Momen's microfinance Dairy

Momen's microfinance Dairy Compliance & Risk Management A PGP

আপনি কিCredit  Officer / Field Officer  থেকে Branch Manager — হতে চান তাহলে এই  ১০টি সিক্রেট আপনাকে ম্যানেজার হতে অন্যদে...
14/08/2026

আপনি কিCredit Officer / Field Officer থেকে Branch Manager — হতে চান তাহলে এই ১০টি সিক্রেট আপনাকে ম্যানেজার হতে অন্যদের থেকে এগিয়ে রাখবে।টাইম লাইনে শেয়ার করে রেখে দিন ৫ বছর পর ও কাজে লাগবে :""""''
-মোঃ মোমিনুল ইসলাম
মাইক্রোফাইন্যান্স সেক্টরে অনেকেই মনে করেন, "কয়েক বছর চাকরি করলেই Branch Manager হওয়া যায়।" কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন সফল Branch Manager শুধু ঋণ বিতরণ করেন না; তিনি একটি শাখার Portfolio, Staff , Performance, Profitability ও শাখার Sustenibility পরিচালনা করেন।
যদি আপনি একজন Credit Officer/Field Officer থেকে ম্যানেজার চান, তাহলে নিচের ১০টি দক্ষতা আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে।
১. ভালো সদস্য নির্বাচন (Member Selection)
একটি ভালো ঋণের শুরুই হয় একজন ভালো সদস্য নির্বাচনের মাধ্যমে। সদস্যের আয়, পেশা, সামাজিক গ্রহণযোগ্যতা, ঋণ পরিশোধের মানসিকতা এবং পরিবারের আর্থিক অবস্থা যাচাই না করে সদস্য ভর্তি করা ভবিষ্যতে PAR ও খেলাপি ঋণের ঝুঁকি বাড়ায়।
২. ভালো ঋণী নির্বাচন (Borrower Assessment)
সব সদস্যই ঋণের জন্য উপযুক্ত নন। প্রকৃত ঋণগ্রহীতা নির্বাচন করতে হবে তার আয়ের উৎস, ব্যবসার স্থায়িত্ব, ঋণের উদ্দেশ্য, নগদ প্রবাহ (Cash Flow) এবং কিস্তি পরিশোধের সক্ষমতা বিবেচনা করে।এমনকি অন্য কয়টা NGO তে লেনদেন করে তা কৌশলে যাচাই করা।
৩. গ্রহণযোগ্য জামিনদার নির্বাচন
একজন কার্যকর জামিনদার শুধু কাগজে-কলমে নয়; তিনি হতে হবে দায়িত্বশীল, আর্থিকভাবে সক্ষম এবং সমাজে গ্রহণযোগ্য। দুর্বল বা অকার্যকর জামিনদার ভবিষ্যতে আদায় কার্যক্রমকে জটিল করে তোলে।কখনো সুপারিশে ঋণ দেয়া যাবে না।
৪. সঠিক ও সম্পূর্ণ কাগজপত্র সংগ্রহ:-
জাতীয় পরিচয়পত্র, ছবি, আবেদনপত্র, জামিনদারের তথ্য, প্রয়োজনীয় চুক্তিপত্র এProfessional
পাসপোর্ট ফটোকপি, ব্যবসা হলে হালনাগাত ট্রেড লাইসেন্স, যথাযথভাবে যাচাই ও সংরক্ষণ করতে হবে। অসম্পূর্ণ বা ভুল কাগজপত্র আইনি ও প্রশাসনিক ঝুঁকি তৈরি করতে পারে।
৫. মাঠ যাচাই (Field Verification) দক্ষতা
শুধু সদস্যের কথার ওপর নির্ভর না করে বাসা, ব্যবসা, প্রতিবেশী এবং স্থানীয় তথ্য যাচাই করতে হবে। সঠিক মাঠ যাচাই ভবিষ্যতের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।
৬. বকেয়া প্রতিরোধ ও আদায় দক্ষতা
সফল Credit Officer সেই ব্যক্তি, যিনি বকেয়া হওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করেন এবং সময়মতো সদস্যের সঙ্গে যোগাযোগ করে সমাধান করেন। Recovery শুরু হয় ঋণ বিতরণের দিন থেকেই।
৭. সদস্যের সঙ্গে বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তোলা
সদস্য যেন আপনাকে শুধু ঋণদাতা নয়, একজন পরামর্শদাতা হিসেবে দেখেন। সম্মান, আন্তরিকতা এবং নিয়মিত যোগাযোগ দীর্ঘমেয়াদে ভালো Portfolio তৈরি করে।ঋন বিতরণের পর প্রকল্প ভিজিট করতে হবে।সদস্যকে TSS দিতে হবে।
৮. সময় ব্যবস্থাপনা ও পরিকল্পনা
দৈনিক সমিতি সিডিউল মত পৌছানো, সময়মতো Collection করা, Verification এবং Follow-up—এসব সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারলে উৎপাদনশীলতা বাড়ে এবং লক্ষ্য অর্জন সহজ হয়।
৯. রিপোর্টিং ও তথ্য বিশ্লেষণ
একজন ভবিষ্যৎ Branch Manager শুধু কাজ করেন না; তিনি সংখ্যাও বোঝেন। PAR, Recovery Rate, OTR, Loan Outstanding, Savings Growth,FDR,GMS এবং Productivity Ratio নিয়মিত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে জানতে হবে।
১০. নেতৃত্ব ও সততার চর্চা
একজন Branch Manager-এর সবচেয়ে বড় শক্তি হলো সততা, দায়িত্ববোধ এবং টিমকে অনুপ্রাণিত করার ক্ষমতা। আপনি আজ যেভাবে কাজ করবেন, আগামী দিনের টিমও সেই সংস্কৃতি অনুসরণ করবে।এখন থেকে দূর্বল কর্মীকে সহযোগীতা করা।

