চুয়াডাঙ্গা জেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • চুয়াডাঙ্গা জেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন

চুয়াডাঙ্গা জেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চুয়াডাঙ্গা জেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন, Community Organization, Dhaka.

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ফল
09/12/2025

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ফল

11/01/2025

ছাদে রড বিছানো এর বিস্তারিত:

🚧মেইন রড:
মেইন রড অবশ্যই শর্ট ডিরেকশনে (যে পাশে দৈর্ঘ্য কম) দেওয়া হবে।
এই রডের উপরে বাইন্ডার রড বসানো হবে।

🚧বাইন্ডার রড:
বাইন্ডার রড দেওয়া হবে লং ডিরেকশনে (যে পাশে দৈর্ঘ্য বেশি)।
এটি মেইন রডের উপর আড়াআড়ি বসবে।

🚧রডের অবস্থান:
মেইন রড খাঁচার বাইরে থাকবে, উপরে-নিচে।
বাইন্ডার রড খাঁচার ভিতরে থাকবে।

🚧স্লাব বা ছাদের ক্ষেত্রে টপের পরিমাণ:
প্রান্তে এক্সট্রা টপ:
স্লাবের দৈর্ঘ্যের ৪ ভাগের ১ ভাগ (L/4) দিতে হবে।

🚧মাঝের সাপোর্টে এক্সট্রা টপ:
স্লাবের দৈর্ঘ্যের ৩ ভাগের ১ ভাগ (L/3) দিতে হবে।

🚧স্লাব বা ছাদের ক্ষেত্রে ক্রাংক রডের পরিমাণ:
প্রান্তে ক্রাংক:
স্লাবের দৈর্ঘ্য অনুযায়ী, প্রান্তে ক্রাংক দেওয়া হবে L/5 পরিমাণে। (যেমন, ২০ ফুট স্লাব হলে, ক্রাংক রড ৪ ফুট করে কাটতে হবে।)

🚧মাঝের সাপোর্টে ক্রাংক:
স্লাবের মাঝের সাপোর্টে ক্রাংক পরিমাণ দেওয়া হবে L/4।

🚧দ্রষ্টব্য:
কোথায় কী ব্যবহার করতে হবে, তা সাধারণত ডিজাইনার নির্ধারণ করেন। তবে ডিজাইনের মধ্যে যদি কিছু না দেওয়া থাকে, তাহলে এই নিয়ম অনুসরণ করা যেতে পারে।
বাস্তব কাজের সময়ে পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।

07/01/2025

বিটুমিনাস সড়কে প্রাইম কোট ও ট্যাক কোট প্রয়োগের পদ্ধতি:

১. প্রাইম কোট (Prime Coat):

🚧উদ্দেশ্য:
সাব-বেস ও বেস লেয়ারের মধ্যে সংযোগ শক্তিশালী করা।
বেস লেয়ারের পানি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।

🚧প্রয়োগ পদ্ধতি:
পৃষ্ঠ পরিষ্কার: ময়লা, ধুলো এবং আলগা উপকরণ অপসারণ।
উপকরণ নির্বাচন: লো-ভিসকোসিটি বিটুমিন এমালশন বা কাটব্যাক বিটুমিন ব্যবহার।
স্প্রে: স্প্রে মেশিন ব্যবহার করে নির্দিষ্ট হারে প্রাইম কোট প্রয়োগ (0.6–1.2 লিটার/মি²)।
শুকানো: প্রাইম কোট সম্পূর্ণ শুকাতে 24-48 ঘণ্টা সময় দিন।

২. ট্যাক কোট (Tack Coat):

🚧উদ্দেশ্য:
বেস লেয়ার ও বিটুমিন লেয়ারের মধ্যে বন্ধন উন্নত করা।
নতুন এবং পুরানো স্তরের মধ্যে কার্যকরী সংযোগ।

🚧প্রয়োগ পদ্ধতি:
পৃষ্ঠ প্রস্তুতি: পৃষ্ঠ ধুলো ও ময়লা মুক্ত করা।
উপকরণ নির্বাচন: বিটুমিন এমালশন বা কাটব্যাক বিটুমিন ব্যবহার।
স্প্রে: স্প্রে মেশিন দিয়ে 0.2–0.5 লিটার/মি² হারে সমানভাবে প্রয়োগ।
শুকানো: প্রয়োগের পর বিটুমিন আঠালো অবস্থায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করুন।

🚧গুরুত্বপূর্ণ নির্দেশনা:
পৃষ্ঠ যেন সম্পূর্ণ শুকনো ও মসৃণ থাকে।
অতিরিক্ত বিটুমিন প্রয়োগ এড়ানো।
নির্ধারিত সময়ে পরবর্তী স্তরের কাজ শুরু করা।

