NarratiV

NarratiV NarratiV is a platform with the mission of encouraging young people to think critically and intellectually.

19/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও সংস্কার প্রশ্ন || শফিকুল আলম, সম্পাদক, ডেইলি ওয়াদা

The alap was wonderful, and so was the audience. Thank you, everyone, for joining us!We look forward to seeing you at ou...
26/07/2026

The alap was wonderful, and so was the audience. Thank you, everyone, for joining us!

We look forward to seeing you at our next Alap.

[Bilingual]জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ক্রমাগত যেসব প্রশ্নের উত্তর খোজার চেষ্টা চালিয়েছি তার মধ্যে অন্যতম তিনটি...
22/07/2026

[Bilingual]

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ক্রমাগত যেসব প্রশ্নের উত্তর খোজার চেষ্টা চালিয়েছি তার মধ্যে অন্যতম তিনটি প্রধান প্রশ্ন ছিলো নারী, পাহাড় ও সংস্কার প্রশ্ন।

আমরা পাবলিক ডিস্কোর্স থেকে এসব প্রশ্নকে হারিয়ে যেতে দিতে চাই না। এই না চাওয়া এবং এগুলোর উত্তর খোজার জন্যই আমাদের আলাপের আয়োজন।

দেখা হচ্ছে আগামী ২৫ জুলাই, শনিবার বিকাল ৩টায়।

চলে আসুন সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে।

In the aftermath of the July Uprising, we have continued to grapple with some of the country's most pressing questions. Three, in particular, have remained at the heart of that conversation: women, the Chittagong Hill Tracts, and state reform.

These are not questions we can afford to let fade from public discourse. Our discussion is an attempt to keep them alive, and to search for answers together.

We look forward to seeing you on Saturday, 25 July, at 3:00 PM.

Join us at Sirajul Islam Auditorium!

[Bilingual]জুলাই গণঅভ্যুত্থান নিঃসন্দেহে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। এই অভ্যুত্থানে...
16/07/2026

[Bilingual]

জুলাই গণঅভ্যুত্থান নিঃসন্দেহে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।

এই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে জনগণের ভোটে ক্ষমতায় আসা বিএনপি সরকার -- উভয়ের প্রতিই মানুষের প্রত্যাশা ছিল, এবং এখনো আছে, অনেক।

একইসাথে, এই অভ্যুত্থান চলাকালীন সময়েই এবং ঠিক এর পরবর্তী সময়ে আমরা অনেক অমিমাংসিত প্রশ্নের উত্তরও খোজা শুরু করি।

সেসব প্রশ্নকে নতুন করে সামনে আনা, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা এবং সম্ভাব্য সমাধানের পথ খোঁজাই আমাদের এই আয়োজনের উদ্দেশ্য।

আগামী ২৫ জুলাই ২০২৬ (শনিবার) এ বিষয়গুলো নিয়েই আমাদের আলাপ। আপনাদের আন্তরিক আমন্ত্রণ!

The July Uprising was undoubtedly the most significant political event in Bangladesh since independence. Yet, many of the questions it raised remain unanswered.

On 25 July 2026 (Saturday), we invite you to revisit those questions, engage in an open discussion, and explore the way forward.

Join us.

Eid Mubarak!
27/05/2026

Eid Mubarak!

ডাকসুর পারফরম্যান্স নিয়ে শিক্ষার্থীদের ভাবনা: NarratiV স্টুডেন্ট পারসেপশন সার্ভে (পর্ব-৩)১) আমরা শিক্ষার্থীদের কাছে জানত...
19/05/2026

ডাকসুর পারফরম্যান্স নিয়ে শিক্ষার্থীদের ভাবনা: NarratiV স্টুডেন্ট পারসেপশন সার্ভে (পর্ব-৩)

১) আমরা শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি ভিপি, জিএস এবং এজিএস ছাড়া বাকি সম্পাদক ও সদস্যদের মধ্যে কাকে তারা (ডাকসুর কাজের ক্ষেত্রে) সক্রিয় ভূমিকা পালন করতে দেখেছে।

টপ থ্রী:

