Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন
Directions Website

Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন Humanity is our priority.

নিতা বড়ুয়া একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ও সমাজসেবায় নিবেদিত মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে নিজ এলাকার জনগ...
06/08/2026

নিতা বড়ুয়া একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ও সমাজসেবায় নিবেদিত মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে নিজ এলাকার জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর জনপ্রিয়তা ও সততার স্বীকৃতিস্বরূপ তিনবার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নির্বাচিত হন এবং একবার উপজেলার ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অত্যন্ত সৎ ও নীতিবান এই মানুষটি কখনো অবৈধ উপায়ে অর্থ উপার্জনের পথে হাঁটেননি। ফলে জনসেবায় জীবন কাটালেও আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারেননি এবং একটি জরাজীর্ণ ঘরেই বসবাস করতেন।

সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংঘটিত বন্যায় তাঁর সেই ভাঙাচোরা ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি নিজ উদ্যোগে ঘরটি মেরামত করতে সক্ষম হননি।

মানবিক দায়বদ্ধতা থেকে Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন তাঁর পাশে দাঁড়ায় এবং ঘরটি পুনঃনির্মাণ করে দেয়। সমাজের একজন সৎ, ত্যাগী ও জনকল্যাণে নিবেদিত মানুষের প্রতি এটি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সৃষ্ট বন্যার পানিতে বেশ কয়েকটি এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্যোগে ক্...
04/08/2026

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সৃষ্ট বন্যার পানিতে বেশ কয়েকটি এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে আক্রান্ত এলাকার কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। মানবিক এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর জরুরি প্রয়োজন পূরণে সামান্য হলেও অবদান রাখার চেষ্টা করেছে Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন।

বন্যার ক্ষত এখনো বহন করে চলেছে অনেক পরিবার। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরি...
02/08/2026

বন্যার ক্ষত এখনো বহন করে চলেছে অনেক পরিবার। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের জন্য Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি টয়লেট নির্মাণ করে দেওয়া হয়। একটি ছোট উদ্যোগ হলেও এটি পরিবারটির জন্য নিরাপত্তা, স্বাস্থ্য ও স্বস্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান ক...
30/07/2026

আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আপনাদের দোয়া এবং ভালবাসার মধ্য দিয়ে মানব সেবায় কাজ করে যাচ্ছে Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন।

চট্টগ্রামের বন্যার ক্ষয়ক্ষতিগুলো না দেখলে হয়তো অনুধাবন করা সম্ভব নয়।Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন এর পক্...
20/07/2026

চট্টগ্রামের বন্যার ক্ষয়ক্ষতিগুলো না দেখলে হয়তো অনুধাবন করা সম্ভব নয়।

Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুনর্বাসন সহায়তার প্রস্তুতি চলছে। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে উপহার পৌঁছে দিয়েছে Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন।
17/07/2026

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে উপহার পৌঁছে দিয়েছে Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন।

চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারের জন্য Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার যাচ্ছে।
16/07/2026

চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারের জন্য Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার যাচ্ছে।

সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে 'মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন'।এই সেবামূলক কাজে আমাদের...
06/06/2026

সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে 'মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন'।

এই সেবামূলক কাজে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যেন সামান্যতম হলেও কাজে আসে, এই কামনা করি।

-Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি-২০২৬। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন Siddiqiya Foundation - সিদ্দিক...
30/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি-২০২৬।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট আইনুল হুদা আহমেদ।

ঈদুল আজহা উপলক্ষে Abul Ulaia Sunnia Madrasa & Abul Ulaia Sunnia Hifzul Quran Madrasa এর জন্য ঈদ উপহার।-Siddiqiya Foundat...
25/05/2026

ঈদুল আজহা উপলক্ষে Abul Ulaia Sunnia Madrasa & Abul Ulaia Sunnia Hifzul Quran Madrasa এর জন্য ঈদ উপহার।

-Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Siddiqiya Foundation - সিদ্দিকীয়া ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share