Youth IP

Youth IP Dreamer, Innovators, Dedicated, Volunteers in One Platform.

চাঁদরাতে সুবিধাবঞ্চিত কিছু পরিবারের হাতে ইদের বাজার তুলে দিতে আমাদের Youth IP এর এই প্রচেষ্টা চলে আসছে প্রায় ২০১৮ সাল থে...
28/03/2026

চাঁদরাতে সুবিধাবঞ্চিত কিছু পরিবারের হাতে ইদের বাজার তুলে দিতে আমাদের Youth IP এর এই প্রচেষ্টা চলে আসছে প্রায় ২০১৮ সাল থেকে। ইদ সামগ্রী পেয়ে অসহায় মানুষগুলোর হাস্যোজ্জ্বল চেহারা ও আবেগপ্রবণ হয়ে পরার দৃশ্যটা আমাদের ভলান্টিয়ারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

প্রতিবছরের ন্যায় এ বছরও ইদ-উল-ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ইদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্য Youth IP এর Let's Share Happiness of Ramadan & EID- Season 2026 শীর্ষক মহৎ উদ্যোগের আনন্দ আয়োজনে মিরপুরে সর্বমোট ৩৫ টি সুবিধাভোগী পরিবারের মাঝে ইদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ বছরের আয়োজনে প্রায় এক হাজার টাকার প্রতিটি প্যাকেজে নিম্নোক্ত খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিলো:
১. পোলাওর চাল-২কেজি
২. সয়াবিন তেল-১ লিটার
৩. চিনি- আধা কেজি
৪. সেমাই- ২ প্যাকেট
৫. নুডুলস- ২ প্যাকেট
৬. পাউডার দুধ- ৫০গ্রাম
৭. পিয়াজ- ১কেজি
৮. আলু- ১ কেজি
৯. আস্ত মুরগী- ১.৫ কেজি প্রতিটি

আয়োজনে অংশগ্রহণকারী সকল ডোনার, শুভাকাঙ্ক্ষী, ভলান্টিয়ারদের প্রতি টিম Youth Initiative Platform-Youth IP এর পক্ষ থেকে কৃতজ্ঞতা।

এ বছরের Youth IP এর Let's Share Happiness of Ramadan & EID- Season 2026 শীর্ষক মহৎ উদ্যোগের অংশ হিসেবে গত ১৯ শে মার্চ ২০...
28/03/2026

এ বছরের Youth IP এর Let's Share Happiness of Ramadan & EID- Season 2026 শীর্ষক মহৎ উদ্যোগের অংশ হিসেবে গত ১৯ শে মার্চ ২০২৬ (২৯শে রমজান) এ মিরপুরের পল্লবীতে শেল্টার হোমের ইয়াতিম শিশুদের সহ মোট ২৭ জনের ইফতার আয়োজন করা হয়।

উপস্থিত শিশু ও ভলান্টিয়াররা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।

আয়োজনের সকল ডোনার, শুভাকাঙ্ক্ষী, ভলান্টিয়ারদের প্রতি টিম Youth IP এর পক্ষ থেকে কৃতজ্ঞতা।

ইদ মানে আনন্দ  আর ইদ মানে খুশি।আনন্দের আর খুশির ইদের দিনেও এই শহরের অনেক পরিবারে থাকেনা একটু ভালো খাবার কিংবা তার পরিবার...
08/03/2026

ইদ মানে আনন্দ আর ইদ মানে খুশি।

আনন্দের আর খুশির ইদের দিনেও এই শহরের অনেক পরিবারে থাকেনা একটু ভালো খাবার কিংবা তার পরিবারের ছোট্ট সদস্যদের নতুন জামা।

চাঁদরাতে সুবিধাবঞ্চিত কিছু পরিবারের হাতে ইদের বাজার তুলে দিতে আমাদের এই প্রচেষ্টা চলে আসছে প্রায় ২০১৮ সাল থেকে। ইদ সামগ্রী পেয়ে অসহায় মানুষগুলোর হাস্যোজ্জ্বল চেহারা ও আবেগপ্রবণ হয়ে পরার দৃশ্যটা আমাদের জন্য নেশার মতো কাজ করলো। এরপর ধারাবাহিকভাবে আগানোর চেষ্ঠা।

প্রতিবছরের ন্যায় এ বছরও চলমান রমজান ও আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ইদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ছোট পরিসরে হলেও Youth IP এর Let's Share Happiness of Ramadan & EID- Season 2026 শীর্ষক মহৎ উদ্যোগের আনন্দ আয়োজনে সামিল হতে আপনাকে আহবান জানাচ্ছি।

আপনার অনুদান, ফিতরা বা যাকাত এর অর্থ দিয়ে পাশে দাড়াতে পারেন একটি পরিবারের।

যেকোনো পরিমাণ সহযোগিতা করতে বিকাশ/নগদ/রকেট করতে পারেন নিচের নাম্বারে!