মাইক্রোফাইন্যান্সে পদোন্নতি শুধু চাকরির বয়সের উপর নির্ভর করে না; এটি নির্ভর করে আপনার সিদ্ধান্ত, দক্ষতা, সততা এবং ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতার ওপর।
মনে রাখবেন—
"ভালো সদস্য নির্বাচন একটি ভালো ঋণ তৈরি করে। ভালো ঋণ একটি শক্তিশালী Portfolio তৈরি করে। আর একটি শক্তিশালী Portfolio-ই একজন Credit Officer-কে Branch Manager হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়।" আজ থেকে কে কে পদোন্নতি নেয়ার জন্য নিজেকে দক্ষ ভাবে তৈরী করছেন কমেন্ট এ জানান
— মোঃ মোমিনুল ইসলাম
MBA( HRM)| Diploma in microfinance.
PGD Compliance & Risk Management(ABP - Uk)
Recovery Specialist | Microfinance Professional

আলহামদুলিল্লাহ, উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ সফল ছিলেন🎯😊💖
14/08/2026

আলহামদুলিল্লাহ, উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ সফল ছিলেন🎯😊💖

13/08/2026

চুরি বেড়েই চলছে,এখন চোরের বড় টার্গেট এনজিও কর্মীদের মোটরসাইকেল। এই মোটরসাইকেল ছাড়া এনজিও কর্মীদের এক ঘন্টাও চলেনা সো সবাইকে অনুরোধ করছি মোটরসাইকেল সাবধানে রাখুন নিরাপত্তায় রাখুন......