- আসিফ আব্দুল্লাহ, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক

- সর্ব মিত্র চাকমা, সদস্য

- মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক

২) শিক্ষার্থীদের মতামতে সবচেয়ে কম সক্রিয় ভূমিকা পালনকারী ডাকসু নেতৃত্ব:

- ফাতিমা তাসনিম ঝুমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক

- সানজিদা আহমেদ তন্বী, গবেষণা বিষয়ক সম্পাদক

- হেমা চাকমা, সদস্য

[এখানে, একটি বিষয় উল্লেখ করা জরুরি।

প্রথমত, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের কাছে দুটো প্রশ্নের জন্যই শুধু একজন করে সম্পাদক/সদস্য নির্বাচন করার জন্য বলা হয়েছিলো। বেশীরভাগই এ নির্দেশনা মেনে একজন করে নির্বাচন করেছিলেন।

খুব অল্পসংখ্যক শিক্ষার্থী একটি অপশনের জায়গায় দুই/তিনটি অপশন সিলেক্ট করেছেন। যেহেতু প্রত্যেক রেসপন্সকে আমরা একটা ইউনিট করে ধরেছি ফলে মূল রেসপন্ডেন্টস থেকে কাউন্ট একটু বেশী হওয়া স্বাভাবিক]

ডাকসুর পারফরম্যান্স নিয়ে শিক্ষার্থীদের ভাবনা: NarratiV স্টুডেন্ট পারসেপশন সার্ভে (পর্ব-২)১) জেন্ডার-বেসিসে ডাকসুর কাজের ...
10/05/2026

ডাকসুর পারফরম্যান্স নিয়ে শিক্ষার্থীদের ভাবনা: NarratiV স্টুডেন্ট পারসেপশন সার্ভে (পর্ব-২)

১) জেন্ডার-বেসিসে ডাকসুর কাজের রেটিং

২) সেশন বেসিসে ডাকসুর কাজের রেটিং (সেশন বানান ভুল আসছে; ভিজুয়ালাইজারের পক্ষ থেকে আমরা দুঃখিত)

৩) আবাসনের ভিত্তিতে ডাকসুর কাজের রেটিং

৪) (জেন্ডার বেসিস) ডাকসুর বিজয়ী সম্পাদকবৃন্দ তাদের ওয়াদা কতটুকু রক্ষা করতে পেরেছে বলে শিক্ষার্থীরা মনে করে? শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

৫) (হল-ভিত্তিক) ডাকসুর বিজয়ী সম্পাদকবৃন্দ তাদের ওয়াদা কতটুকু রক্ষা করতে পেরেছে বলে শিক্ষার্থীরা মনে করে? শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

৬) (আবাসনের ভিত্তিতে) ডাকসুর বিজয়ী সম্পাদকবৃন্দ তাদের ওয়াদা কতটুকু রক্ষা করতে পেরেছে বলে শিক্ষার্থীরা মনে করে? শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

৭) (জেন্ডার বেসিসে) ভিপির কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

৮) (হল ভিত্তিক) ভিপির কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

৯) (আবাসনের ভিত্তিতে) ভিপির কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

১০) (সেশনের ভিত্তিতে) ভিপির কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

১১) (জেন্ডার বেসিসে) জিএসের কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

১২) (হলের ভিত্তিতে) জিএসের কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

১৩) (আবাসনের ভিত্তিতে) জিএসের কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

১৪) (সেশনের ভিত্তিতে) জিএসের কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

১৫) (জেন্ডার বেসিসে) এজিএসের কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

১৬) (হলের ভিত্তিতে) এজিএসের কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

১৭) (আবাসনের ভিত্তিতে) এজিএসের কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

১৮) (সেশনের ভিত্তিতে) এজিএসের কাজের উপর শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট?

