23/06/2026
Building Confidence and Strength: Empowering Girls Through Self-Defense!
Under the Chalantika Slum Children Development Project (CSCDP), we are proud to announce the launch of a dedicated self-defense training program for young girls, spanning June through October 2026. This initiative extends far beyond the acquisition of physical techniques. At its core, it is designed to cultivate inner resilience, foster self-confidence, and equip girls with the essential skills to navigate their environment safely and independently.
Generously funded by Malfine and implemented in close partnership with ADRA Czech Republic, CSCDP remains steadfast in its commitment to creating a safe, nurturing, and empowering environment where underprivileged children can grow, thrive, and take ownership of their futures. Together, we are not just teaching self-defense we are building a generation of confident, capable young women.
-----------
আত্মরক্ষামূলক প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি!
'চলন্তিকা বস্তি শিশু উন্নয়ন প্রকল্প' (CSCDP)-এর আওতায় সুবিধাবঞ্চিত কন্যাশিশুদের আত্মসুরক্ষা ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জুন থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত একটি বিশেষ আত্মরক্ষামূলক (Self-Defense) প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমটি কেবল শারীরিক কৌশল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মূল লক্ষ্য হলো মেয়েদের মানসিক দৃঢ়তা গড়ে তোলা, আত্মবিশ্বাস জাগ্রত করা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম করে তোলা।
ম্যালফাইন (Malfine)-এর আর্থিক সহায়তায় এবং অ্যাডরা চেক রিপাবলিকের সাথে অংশীদারিত্বে পরিচালিত CSCDP সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি নিরাপদ, সহানুভূতিশীল ও অনুপ্রেরণামূলক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে প্রতিটি শিশু নিজের সম্ভাবনাকে বিকশিত করতে এবং নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারবে। আমরা শুধু আত্মরক্ষার কৌশল শেখাচ্ছি না আমরা একটি আত্মবিশ্বাসী ও সক্ষম প্রজন্ম গড়ে তুলছি।