Tamak Birodhi Nari Jote -Tabinaj

Tamak Birodhi Nari Jote -Tabinaj Tamak Birodhi Nari Jote (TABINAJ) is the first anti-to***co alliance of women in Bangladesh which has taken up anti-to***co campaign to save women.

Tamak Birodhi Nari Jote (TABINAJ) is the first anti-to***co alliance of women in Bangladesh which has taken up anti-to***co campaign to save women, men and children from the hazards of to***co. It is against smoking and use of smokeless to***co products which are mostly consumed by women. The Alliance is against to***co cultivation and use of women and child labour in the hazrduous biri industry.

Tabinaj is actively lobbying for Law Amendment of the To***co Control Law for its effective implementation. Tabinaj member organisation are working in over 43 districts of Bangladesh

তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ বিষ...
10/06/2026

তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ বিষয়ে সরকার বদ্ধপরিকর।

***cofreebangladesh

নিম্ন আয়ের মানুষদের ধূমপান ছাড়তে এবং তরুণদের ধূমপানে নিরুৎসাহিত কর‍তে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে সিগারেটের স্তর কমিয়ে নিম্ন ...
07/06/2026

নিম্ন আয়ের মানুষদের ধূমপান ছাড়তে এবং তরুণদের ধূমপানে নিরুৎসাহিত কর‍তে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে সিগারেটের স্তর কমিয়ে নিম্ন ও মধ্যম স্তরকে একীভূত করে দশ শলাকার প্রতি প্যাকেটের দাম ১০০ টাকা, উচ্চ স্তরের দশ শলাকার প্রতি প্যাকেটের দাম ১৫০ টাকা ও অতি উচ্চ স্তরের দশ শলাকার প্রতি প্যাকেটের দাম ২০০ টাকা করুন। এবং প্রতি দশ শলাকার প্যাকেটে ৪ টাকা হারে নির্দিষ্ট করারোপ করুন।
তামাকজাত দ্রব্যে কার্যকর কর বৃদ্ধি করে দাম বাড়ান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন।

বাংলাদেশে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি বছরে ৮৭ হাজার কোটি টাকা, অপরদিকে তামাক থেকে রাজস্ব প্রাপ্তি মাত্র ৪০ ...
04/06/2026

বাংলাদেশে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি বছরে ৮৭ হাজার কোটি টাকা, অপরদিকে তামাক থেকে রাজস্ব প্রাপ্তি মাত্র ৪০ হাজার কোটি টাকা। তামাকখাতকে কেবল রাজস্ব আয়ের চশমা দিয়ে না দেখে কার্যকর করারোপের মাধ্যমে তামাক পণ্যের মূল্যবৃদ্ধি করুন, রাজস্ব বাড়ান ও জনস্বাস্থ্য রক্ষা করুন।

***cofreebangladesh
***co_tax

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন,  শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুল...
01/06/2026

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন,
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবন নিষিদ্ধ করা হয়েছে। আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। নতুন বিধিবিধানের কার্যকর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি।

বিস্তারিতঃ https://www.facebook.com/share/p/1BPnMBUAkW/

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ প্রতিপাদ্য: ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।’ শিশু-কিশোর ...
31/05/2026

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬

প্রতিপাদ্য: ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।’

শিশু-কিশোর ও তরুণদের তামাকের নেশায় ধাবিত করতে তামাক কোম্পানিগুলো ফ্লেভারের আড়ালে নিকোটিনের ফাঁদ তৈরি করছে।

আপনার সন্তানকে তামাক কোম্পানির প্রলোভনের ভয়ঙ্কর ফাঁদ থেকে সুরক্ষিত রাখতে এখনই সচেতন হন এবং তামাকমুক্ত ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসুন।

***coDay
***coExposed

বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)-এর বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দ...
24/05/2026

বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)-এর বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিগত ৫৫ বছরে কোম্পানিটির বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩ লাখ কোটি টাকা) জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অর্থপাচার ও জালিয়াতির রহস্য উন্মোচনে দুদকের অনুসন্ধান টিম ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে।
জনস্বাস্থ্য ক্ষতির পাশাপাশি তামাক কোম্পানিগুলোর আর্থিক অনিয়ম ও প্রভাব বিস্তার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

***co_tax
***cofreebangladesh
***co_kills

ধোঁয়াবিহীন তামাক (জর্দা, গুল, সাদাপাতা) ব্যবহার মুখগহ্বরের ক্যান্সারের প্রধান কারণ। ধোঁয়াবিহীন তামাকপণ্যে অধিক হারে কর ব...
20/05/2026

ধোঁয়াবিহীন তামাক (জর্দা, গুল, সাদাপাতা) ব্যবহার মুখগহ্বরের ক্যান্সারের প্রধান কারণ। ধোঁয়াবিহীন তামাকপণ্যে অধিক হারে কর বাড়িয়ে তামাকের ছোবল থেকে জনস্বাস্থ্য সুরক্ষা করুন।

***co_tax
***cofreebangladesh
***co_kills

শনিবার (১৬ মে) রাজধানীর ডেইলি স্টার ভবনের কাজী আজিমুর রহমান কনফারেন্স হলে উবিনীগ ও তাবিনাজ জনস্বাস্থ্য সুরক্ষায় ২০২৬-২৭ ...
16/05/2026

শনিবার (১৬ মে) রাজধানীর ডেইলি স্টার ভবনের কাজী আজিমুর রহমান কনফারেন্স হলে উবিনীগ ও তাবিনাজ জনস্বাস্থ্য সুরক্ষায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের কার্যকর দাম ও কর বৃদ্ধির প্রয়োজনীয়তা” শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

গোলটেবিল বৈঠকে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস ইসলাম এমপি এবং ডা. মাহমুদা আলম মিতু এমপি।

সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার।

উক্ত গোলটেবিল বৈঠকে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে সিগারেটের মধ্যম ও নিম্ন স্তরকে একীভূত করে ১০ শলাকা প্যাকেটের খুচরা মূল্য ১০০ টাকা, উচ্চ স্তরের প্রতি প্যাকেটের মূল্য ১৫০ টাকা, প্রিমিয়াম স্তরের প্রতি প্যাকেটের মূল্য ২০০ টাকা, সব স্তরের প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তবনা তুলে ধরা হয়।

"সরকার যদি সাহসী ও কার্যকর তামাক কর সংস্কার বাস্তবায়ন করতে পারে, তবে বাংলাদেশ একটি সুস্থ, উৎপাদনশীল এবং অর্থনৈতিকভাবে শক...
13/05/2026

"সরকার যদি সাহসী ও কার্যকর তামাক কর সংস্কার বাস্তবায়ন করতে পারে, তবে বাংলাদেশ একটি সুস্থ, উৎপাদনশীল এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে" ড. মাহফুজ কবীর, বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক এবং সদস্য, স্থানীয় সরকার সংস্কার কমিশন

বিস্তারিতঃ https://www.dainikamadershomoy.com/details/019e19c32fa12

Address

6/8 Sir Syed Road, Mohammedpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Tamak Birodhi Nari Jote -Tabinaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamak Birodhi Nari Jote -Tabinaj:

Share