সফলতার জন্য তোমাকে ভালো কথা বলার পাশাপাশি  ভালো কাজ করে দেখানো উচিত।
09/08/2026

সফলতার জন্য তোমাকে ভালো কথা বলার পাশাপাশি ভালো কাজ করে দেখানো উচিত।

স্বীকৃতি শুধু একটি পুরস্কার নয়, এটি পরিশ্রমের প্রতি সম্মান।পুরস্কার বা স্বীকৃতি ভালো কাজ করার সাহস ও শক্তি জোগায়। পুরষ...
28/07/2026

স্বীকৃতি শুধু একটি পুরস্কার নয়, এটি পরিশ্রমের প্রতি সম্মান।
পুরস্কার বা স্বীকৃতি ভালো কাজ করার সাহস ও শক্তি জোগায়। পুরষ্কার, স্বীকৃতি বা সফলতার জন্য তোমাকে ধারাবাহিক কাজের সাথে অতিরিক্ত সময় কাজের মানসিকতা তৈরি করতে হবে।
- মোঃ মোমিনুল ইসলাম

পল্লীমঙ্গল কর্মসূচী( পিএমকে) চট্টগ্রাম জোনের  কদমতলী এরিয়ার এপিএম (এরিয়া ম্যানেজার) আবু ইউসুফ ভূঁইয়া জব  আইডি নং (২১০) অ...
25/07/2026

পল্লীমঙ্গল কর্মসূচী( পিএমকে) চট্টগ্রাম জোনের কদমতলী এরিয়ার এপিএম (এরিয়া ম্যানেজার) আবু ইউসুফ ভূঁইয়া জব আইডি নং (২১০) অদ্য ২৫ জুলাই ১১.২০ মিনিটে ইন্তেকাল করেছেন।""" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
সবাই প্রিয় সহকর্মীর জন্য দুআ করবেন। মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন

অফিসের ৮টা–৫টা আপনার বেতন তৈরি করে, কিন্তু ৫টার পর অতিরিক্ত সময় কাজ  আপনার ভবিষ্যৎ তৈরি করে......মোঃ মোমিনুল ইসলামসকাল ৮...
17/07/2026

অফিসের ৮টা–৫টা আপনার বেতন তৈরি করে, কিন্তু ৫টার পর অতিরিক্ত সময় কাজ আপনার ভবিষ্যৎ তৈরি করে......
মোঃ মোমিনুল ইসলাম
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপনি আপনার সময়ের বিনিময়ে বেতন অর্জন করেন। কিন্তু বিকেল ৫টার পর অতিরিক্ত সময় কাজ করে আপনি নিজের ওপর যে বিনিয়োগ করেন, সেটাই অনেক সময় নির্ধারণ করে আগামী দিনে মানুষ আপনাকে কী পরিচয়ে চিনবে, আপনি কতটা দক্ষ হবেন এবং ধাপে ধাপে কতদূর এগিয়ে যেতে পারবেন।
মাইক্রোফাইন্যান্স সেক্টরে সফলতা শুধু অফিসের নির্ধারিত সময়ে কাজ করলেই আসে না। যারা প্রতিদিন অফিস শেষে ক্লান্ত শরীর নিয়েও নিজের উন্নয়নে সময় দেয়, তারাই ধীরে ধীরে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে।
কেউ নতুন সফটওয়্যার বা ডিজিটাল পোস্টিং শেখে, কেউ রিপোর্ট বিশ্লেষণের দক্ষতা বাড়ায়, কেউ ঋণ ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা বা নেতৃত্ব নিয়ে পড়াশোনা করে, পেজ থেকে তথ্য সংগ্রহ করে Momen's microfinance Dairy, কেউ সদস্যদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলে, আবার কেউ নিজের যোগাযোগ দক্ষতা ও পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করে।
এই ছোট ছোট বিনিয়োগগুলো একদিন বড় ফল দেয়।
তখন মানুষ শুধু আপনার পদবী দেখে নয়, আপনার দক্ষতা, সততা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নেতৃত্বের জন্য আপনাকে মনে রাখে। নতুন দায়িত্ব, বড় সুযোগ এবং নেতৃত্বের পদও সাধারণত তাদের কাছেই আসে, যারা দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করে।
মনে রাখবেন—
বেতন আপনার বর্তমানকে চালায়।
দক্ষতা আপনার ভবিষ্যৎ গড়ে।
শেখার অভ্যাস আপনার ক্যারিয়ারের গতি নির্ধারণ করে।
সততা, ফলাফল ও ধারাবাহিকতা আপনাকে একজন নির্ভরযোগ্য পেশাজীবীতে পরিণত করে।
তাই নিজেকে একটি প্রশ্ন করুন—
আজ বিকেল ৫টার পর আপনার সময়টা শুধু বকেয়া আদায় নিশ্চিত করতেই শেষ হয়ে যাচ্ছে, নাকি সেই কাজের পাশাপাশি আপনি নিজের জ্ঞান, দক্ষতা এবং নেতৃত্বের সক্ষমতায়ও বিনিয়োগ করছেন? আপনার মুল্যবান মতামত কমেন্ট এ জানান।
-মোঃ মোমিনুল ইসলাম