বিকাশ/নগদ/রকেট:

01681551885 (রুমন)
01673138412 (সুমন)

বি.দ্র: প্রকৃত সুবিধাভোগীর হাতে বাজার তুলে দিতে আমরা প্রতি চাঁদরাতের রাতে আমাদের ডিস্ট্রিবিউশন কার্যক্রম শুরু হয়।

, #2026

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহ...
08/08/2024

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আজ বুধবার (৭ আগস্ট) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে যে কোনো হুমকিতে সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়ে আরও বলা হয়েছে, এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরগুলোয় যোগাযোগ করুন:

বরিশাল বিভাগ: ১। বরিশাল ০১৭৬৯০৭২৫৫৬, ০১৭৬৯০৭২৪৫৬; ২। পটুয়াখালী ০১৭৬৯০৭৩১২০, ০১৭৬৯০৭৩১২২; ৩। ঝালকাঠি ০১৭৬৯০৭২১০৮, ০১৭৬৯০৭২১২২; ৪। পিরোজপুর ০১৭৬৯০৭৮২৯৮, ০১৭৬৯০৭৮৩০৮।

চট্টগ্রাম বিভাগ: ১। নোয়াখালী ০১৬৪৪-৪৬৬০৫১, ০১৭২৫-০৩৮৬৭৭; ২। চাঁদপুর ০১৮১৫-৪৪০৫৪৩, ০১৫৬৮-৭৩৪৯৭৬; ৩। ফেনী ০১৭৬৯-৩৩৫৪৬১, ০১৭৬৯-৩৩৫৪৩৪; ৪। লক্ষীপুর ০১৭২১-৮২১০৯৬, ০১৭০৮৭৬২১১০; ৫। কুমিল্লা ০১৩৩৪-৬১৬১৫৯, ০১৩৩৪-৬১৬১৬০; ৬। ব্রাক্ষণবাড়ীয়া ০১৭৬৯-৩২২৪৯১, ০১৭৬৯-৩৩২৬০৯; ৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ০১৭৬৯১০৭২৩১, ০১৭৬৯১০৭২৩২; ৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত) ০১৭৬৯২৪২০১২, ০১৭৬৯২৪২০১৪।

ঢাকা বিভাগ:

১। মাদারীপুর ০১৭৬৯০৭২১০২, ০১৭৬৯০৭২১০৩; ২। কিশোরগঞ্জ ০১৭৬৯১৯২৩৮২, ০১৭৬৯২০২৩৬৬; ৩। টাঙ্গাইল ০১৭৬৯২১২৬৫১, ০১৭৬৯২১০৮৭০; ৪। গোপালগঞ্জ ০১৭৬৯-৫৫২৪৩৬, ০১৭৬৯-৫৫২৪৪৮; ৫। রাজবাড়ী ০১৭৬৯-৫৫২৫১৪, ০১৭৬৯-৫৫২৫২৮; ৬। গাজীপুর ০১৭৮৫৩৪৯৮৪২, ০১৭৬৯০৯২১০৬; ৭। মুন্সিগঞ্জ ০১৭৬৯০৮২৭৯৮, ০১৭৬৯০৮২৭৮৪; ৮। মানিকগঞ্জ ০১৭৬৯০৯২৫৪০, ০১৭৬৯০৯২৫৪২; ৯। নারায়ণগঞ্জ ০১৭৩২০৫১৮৫৮; ১০। নরসিংদী ০১৭৬৯০৮২৭৬৬, ০১৭৬৯০৮২৭৭৮; ১১। শরিয়তপুর ০১৭৬৯০৯৭৬৬০, ০১৭৬৯০৯৭৬৫৫; ১২। ফরিদপুর ০১৭৬৯০৯২১০২, ০১৭৪২৯৬৬১৬২।

ঢাকা মহানগর:

১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯; ২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী ০১৭৬৯০১৩১০২, ০১৭৬৯০৫৩১৫৪; ৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ০১৭৬৯০২৪২১০, ০১৭৬৯০২৪২১১; ৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫৪১৯।

