প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে। এর অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটায় গত বৃহস্পতিবার নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসূচিরগুলোর মধ্যে ছিল শহীদ কাছমতির কবরে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনা।

ভূমিহীন সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন। দিনটি উপলক্ষে পান্তা উৎসব, র‍্য...
15/04/2026

ভূমিহীন সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন। দিনটি উপলক্ষে পান্তা উৎসব, র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নববর্ষের তাৎপর্য, অসাম্প্রদায়িক চেতনা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। কিশোরী-কিশোরদের অংশগ্রহণে কবিতা ও নৃত্য এবং বড়দের পরিবেশনায় গণসংগীত উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

জেলেদের জাল ও নৌকা চুরি বন্ধ, নতুন করে জেলে কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা (অবরোধকালী...
12/04/2026

জেলেদের জাল ও নৌকা চুরি বন্ধ, নতুন করে জেলে কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা (অবরোধকালীন) সময়ে সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিতে সন্দ্বীপ উপজেলার ভূমিহীন সংগঠন গত বুধবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে।

মানববন্ধনে সন্দ্বীপের কয়েকশ জেলে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিজেরা করি ও বৃত্ত আর্টস ট্রাস্ট (Britto Arts Trust)-এর উদ্যোগে খুলনার পাইকগাছা উপজেলার নোয়াইয়ে চার দিনব্যাপী একটি চিত...
30/03/2026

নিজেরা করি ও বৃত্ত আর্টস ট্রাস্ট (Britto Arts Trust)-এর উদ্যোগে খুলনার পাইকগাছা উপজেলার নোয়াইয়ে চার দিনব্যাপী একটি চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা ছবি ও নকশা আঁকা এবং অ্যাপ্লিকের কাজে ব্যস্ত ছিল। তাদের কল্পনা আর রঙের ছোঁয়ায় তৈরি হয়েছে প্রাণবন্ত, সুন্দর সব শিল্পকর্ম।

লালপুর উপজেলার বড় বাহাদুরপুর গ্রামের আদিবাসী 'পাহাড়ী' সম্প্রদায়ের নারী-পুরুষ সদস্যরা যৌথভাবে তাদের দখলমুক্ত জমির ফসল (সর...
16/03/2026

লালপুর উপজেলার বড় বাহাদুরপুর গ্রামের আদিবাসী 'পাহাড়ী' সম্প্রদায়ের নারী-পুরুষ সদস্যরা যৌথভাবে তাদের দখলমুক্ত জমির ফসল (সরিষা) কেটে বাড়িতে তুলছেন।

এ এলাকায় 'পাহাড়ী' সম্প্রদায়ের দীর্ঘদিনের বসবাস থাকলেও বিভিন্ন সময়ে তাদের জমি বেদখল হয়ে যায়। ভূমিহীন সংগঠন ও নিজেরা করি–এর উদ্যোগে ৬ ডিসেম্বর ২০২৫-এ তারা আবার তাদের জমি দখলমুক্ত করে। এরপর জমির চারপাশে কলাগাছ ও লাল পতাকা পুঁতে প্রায় ৫ একর জমির সীমানা নির্ধারণ করে সেখানে সম্মিলিতভাবে চাষাবাদ শুরু করে।

With the slogan “Today’s step, tomorrow’s justice—let secure women and girls' rights”, landless organisations and Nijera...
09/03/2026

With the slogan “Today’s step, tomorrow’s justice—let secure women and girls' rights”, landless organisations and Nijera Kori observed International Women’s Day across the country. Human chains, rallies, discussions and cultural programmes were held to mark the day.

This International Women’s Day, let’s remind ourselves: women make up more than half of Bangladesh’s agricultural workfo...
08/03/2026

This International Women’s Day, let’s remind ourselves: women make up more than half of Bangladesh’s agricultural workforce, yet they earn less than their male counterparts for the same work. Only around 13 percent of women have sole or joint ownership of agricultural land, compared to 70 percent of men. They are not even recognised as “farmers”.

For women farmers to get their deserved land, pay, and respect—the resistance must continue.

খাসজমি কী? কীভাবে এর উৎপত্তি এবং কারা পাবেন এই জমি? চলুন দেখি...
05/03/2026

খাসজমি কী? কীভাবে এর উৎপত্তি এবং কারা পাবেন এই জমি? চলুন দেখি...

দেশজুড়ে অসংখ্য নদীতে রাসায়নিক মিশ্রিত বিষাক্ত বর্জ্য ফেলার কারণে নদীর পরিবেশ, জলজ  উদ্ভিদ ও প্রানী এখন ধ্বংসের মুখে। একই...
02/03/2026

দেশজুড়ে অসংখ্য নদীতে রাসায়নিক মিশ্রিত বিষাক্ত বর্জ্য ফেলার কারণে নদীর পরিবেশ, জলজ উদ্ভিদ ও প্রানী এখন ধ্বংসের মুখে। একই অবস্থা রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীরও। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনও পড়বে ঝুঁকির মুখে। কম্পানির বর্জ্য ফেলার প্রতিবাদে এবং এ বিষয়ে প্রশাসনের শক্ত পদক্ষেপের দাবিতে ২৫-০২-২০২৬ তারিখে মানববন্ধন করেছে সেখানকার ভূমিহীন সংগঠন ও নিজেরা করি।

Address

7/8 Block C, Lalmatia
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Nijera Kori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nijera Kori:

Share