06/01/2025

ম্যাকাডাম সড়ক নির্মাণের ধাপসমূহ:

১. সাইট প্রস্তুতি:
ভূমি সমানকরণ এবং গর্ত পূরণ।
সড়কের পরিমাপ ও সীমানা নির্ধারণ।

২. সাবগ্রেড প্রস্তুতি:
মাটি শক্ত করে কমপ্যাক্ট করা।
প্রয়োজনে ড্রেনেজ ব্যবস্থা স্থাপন।

৩. সাব-বেস লেয়ার:
বড় আকারের পাথর (40-60 মিমি) বিছানো।
রোলার দিয়ে কমপ্যাক্ট করা।

৪. বেস লেয়ার:
মাঝারি আকারের পাথর (20-40 মিমি) বিছানো।
রোলিং করে শক্ত ও সমান করা।

৫. সারফেস লেয়ার:
ছোট পাথর বা চূর্ণ পাথর (6-20 মিমি) ছড়ানো।
ফাইন পাথর ছিটিয়ে রোলার দিয়ে কমপ্যাক্ট।

৬. ব্লাইন্ডিং:
ছোট পাথর ও পানি দিয়ে শূন্যস্থান পূরণ।
রোলার দিয়ে সমান ও মসৃণ করা।

৭. সমাপ্তি:
গাড়ি চলাচলের জন্য পৃষ্ঠ পরিদর্শন।
প্রয়োজনে ড্রেনেজ ও চিহ্ন বসানো।

গুরুত্বপূর্ণ বিষয়:
প্রতিটি স্তরে সঠিকভাবে কমপ্যাক্ট নিশ্চিত করা।
ড্রেনেজ ব্যবস্থা কার্যকর রাখতে মনোযোগ দেওয়া।

02/01/2025

চুয়াডাঙ্গা জেলা দর্শনীয় স্থান সমূহঃ

১। ডিসি ইকো পার্ক
২। নাটুদহ আটকবর
৩। তালসারি
৪। দুয়া বাওড়
৫। মুক্তিযোদ্ধা গণ কবর
৬। আলমডাঙ্গা বধ্যভূমি
৭। ঠাকুরপুর জামে মসজিদ
৮। ঘোলদাড়ী শাহী মসজিদ
৯। তিয়রবিলা মসজিদ
১০। দর্শনা কেরু এন্ড কোং লি
১১। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
১২। শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত- কাশীপুর জমিদার বাড়ী
১৩। শিয়েল পীরের মাজার
১৪। রাখাল শাহ এর মাজার
১৫। হজরত মালেক-উল-গাউস (র) মাজার শরিফ
১৬। হজরত মালেক-উল-গাউস (র) মাজার শরিফ
১৭। গড়াইটুপি অমরাবতী মেলা
১৮। ভিটিআই (Veterinary Training Institute)
১৯। দৌলৎগজ্ঞ-মাজদিয়া স্থলবন্দর
২০। দর্শনা ইমিগ্রেশন ও কাষ্টমস চেকপোষ্ট
২১। মেহেরুন শিশু পার্ক
২২। পুলিশ পার্ক

# চুয়াডাঙ্গা
# বাংলাদেশ

29/12/2024

আজ আমরা রডের পরিমাপ শিখব।
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . .
8 mm -8.4 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয়………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /532) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
শেয়ার করে রাখুন।

29/12/2024

কিউরিং করার সময় ও নিয়ম: (একজন ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্যই জানা উচিত)

১. ফাউন্ডেশন কাজ:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

২. ড্যাম্প প্রুফ কোর্স (DPC):
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৩. লিন্টেল ও সানশেড:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৪. জলছাদ (Waterproof Roof):
কিউরিং শুরু: ২৪ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৫. ইটের গাঁথুনি:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৬. ফ্লোর ঢালাই:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৭. প্লাস্টার:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৮. মোজাইক ফ্লোর:
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৯. প্যাটেন্ট স্টোন এবং সিমেন্ট কংক্রিট:
কিউরিং শুরু: ১৫ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

১০. নীট সিমেন্ট ফিনিশিং এবং স্কার্টিং:
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ১৬ দিন।

১১. ছাদ ঢালাই:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ২১-২৮ দিন।
বিশেষ দ্রষ্টব্য:

গরম আবহাওয়ায় কিউরিং ১২-১৬ ঘণ্টা পর শুরু করা যেতে পারে।
যথাযথ কিউরিং সিমেন্টের শক্তি ও স্থায়িত্ব বাড়ায়।

শেয়ার করে রাখুন

Address

Dhaka

Telephone

+8801754746656

Website

Alerts

Be the first to know and let us send you an email when চুয়াডাঙ্গা জেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to চুয়াডাঙ্গা জেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন:

Share