13/06/2026
ইন্না-লিল্লাহ!
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার দাওয়া সম্পাদক মুহাম্মদ ইয়াছিন ঢালী আজ দুপুরে গাছ থেকে পড়ে গিয়ে কোমর ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়ে ভোলা সদর হাসপাতালে পরাতন ভবনের নিচ তলায় ৪নং কেবিনে চিকিৎসারত আছেন।
ছাত্র নেতার অসুস্থতার খবর শুনে জেলা সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান তাৎক্ষনিক হাসপাতালে দেখতে ছুটে যান।
প্রিয় সহযোদ্ধার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থতার নেয়ামত দান করেন, আমিন।