17/07/2026

মাইক্রোফাইন্যান্স সেক্টরে জব সার্কুলার ছাড়া চাকরী পাওয়ার সিক্রেট :- টাইম লাইনে শেয়ার করে রেখে দিন ১০ বছর পরও কাজ লাগবে...... নিচে মেইল নাম্বার দেয়া থাকবে Sub এ আপনার প্রত্যাশিত পদের নাম লিখে CV পাঠাতে পারেন.... [email protected]
মাইক্রোফাইন্যান্স সেক্টরে জব সার্কুলার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যোগ্য প্রার্থীদের খোজ করা হয়। তাই শুধু সার্কুলার অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
মাইক্রোফাইন্যান্সে জব সার্কুলার ছাড়াই কীভাবে আবেদন করবেন :-
১। টার্গেট প্রতিষ্ঠান নির্বাচন করুন
প্রথমে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করতে চান, তা নির্ধারণ করুন।
উদাহরণ:
PMK
GUK
RDRS Bangladesh
NRDS
SSS
TMSS
BURO Bangladesh
Jagorani Chakra Foundation
আপনি মাঠ পর্যায়ের ঋণ কর্মকর্তা, FO,CO, ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার,ডিপুটি ডিরেক্টর, এইচ- আর , একাউন্স কিংবা প্রশিক্ষণ বিভাগ—কোথায় কাজ করতে চান, তা আগে ঠিক করুন।
২। সঠিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন
প্রতিষ্ঠানের জেলা, এরিয়া বা শাখা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের খুঁজে বের করুন।
যেমন:
জোনাল ম্যানেজার
এরিয়া ম্যানেজার
শাখা ব্যবস্থাপক
নিয়োগ ও প্রশিক্ষণ বিভাগ
অনেক সময় শাখা বা এরিয়া অফিসে সরাসরি সিভি জমা দিলে তা দ্রুত বিবেচনায় আসে।
৩। সাধারণ সিভি নয়, পদভিত্তিক সিভি তৈরি করুন
মাইক্রোফাইন্যান্সে নিয়োগের ক্ষেত্রে নিচের দক্ষতাগুলো স্পষ্টভাবে উল্লেখ করুন—
সদস্য সংগ্রহ ও গ্রুপ গঠন
ঋণ বিতরণ ও আদায় ব্যবস্থাপনা
মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা
টার্গেট অর্জনের সাফল্য
ঝুঁকি ব্যবস্থাপনা
কমিউনিটি সম্পর্ক গড়ে তোলার দক্ষতা
মোটরসাইকেল চালানো (যদি প্রযোজ্য হয়)।শাখা, এরিয়া, জোনের সংখ্যা ব্যবহার করে সাফল্য তুলে ধরুন। যেমন—
"মাসিক ঋণের OTR 98% এবং সাপ্তাহিক ঋণের OTR 99.50 %, আদায়ের হার বজায় রেখেছি।"PARআমি

প্রিয় দল  আর্জেন্টনার জন্য শুভ কামনা
15/07/2026

প্রিয় দল আর্জেন্টনার জন্য শুভ কামনা

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momen's microfinance Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Momen's microfinance Dairy:

Shortcuts

Share