বি.দ্র: রোকেয়া হলে আমাদের দুই এনুমেরেটর মিলে টোটাল ডেটা সংগ্রহ করেছেন ১০০(৫০+৫০)টি। আমরা তাই এখানে দুইটি সেপারেট সারিতে দেখিয়েছি।

ডাকসুর পারফরম্যান্স নিয়ে শিক্ষার্থীদের ভাবনা: NarratiV স্টুডেন্ট পারসেপশন সার্ভে (পর্ব-১)১৩ এপ্রিল ২০২৬ থেকে ১৬ এপ্রিল ২...
07/05/2026

ডাকসুর পারফরম্যান্স নিয়ে শিক্ষার্থীদের ভাবনা: NarratiV স্টুডেন্ট পারসেপশন সার্ভে (পর্ব-১)

১৩ এপ্রিল ২০২৬ থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলা সার্ভেতে আমরা (টিম NarratiV) মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের পারফরম্যান্স সম্পর্কে।

এই কয়েকদিনের মধ্যে আমরা মোট ৯৪১ টি স্যাম্পল সংগ্রহ করেছিলাম। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৭৬.৬% আবাসিক এবং ২৩.৪% অনাবাসিক। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ৬৪.৩% পুরুষ এবং ৩৫.৭% নারী শিক্ষার্থী এই জরিপে অংশগ্রহণ করেছেন।

আমাদের স্যাম্পলিং ছিলো স্ট্রাটিফাইড র‍্যান্ডম এবং আমরা সরাসরি হলগুলোতে (টোটাল ১৫টি হল কভার করেছি; প্রায় ৫০টি করে ডাটা প্রত্যেক হল থেকে) গিয়ে ডেটা সংগ্রহ করেছি, যাতে সিলেকশনে কোনোরূপ বায়াস না থাকে। অনাবাসিকদের ক্ষেত্রে আমরা ৭টি বাসের রুটকে টার্গেট করে আমাদের ডেটা সংগ্রহ করেছি।

শিক্ষার্থীদের থেকে সর্বপ্রথম ডাকসুর কার্যক্রমের রেটিং সংগ্রহ করা হয়েছে। এরপর ডাকসুর নির্বাচিত প্যানেল তাদের ইশতেহার পূরণে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছে কিনা তা মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি, নির্বাচনের আগে ও পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন ঘটেছে কিনা তা নির্ণয় করা হয়েছে। এরপর ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) এর কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের সন্তুষ্টির মাত্রা আলাদাভাবে যাচাই করা হয়েছে। একইভাবে, আবাসিক শিক্ষার্থীদের মধ্যে হল সংসদের কার্যক্রম নিয়ে সন্তুষ্টির মাত্রাও নির্ধারণ করা হয়েছে। সবশেষে, ভিপি, জিএস এবং এজিএস পদ বাদে অন্যান্য সম্পাদক ও সদস্যদের মধ্যে কে বেশি সক্রিয় এবং কে বেশি নিষ্ক্রিয় তা শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে।

জেন্ডার, হল, সেশন এবং আবাসিক-অনাবাসিক অনুযায়ী বিশ্লেষণ করার জন্য প্রতিটি শ্রেণি (যেমন: পুরুষ, নারী, প্রতিটি হল, প্রতিটি সেশন এবং আবাসিক- অনাবাসিক) থেকে দেওয়া ভোটকে ১০০% ধরা হয়েছে। এরপর, প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট এই শ্রেণিগুলোর মধ্যে কত শতাংশ, তা হিসাব করা হয়েছে।

আমাদের জরিপে প্রাপ্ত ফলাফল:

১) ডাকসুর কার্যক্রমের রেটিং সংক্রান্ত শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার বিশ্লেষণ করে দেখা যায়, ২০.৩% শিক্ষার্থী মনে করে যে ডাকসু তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

সর্বাধিক ৫৮.১% শিক্ষার্থী মত দিয়েছে যে ডাকসু আংশিকভাবে প্রত্যাশা পূরণ করতে পেরেছে।

এছাড়া ১৪.৩% শিক্ষার্থী মনে করেছে যে ডাকসু পুরোপুরি প্রত্যাশা পূরণ করেছে। আবার, ৪.৬% শিক্ষার্থীদের কাছে ডাকসু প্রত্যাশার চেয়ে বেশী কাজ করেছে। এবং, ২.৭ শতাংশ শিক্ষার্থী মনে করে প্রত্যাশার চেয়ে অনেক বেশী কাজ ডাকসু করেছে।