ময়মনসিংহ বিভাগ:

১। শেরপুর ০১৭৬৯২০২৫১৬, ০১৭৬৯২০২৫২৪; ২। নেত্রকোণা ০১৭৬৯২০২৪৭৮, ০১৭৬৯২০২৪৪৮; ৩। জামালপুর ০১৭৬৯১৯২৫৪৫, ০১৭৬৯১৯২৫৫০; ৪। ময়মনসিংহ ০১৭৬৯২০৮১৫১, ০১৭৬৯২০৮১৬৫।

খুলনা বিভাগ: ১। বাগেরহাট ০১৭৬৯০৭২৫১৪, ০১৭৬৯০৭২৫৩৬; ২। কুষ্টিয়া ০১৭৬৯-৫৫২৩৬২, ০১৭৬৯-৫৫২৩৬৬; ৩। চুয়াডাঙ্গা ০১৭৬৯-৫৫২৩৮০, ০১৭৬৯-৫৫২৩৮২; ৪। মেহেরপুর ০১৭৬৯-৫৫২৩৯৮, ০২৪৭৯৯২১১৫৩; ৫। নড়াইল ০১৭৬৯-৫৫২৪৫৬, ০১৭৬৯-৫৫২৪৫৭; ৬। মাগুরা ০১৭৬৯-৫৫৪৫০৫, ০১৭৬৯-৫৫৪৫০৬; ৭। ঝিনাইদহ ০১৭৬৯-৫৫২১৫৮, ০১৭৬৯-৫৫২১৭২; ৮। যশোর ০১৭৬৯-৫৫২৬১০, ০১৭৬৯-০০৯২৪৫; ৯। খুলনা ০১৭৬৯-৫৫২৬১৬, ০১৭৬৯-৫৫২৬১৮; ১০। সাতক্ষীরা ০১৭৬৯-৫৫২৫৩৬, ০১৭৬৯-৫৫২৫৪৮।

রাজশাহী বিভাগ: ১। রাজশাহী ০১৭৬৯১১২৩৮৬, ০১৭৬৯১১২৩৮৮; ২। চাঁপাইনবাবগঞ্জ ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২৩৭২; ৩। পাবনা ০১৭৬৯১২২৪৭৮, ০১৭৬৯১১২৪৮০; ৪। সিরাজগঞ্জ ০১৭৬৯১২২৪৬২, ০১৭৬৯১২২২৬৪; ৫। নাটোর ০১৭৬৯১১২৪৪৬, ০১৭৬৯১১২৪৪৮; ৬। নওগাঁ ০১৭৬৯১২২১১৫, ০১৭৬৯১২২১০৮; ৭। জয়পুরহাট ০১৭৬৯১১২৬৩৪; ৮। বগুড়া ০১৭৬৯১১২৫৯৪, ০১৭৬৯১১২১৭০।

রংপুর বিভাগ: ১। রংপুর ০১৭৬৯৬৬২৫৫৪, ০১৭৬৯৬৬২৫১৬; ২। দিনাজপুর ০২৫৮৯৯২১৪০০, ০২৫৮৯৬৮২৪১৪; ৩। নীলফামারী ০১৭৬৯৬৮২৫০২, ০১৭৬৯৬৮২৫১২; ৪। লালমনিরহাট ০১৭৬৯৬৮২৩৬৬, ০১৭৬৯৬৮২৩৬২; ৫। কুড়িগ্রাম ০১৭৬৯৬৬২৫৩৪, ০১৭৬৯৬৬২৫৩৬; ৬। ঠাকুরগাঁও ০১৭৬৯৬৬৬০৬২, ০১৭৬৯৬৭২৬১৬; ৭। পঞ্চগড় ০১৯৭৩০০০৬৬২, ০১৭৬৯৬৬২৬৬১; ৮। গাইবান্ধা ০১৬১০৬৫২৫২৫, ০১৭৫৪৫৮৫৪৮৬।

সিলেট বিভাগ: ১। সিলেট ০১৭৬৯১৭৭২৬৮, ০১৯৮৭৮৩৩৩০১; ২। হবিগঞ্জ ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬১৬; ৩। সুনামগঞ্জ ০১৭৬৯১৭২৪২০, ০১৭৬৯১৭২৪৩০; ৪। মৌলভীবাজার ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের সকল শ্রমিকদের প্রতি অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও জলবায়ুজনিত স্বা...
01/05/2024

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের সকল শ্রমিকদের প্রতি অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সকলে এক হওয়ার আহ্বান জানাই।

বিশ্বের সকল পেশা মর্যাদার আসনে আসীন হোক!


