08/06/2026
✒️ শব্দের ক্যানভাসে নতুনের আহ্বান: শেকৃবি সাহিত্য সংসদ-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ✒️
"সাহিত্য চর্চা হোক মননশীলতার প্রতীক, সৃজনশীলতার আলোয় আলোকিত হোক আমাদের ক্যাম্পাস।"
দীর্ঘদিন ধরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাহিত্য প্রীতি, সৃজনশীল চিন্তন ও মননশীলতার বিকাশ ঘটিয়ে চলেছে শেকৃবি সাহিত্য সংসদ। বিদায়ী কার্যনির্বাহী সংসদ অত্যন্ত নিষ্ঠা, মেধা ও সাফল্যের সাথে তাদের সেশন সম্পন্ন করে আজ নতুন নেতৃত্বের হাতে মশাল হস্তান্তরের দ্বারপ্রান্তে।
বিগত কমিটির এই গৌরবময় ধারাবাহিকতা বজায় রাখতে এবং আগামী দিনের সাহিত্যিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে কার্যনির্বাহী সংসদ গঠনের উদ্দেশ্যে নতুন নেতৃত্ব ও কর্মী আহ্বান করা হচ্ছে।
🎭 কারা আবেদন করতে পারবেন?
বিশ্ববিদ্যালয়ের সুস্থ ধারার সাহিত্য চর্চা, লেখালেখি, আবৃত্তি, ম্যাগাজিন সম্পাদনা, দেয়ালিকা প্রকাশ এবং সাংগঠনিক কাজে আগ্রহী ও দায়িত্বশীল শিক্ষার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে ।
📅 প্রয়োজনীয় তথ্যাবলি ও সময়সীমা:
* 📑 আবেদন ফর্মের লিংক: https://forms.gle/7WEsZEyNaerRuaxS8
* 🕛ফর্ম পূরণের শেষ সময়: ১২ ই জুন রাত ১২:০০ ঘটিকা।
⚠️ জরুরি সতর্কবার্তা:
* নির্ধারিত সময়ের পর কোনো আবেদন কোনোক্রমেই গ্রহণ করা হবে না এবং তাকে কার্যনির্বাহী সংসদে স্থান দেওয়া সম্ভব হবে না।
* আবেদনকারী প্রত্যেককে পরবর্তীতে ভাইভা (Viva)-এর সময় ও স্থান যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
📞 যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ:
* মেহেদী আকাশ — সভাপতি, শেকৃবি সাহিত্য সংসদ (019 2273 7697)
* সাকিফ আহম্মদ — সাধারণ সম্পাদক, শেকৃবি সাহিত্য সংসদ (01644052937)
আপনার ভেতরের সৃজনশীল সত্ত্বাকে বিকশিত করতে এবং ক্যাম্পাসের সবচেয়ে নান্দনিক ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মের অংশ হতে আজই আবেদন করুন। শেকৃবি সাহিত্য সংসদ-এর আগামী পথচলায় আপনার সৃষ্টিশীল অংশগ্রহণ হোক আমাদের শক্তি।
ধন্যবাদান্তে,
শেকৃবি সাহিত্য সংসদ