16/11/2024
মহাকবি আল্লামা ইকবালের “মৃত্যু” নিয়ে চমৎকার একটি কবিতা
উর্দু উচ্চারণে বাংলায় লেখা:
জীবন ভর কোই মেরে পাছ কভি দো মিনট কে লিয়ে বি নে বেঠা, না বুলায়া
লেকিন আজ দেখো সভি মেরে পাছ কাতার বান্দ কার বেঠে হেই
এক তোহফা পাণে কি কিতনি জলন থি মুঝ মেই
লেকিন কোই নে কভি মুঝে কোই তোহফা নহিঁ দিয়া
আজ মেরি কবর পার ফুলোঁ কি মালা লগা রহে হেই এক কে বাদ এক
এক নয়া কাপড়া পাণে কি কিতনি বেচৈনি থি মুঝ মেই
লেকিন আজ দেখো বগৈর মান্গে হি এক নয়া কাপড়া লিপেট কার মুঝে দে দিয়া গয়া হে
এক ওক্ত কোই মেরে সাথ থোড়া সা রাস্তা বি চলনে কো রাজি না থা
লেকিন আজ সভি মিল কার মেরে সাথ চল রহে হেই
আজ মুঝে লগতা হে কি মৌত ওয়াকায়ি খুবসুরত ওর পাক হে
মেই সিরফ ওর সিরফ জিনে কি কোশিশ কারতা রাহা
বাংলায় ভাবনুবাদ :
জীবদ্দশায় কেউ আমার কাছে কখনো দুই মিনিটের জন্য ও বসেনি,ডাকেনি কাছে
অথচ আজ দেখো সবাই আমার কাছে সারিবদ্ধ হয়ে বসে আছে
একটা উপহার পাবার জন্য আমার সে কি আকুলতা ছিলো
কিন্তু কেউ কোন উপহার আমাকে কোনদিন দেয়নি
আজ আমার কবরে ফুলেরমালা দিয়ে যাচ্ছে একের পর এক
একটি নতুন কাপড় পাবার জন্য আমার কি ব্যকুলতা ছিলো
অথচ আজ দেখো না চাইতেই একটা নতুন কাপড় দিয়ে আমাকে মুড়িয়ে দিয়েছে
একটা সময় কেউ আমার সাথে একটু পথ ও চলতে রাজী ছিলো না
কিন্তু আজ সবাই দল বেঁধে আমার সাথে চলেছে
আজ আমার মনে হচ্ছে সত্যই মৃত্যু সুন্দর ও পবিএ।
আমি শুধু শুধুই বেঁচে থাকার চেষ্টা করেছি।