২) ডাকসুর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতি সংক্রান্ত শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, ৮.১% শিক্ষার্থী অত্যন্ত অসন্তুষ্ট মত প্রকাশ করেছে। ১৭.৯% শিক্ষার্থী কিছুটা অসন্তুষ্ট হিসেবে তাদের মতামত প্রদান করেছে।

২৯.৩% শিক্ষার্থী নিরপেক্ষ (সন্তুষ্টও না আবার অসন্তুষ্টও না) অবস্থান গ্রহণ করেছে। অন্যদিকে, সর্বাধিক ৩৩.৮% শিক্ষার্থী মোটামুটি সন্তুষ্ট বলে মত দিয়েছে পাশাপাশি, ১০.৯% শিক্ষার্থী অত্যন্ত সন্তুষ্ট হিসেবে তাদের মূল্যায়ন প্রদান করেছে।

৩) ভাইস প্রেসিডেন্টের (ভিপি) কার্যক্রম সম্পর্কিত শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বিশ্লেষণে দেখা যায়, ১০.৩% শিক্ষার্থী অত্যন্ত অসন্তুষ্ট বলে তাদের মত প্রকাশ করেছে। এছাড়া, ১৯.৮% শিক্ষার্থী কিছুটা অসন্তুষ্ট বলে মত দিয়েছে।

অন্যদিকে, ২৪.৮% শিক্ষার্থী নিরপেক্ষ (সন্তুষ্টও না আবার অসন্তুষ্টও না) অবস্থান গ্রহণ করেছে সর্বাধিক ৩৬.০% শিক্ষার্থী মোটামুটি সন্তুষ্ট বলে মত প্রকাশ করেছে। পাশাপাশি, ৯.১% শিক্ষার্থী অত্যন্ত সন্তুষ্ট হিসেবে তাদের মূল্যায়ন দিয়েছে।

৪) জেনারেল সেক্রেটারির (জিএস) কার্যক্রম সম্পর্কিত প্রতিক্রিয়ায় দেখা যায়, ১০.৪% শিক্ষার্থী অত্যন্ত অসন্তুষ্ট এবং ২৩.০% শিক্ষার্থী কিছুটা অসন্তুষ্ট মত প্রকাশ করেছে।

এই ক্ষেত্রে সর্বোচ্চ ৩৪.০% শিক্ষার্থী নিরপেক্ষ (সন্তুষ্টও না আবার অসন্তুষ্টও না) অবস্থান নিয়েছে, যা নির্দেশ করে যে একটি বড় অংশ স্পষ্টভাবে ইতিবাচক বা নেতিবাচক মূল্যায়ন দিতে পারেনি। অন্যদিকে, ২৬.৪% শিক্ষার্থী মোটামুটি সন্তুষ্ট এবং ৬.২% শিক্ষার্থী অত্যন্ত সন্তুষ্ট হিসেবে মতামত প্রদান করেছে।

৫) অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারির (এজিএস) কার্যক্রম বিশ্লেষণে দেখা যায়, ১১.৮% শিক্ষার্থী অত্যন্ত অসন্তুষ্ট এবং ২৩.২% শিক্ষার্থী কিছুটা অসন্তুষ্ট মত প্রকাশ করেছে।

এই ক্ষেত্রে সর্বাধিক ৩৪.৫% শিক্ষার্থী নিরপেক্ষ (সন্তুষ্টও না আবার অসন্তুষ্টও না) অবস্থান নিয়েছে। অন্যদিকে, ২৪.৬% শিক্ষার্থী মোটামুটি সন্তুষ্ট এবং ৫.৮% শিক্ষার্থী অত্যন্ত সন্তুষ্ট হিসেবে মতামত দিয়েছে।

Hear directly from Bangladeshi Oxford postgrads on how they prepared for their journey to one of the world’s finest univ...
15/04/2026

Hear directly from Bangladeshi Oxford postgrads on how they prepared for their journey to one of the world’s finest universities.

Big thanks to the Oxford Bangla Society!

Postgraduate studies application help, tailored to Bangladeshi students aiming for top UK Universities to study economics, development studies or internation...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NarratiV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share