প্রচন্ড তাপদাহে বাড়ছে হিটষ্ট্রোক।সচেতন থাকতে হবে ঝুঁকি এড়াতে।
22/04/2024

প্রচন্ড তাপদাহে বাড়ছে হিটষ্ট্রোক।
সচেতন থাকতে হবে ঝুঁকি এড়াতে।

এবছরের ঈদটা আমাদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতার। প্রতি বছরের মতো স্বেচ্ছাসেবকদের অল্কান্ত পারিশ্রমের ফসল আমাদের সাফল্যমণ্ডিত ...
12/04/2024

এবছরের ঈদটা আমাদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতার। প্রতি বছরের মতো স্বেচ্ছাসেবকদের অল্কান্ত পারিশ্রমের ফসল আমাদের সাফল্যমণ্ডিত একটি আয়োজন। সামান্য কিছু বাজার সামগ্রী পেয়ে দরিদ্র পীড়িত মানুষের মুখের স্পর্শকাতর হাসিটা প্রতিটি মুহূর্তে আমাদের মনোবলকে জাগ্রত করেছে। স্বেচ্ছাশ্রমের চেতনাকে আরো শক্তিশালী করেছে। সেই অনুভূতির স্বাদ পেতেই গভীর রাতে একরাশ খুশি নিয়ে আমাদের স্বেচ্ছাসেবকদের এগিয়ে চলা। কাছে থেকে না দেখলে অনুভূতি টা বিশ্বাস করতে পারবেন না।

চাঁদরাতে রাত ৩:০০ টা পর্যন্ত আমাদের ঈদবাজার সামগ্রী বিতরণ ইভেন্ট চলে। আলহামদুলিল্লাহ শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসায় আমরা এবছর অর্ধ শতাধিক পরিবারের কাছে ঈদবাজার পৌছাতে পেরেছি। এবারের বাজার প্যাকেজে যা যা ছিলো:- পোলাওর চাল, মুরগী (১ কেজি পরিমাণে), সেমাই, দুধ, চিনি, আলু, পিয়াজ, তেল।

একটি সাফল্যমণ্ডিত ইভেন্ট বাস্তবায়নে যারা সার্বিকভাবে সহায়তা করেছেন Youth IP পরিবার থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। পরবর্তীতে আপনাদের হাত ধরেই পরিবর্তনের পথিকৃৎ হতে চাই।

সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ। ধন্যবাদ মহৎ উদ্যোগের অংশীদার হওয়ার জন্য!

ইদ মানে আনন্দ, ইদ মানে খুশি। আসছে পবিত্র ইদ উল ফিতর উপলক্ষে উচ্চ দ্রব্য মূল্যের বাজারে হিমশিম খাওয়া সমাজের স্বল্প আয়ের প...
09/04/2024

ইদ মানে আনন্দ, ইদ মানে খুশি।

আসছে পবিত্র ইদ উল ফিতর উপলক্ষে উচ্চ দ্রব্য মূল্যের বাজারে হিমশিম খাওয়া সমাজের স্বল্প আয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সহযোগিতায় Youth Initiative Platform-Youth IP এর স্বেচ্ছাসেবকদের উদ্যোগে "Let's Share Happiness, Season 2024" শীর্ষক কর্মসূচীর মাধ্যমে প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ইদের খাদ্য সামগ্রী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার এবং নতুন ইদের জামা বিতরন করার পরিকল্পনা হাতে নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ৯ই এপ্রিল ২০২৪ পল্লবী এডুকেশন সেন্টারের বস্তি শিশু ও পল্লবীকা সেল্টার হোমের প্রায় ৩০ জন শিশুর মাঝে নতুন ইদ জামা, সেমাই, দুধ, চিনি, পোলাওর চাল এবং ইফতার খাওয়ানো হয়। জামা ও খাদ্য সামগ্রী পাওয়া উচ্ছছিত শিশুরা আনন্দিত ও ধন্যবাদ জানায়।

আমাদের এ বছরের চাঁদ রাতের ইদ সামগ্রী বিতরন কর্মসূচি আগামীকাল রাতেই আয়োজিত হবে।
ভালোকাজের মাধ্যমে অন্যের মুখে হাসি ফোটানোর উদ্যোগকে স্বাগত জানাতে পাশে থাকার আহবান জানাচ্ছি।






