22/11/2024
আলহামদুলিল্লাহ!
আমাদের "খান & সরকার" চ্যারিটির যাকাত ফান্ড থেকে ফাইন্যান্স করা আমির ভাই এখন আল্লাহর রহমতে মোটামুটি স্বাবলম্বী। উনার এই প্রজেক্টের জন্য এক টাকাও উনাকে লোন করতে হয় নাই, এক টাকাও উনাকে সুদ দিতে হয় নাই। শুরুটা করেছি আমরা আমাদের যাকাত ফান্ড থেকে প্রায় ১ লক্ষ টাকা প্রদান করে আর তারপর আমির ভাইয়ের অক্লান্ত পরিশ্রম, আল্লাহর অশেষ রহমতে মোটামুটি আমির ভাইয়ের প্রজেক্টে এখন বিনিয়োগ প্রায় ৩ লক্ষাধিক টাকা। ইনশা আল্লাহ সামনে আমির ভাই আরো ভালো করবেন। আমিন।
বিঃদ্রঃ আমাদের "খান & সরকার" থেকে আমরা প্রতি বছর এমন কিছু মানুষকে যাকাত দেয়ার জন্য খুঁজে নির্বাচন করি যাতে যাকাত গ্রহণকারি নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারেন। আমির ভাই এনিয়ে আমাদের ২য় সফল উদ্যোগ। ইনশা আল্লাহ সামনের সময়ে আমির ভাই নিজেও যাকাত দিবেন।