27/08/2026
‘গভীরভাবে শোকাহত’ এক্সওয়া পরিবার
ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যা নিকেতন বিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষার্থী, (ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী নিবাসী) এক মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যুবরন করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সম্প্রতি (২৬ আগস্ট ২০২৬, রবিবার) কক্সবাজার ভ্রমণে ছিলেন আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যা নিকেতন বিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষার্থী MD Yeasin Khan (ব্যাচ ২০১৬) ও Md. Ibrahim Khan (ব্যাচ ২০২০)।
২২ আগস্ট ২০২৬ ও ২৪ আগস্ট ২০২৬ তারিখ, এই দুইদিনে পর্যায়ক্রমে আইজেটকেপি কোম্পানির প্রায় ১১০ জনের দল কক্সবাজার ভ্রমণে ছিলেন, এবং তারা কলাতলী ও সুগন্ধার কাছাকাছি হোটেল ভিস্তা বে নামক হোটেলে অবস্থান করছিলেন।
২৬ আগস্ট ২০২৬ তারিখে কক্সবাজার সমুদ্র সৈকতের জলতরঙ্গ পয়েন্টে তারা পাচজন ভাই-বন্ধু গোসলে নেমেছিলেন, মূলত লাবনী বীচ সংলগ্ন জলতরঙ্গ হোটেল এর সামনের বীচ সাইড হলো জলতরঙ্গ পয়েন্ট, সেখানে রেড-ফ্লাগ সতর্কতা বার্তা ছিল, কিন্তু গোসলে নেমে সমুদ্র সৈকত থেকে তারা পাচজন অনেকটাই সামনে এগিয়ে যান, জানা গেছে সী সেফ টিম থেকে তাদের বারেবারে মাইকে ডেকে সতর্ক করে ফিরে আসতেও বলা হচ্ছিল, কিন্তু তারা সম্ভবত ঝুকিপূর্ণ অবস্থা অনুভব করেন নাই কিম্বা হতে পারে তারা ফিরে আসতে পারছিলেন না।
দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটে স্রোতের বেগে তারা পাচজনই ডুবে যাচ্ছিলেন, এমতাবস্থায় তাদের মধ্যে তিনজন সাতার জানা থাকার কারনে কোনোভাবে সুইম করে একপাশের তীরে উঠে ফিরে এসেছিলেন। কিন্তু অবশিষ্ট দুইজন মো: ইয়াসীন খান ও মো: ইব্রাহিম খান (আপন চাচাতো দুইজন ভাই) সাতার জানতেন না, তারা স্রোতের নিচে গর্তে পরে যান এবং তাদের আর বেচে ফিরে আসা হয়নি।
তৎক্ষনাত ফায়ার সার্ভিস টিম ও সী সেফ লাইফ গার্ডস উদ্ধারের জন্য তৎপরতা শুরু করলে দীর্ঘ সময় পরে আনুমানিক বিকেল ৪ টায় মো: ইয়াসীন খানের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অর্থাৎ সেদিন সমুদ্রের পানিতে ডুবে আমাদের দুইজন ভাই মৃত্যুবরণ করেছেন। তারা দুইজন সম্পর্কে একে অপরের চাচাতো ভাই হন। মৃত্যুর এই ঘটনায় অত্যন্ত কষ্টদায়ক বিষয় হলো মো: ইয়াসীন খান এর মরদেহ উদ্ধার করা হলেও, এখন পর্যন্ত আমাদের ভাই মো: ইব্রাহীম খান এর দেহ উদ্ধার করা বা তার দেহের খোজ পাওয়া যায়নি। এই চির বিদায় আমাদের সকলের জন্য অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক ঘটনা।
মো: ইব্রাহিম খান ইইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) বিবিএ ডিপার্ট্মেন্টের রানিং শিক্ষার্থী ছিলেন। এবং লাইব্রেরির এসওডি হিসেবে দায়িত্বে ছিলেন। শীঘ্রই মো: ইব্রাহীম এর দেহের শীঘ্রই খোজ পাওয়া ও উদ্ধারের জন্য মহান আল্লাহর নিকট সঅকলকে প্রার্থনার আহবান জানাচ্ছি।
আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সেবা ও কল্যাণমূলক এলামনাই প্রতিষ্ঠান ‘আদর্শ বিদ্যা নিকেতন এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর পক্ষ থেকে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য্য দান করুন। মহান আল্লাহ আমাদের ভাই দুইজনকে ক্ষমা করুন। জান্নাতুল ফেরদৌস দান করুন। সকলের নিকট দোয়া ও প্রার্থনার আবেদন জানাচ্ছি।
নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর নিকট প্রত্যাবর্তনকারী।
Adarsha Biddya Niketon Ex Students Welfare Association - Aexswa