২০২২ সালে ইদ-উল-ফিতরে চাঁদ রাতে প্রায় অর্ধশতাধিক পরিবারের মুখে ঈদের খুশি ছড়িয়ে দিতে Youth IP এর স্বেচ্ছাসেবকেরা গভীর রাত...
04/04/2024

২০২২ সালে ইদ-উল-ফিতরে চাঁদ রাতে প্রায় অর্ধশতাধিক পরিবারের মুখে ঈদের খুশি ছড়িয়ে দিতে Youth IP এর স্বেচ্ছাসেবকেরা গভীর রাত পর্যন্ত মিরপুরের আশেপাশে ঘুরে ঘুরে ঈদ বাজার বিতরণ করে। সেবারের মূল চ্যালেঞ্জ ছিলো জীবন্ত মুরগী বাজার প্যাকেজে অন্তর্ভুক্ত করা। স্বল্প আয়ের কিছু মানুষ (যেমন খেলনা বিক্রেতা, পান বিক্রেতা, রিক্সাওয়ালা) যারা সারারাত রাস্তার পাশে কাটিয়ে দেয় কিছু কেনাবেচার আশায়। ড্রেসিং করা মুরগী আর কতক্ষণই বা ভালো থাকবে এই গরমে।

আমাদের স্বেচ্ছাসেবকেরা খাঁচায় করে মুরগী নিয়ে ডিস্ট্রিবিউট করতে বেরিয়ে পরলো। ভাড়ি ভাড়ি খাচা বহন করতে খুব কষ্টই করতে হয়েছে ওদের। কিন্তু অন্যের মুখে এক টুকরো হাসি ফোটানোর যে প্রশান্তি তার কাছে এই কষ্ট কিছুই ছিলো না।

এবছরও আমরা একই অভিপ্রায়ে এগিয়ে যাচ্ছি। আপনার যাকাত, ফিতরা (বর্তমান বাজার মূল্য অনুযায়ী সর্বনিম্ন ১১৫ টাকা) পাঠাতে পারেন আমাদের এই মহৎ লক্ষ্য পূরণে। এছাড়া প্রতি প্যাকেজের মূল্য ৭০০ টাকা পাঠিয়ে একটি পরিবারের বাজারের ব্যাবস্থা করতে পারেন।

যেকোনো পরিমাণ সহযোগিতা করতে বিকাশ/নগদ/রকেট করতে পারেন নিচের নাম্বারে!

বিকাশ/নগদ/রকেট:
01681551885 (রুমন)
01673138412 (সুমন)

চাঁদরাতে সুবিধাবঞ্চিত কিছু পরিবারের হাতে ঈদের বাজার তুলে দিতে আমাদের এই প্রচেষ্ঠা কোভিডকালীন সময় থেকেই। বাজার পেয়ে অসহায়...
30/03/2024

চাঁদরাতে সুবিধাবঞ্চিত কিছু পরিবারের হাতে ঈদের বাজার তুলে দিতে আমাদের এই প্রচেষ্ঠা কোভিডকালীন সময় থেকেই। বাজার পেয়ে অসহায় মানুষগুলোর হাস্যোজ্জ্বল চেহারা ও আবেগপ্রবণ হয়ে পরার দৃশ্যটা আমাদের জন্য নেশার মতো কাজ করলো। এরপর ধারাবাহিকভাবে আগানোর চেষ্ঠা।

প্রতিবছরের ন্যায় এ বছরও চলমান রমজান ও আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ইদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ছোট পরিসরে হলেও Youth IP এর Let's Share Happiness- Season 2024 শীর্ষক মহৎ উদ্যোগের আনন্দ আয়োজনে সামিল হতে আপনাকে আহবান জানাচ্ছি।
আপনার যাকাত ফিতরার অর্থ দিয়ে পাশে দাড়াতে পারেন একটি পরিবারের।

যেকোনো পরিমাণ সহযোগিতা করতে বিকাশ/নগদ/রকেট করতে পারেন নিচের নাম্বারে!

বিকাশ/নগদ/রকেট:
01681551885 (রুমন)
01673138412 (সুমন)

বি.দ্র: প্রকৃত সুবিধাভোগীর হাতে বাজার তুলে দিতে চাঁদরাতে ১১:৩০ এর পর আমাদের ডিস্ট্রিবিউশন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

05/12/2023

Address

House-04, Road-17, Bloc-C, Pallabi, Mirpur/12
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Youth IP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth IP:

Share