SANDHANI

Call Directions Website Contact the organization

SANDHANI It is a voluntary organisation run by Medical & Dental Students. SANDHANI has become a great social icon in Bangladesh with its own activities since birth.

We are trying as much as we can to serve the humanity through voluntary blood donation & motivation, vaccination, posthumous eye donation, free drug distribution etc SANDHANI is a voluntary institution of medical and dental students of Bangladesh, works mainly on Safe Blood Transfusion & Posthumous Eye Donation. SANDHANI started its journey on 5th February,1977 by some medical students with the motive of doing things for humanity. In this long period, SANDHANI has very successfully arranged voluntary blood donation programs, posthumous eye donation programs, drug bank for the distressed people, helping hands for the natural victims, activities on student welfare and many other humanitarian works. Now its voluntary activities are run by its Central Committee and 34 Units at different medical and dental colleges of Bangladesh.

শোকবার্তা
27/08/2026

শোকবার্তা

৩১ জুলাই ২০২৬ তারিখে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ৪র্থ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সন্...
31/07/2026

৩১ জুলাই ২০২৬ তারিখে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ৪র্থ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সন্ধানীয়ানদের অংশগ্রহণে সভা পরিচালিত হয়।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর।❤️

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ ২৩ জুলাই ২০২৬  মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 'ফ্র...
23/07/2026

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ ২৩ জুলাই ২০২৬ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 'ফ্রি ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম' আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের শ্রদ্ধেয় সভাপতি, উপদেষ্টা অংশগ্রহণ করেন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শ্রদ্ধেয় পরিচালক স্যার এবং টিচার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব স্যার সহ শিক্ষকদের উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করে সন্ধানী মুগদা মেডিকেল কলেজ ইউনিট সন্ধানীয়ানরা।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর...

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপ...
20/06/2026

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মঞ্জুর মোর্শেদ। এবারের প্রতিপাদ্য ছিল— “মানবতার একটি ফোঁটা রক্ত দিন, জীবন বাঁচান”।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে থ্যালাসেমিয়া ব্লাড ব্যাংকের কার্যক্রম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, প্রবন্ধ উপস্থাপন, গোলটেবিল আলোচনা, স্বেচ্ছা রক্তদাতা ও অতিথিদের সম্মাননা প্রদান, রক্তদাতা এবং থ্যালাসেমিয়া রোগীদের অভিজ্ঞতা বিনিময়সহ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. সৈয়দা মাসুমা রহমান স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সন্ধানীর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

17/06/2026

'World Blood Donor Day 2026' উপলক্ষে The Wellness Desk আয়োজিত বিশেষ পডকাস্টে উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উপদেষ্টা ডা. মুকাররাবিন হক নিবিড়।

দেশে রক্তদান এবং রক্তদাতার পরিস্থিতি, সন্ধানীর গৌরবময় ইতিহাস, safe blood transfusion সহ বিভিন্ন বিষয়ে তিনি আলোকপাত করেন। একজন সন্ধানীয়ান হিসেবে অভিজ্ঞতার পাশাপাশি ক্লিনিকাল পরিবেশনায় মনোমুগ্ধকর পডকাস্টটি দেখে নিতে পারেন এখনই।


১৪ই জুন, ২০২৬বিশ্ব রক্তদাতা দিবসের শুভেচ্ছা...
13/06/2026

১৪ই জুন, ২০২৬
বিশ্ব রক্তদাতা দিবসের শুভেচ্ছা...

সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।সবার জীবনে আসুক শান্তি ও বরকত।❤️
27/05/2026

সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
সবার জীবনে আসুক শান্তি ও বরকত।❤️

21/05/2026

'তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করতে তামাকপণ্যের কার্যকর দাম বৃদ্ধি: সন্ধানীর বাজেট প্রস্তাবনা ২০২৬–২৭ অর্থবছর'

গত ২০ মে, জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করতে তামাকপণ্যের কার্যকর দাম বৃদ্ধি: সন্ধানীর বাজেট প্রস্তাবনা ২০২৬–২৭ অর্থবছর’ শীর্ষক সংবাদ সম্মেলন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কারিগরি সহায়তায় সফলভাবে আয়োজন করে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।

তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহতা হতে রক্ষায় কার্যকর তামাক কর ও মূল্যবৃদ্ধির উক্ত প্রস্তাবনাটি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়।

অসংখ্য ধন্যবাদ GTV

আজ বুধবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করতে ত...
20/05/2026

আজ বুধবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করতে তামাকপণ্যের কার্যকর দাম বৃদ্ধি: সন্ধানীর বাজেট প্রস্তাবনা ২০২৬–২৭ অর্থবছর’ শীর্ষক সংবাদ সম্মেলন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কারিগরি সহায়তায় সফলভাবে আয়োজন করে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।

তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহতা হতে রক্ষায় কার্যকর তামাক কর ও মূল্যবৃদ্ধির উক্ত প্রস্তাবনাটি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা. হুমাইরা জামিল হিম। মূল বক্তব্য উপস্থাপন করেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, উপদেষ্টা ডা. মুকাররাবিন হক নিবিড়।

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ইফাতের সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে আলোচনায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।

মূল আলোচনায় তামাকপণ্যের কার্যকর দাম বৃদ্ধি লক্ষ্যে সন্ধানীর বাজেট প্রস্তাব উত্থাপনের পাশাপাশি দেশে তামাক ব্যবহারের সার্বিক পরিস্থিতি, ভয়াবহতা, তরুণ সমাজের প্রত্যাশা সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়েও আলোকপাত করা হয়।

ধন্যবাদজ্ঞাপনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উল্লেখ করেন, কার্যকরভাবে তামাকপণ্যের দাম বৃদ্ধি করা হলে লাখো তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে এবং ভবিষ্যতে অসংক্রামক রোগ ও অকাল মৃত্যু কমানো সম্ভব হবে।

মানবতার কল্যাণে - জনসচেতনতায় সন্ধানী সদা বধ্য পরিকর।

বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০২৬ উপলক্ষে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে ৮ মে, শুক্রবার সকাল ৯টায় এক সেমিনারের আয়োজন করা হয়...
09/05/2026

বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০২৬ উপলক্ষে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে ৮ মে, শুক্রবার সকাল ৯টায় এক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো: আবু ইউসুফ স্যার এবং বিএমইউ-এর সম্মানিত উপ-উপাচার্য মহোদয়, অধ্যাপক ড. মো: আবুল কালাম আজাদ।

অধ্যাপক ডা. মনজুর মোরশেদ স্যারের সভাপতিত্বে সেমিনারটি সম্পন্ন হয়।
স্থিরচিত্রে সেমিনারে উপস্থিত সন্ধানী কেন্দ্রীয় পরিষদের একাংশ।



Address

Sandhani Bhaban, 33/2, Babupura Road, Nilkhet
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when SANDHANI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SANDHANI:

Shortcuts

Share