Youth Movements

Youth Movements Youth movements is an organisation working for children, young people and communities to make changes that ensure their rights and development.

29/04/2026

✨ আলহামদুলিল্লাহ, একটি সফল দিনের গল্প ✨

গত ১২ এপ্রিল ২০২৬ — আমাদের জন্য ছিল একটি গর্বের দিন।
আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি "স্বাবলম্বী প্রজেক্ট","শিক্ষা সহায়তা" এবং "হুইলচেয়ার বিতরণ" কার্যক্রম।

এই সুন্দর উদ্যোগগুলো বাস্তবায়নে সম্পূর্ণ অর্থায়ন করেছে "Syed Shakil Welfare Trust" এবং "Asha – Hoffnung für Bangladesh e.V.💙
আর আমাদের পাশে থেকে নিরলস সহযোগিতা করেছে আমাদের স্থানীয় পার্টনার "সুখ পাখি" তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

একসাথে আমরা স্বপ্ন দেখি, একসাথে আমরা পরিবর্তন গড়ি। 🌱

27/04/2026

আসছে পরিবর্তনের গল্প।

23/04/2026

📚 আজ বিশ্ব বই দিবস 📚

বই আলো ছড়ায়, স্বপ্ন দেখায়, ভবিষ্যৎ গড়ে।
আমরা Youth Movements পরিবার আজ উদ্যোগ নিয়েছি ৩৫ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার।

সম্প্রতি আগুনে দুর্ঘটনায় কিছু শিক্ষার্থী তাদের সব বই হারিয়েছে, আবার কিছু নতুন শিক্ষার্থী স্কুলে ভর্তি হয়েছে—তাদের সবার জন্যই প্রয়োজন নতুন বই।

প্রতিটি শিশুর জন্য প্রয়োজন মাত্র ৩৫০ টাকা।
আপনার ছোট্ট সহায়তাই পারে একটি শিশুর পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করতে। ❤️

📌 বিকাশ / নগদ: 01326969393

আসুন, এই বিশ্ব বই দিবসে আমরা সবাই মিলে জ্ঞানের আলো পৌঁছে দিই প্রতিটি শিশুর কাছে। ✨

12/04/2026

🌍 আজ আন্তর্জাতিক পথশিশু দিবস 🌍

আজকের এই দিনে আমরা স্মরণ করি সেই সকল শিশুকে, যাদের শৈশব কাটে রাস্তায়—অবহেলা, অনিশ্চয়তা আর সংগ্রামের মাঝে।
তাদেরও আছে স্বপ্ন, আছে সুন্দর ভবিষ্যতের অধিকার।

Youth Movements বিশ্বাস করে—প্রতিটি শিশুই ভালোবাসা, শিক্ষা এবং নিরাপদ জীবনের যোগ্য।
আমরা প্রতিদিন চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে, তাদের হাসিতে রঙ যোগ করতে, আর একটি সুন্দর আগামী গড়ে দিতে।

আসুন, আজকের দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি—
কোনো শিশুই যেন রাস্তায় হারিয়ে না যায়। ❤️
ভিডিও : GMB Akash❤️

10/04/2026

🔥 মানবিক সাহায্যের আবেদন

শ্যামপুর বরইতলা রেলস্টেশনের নিকটবর্তী ভয়াবহ আগুনে আমাদের শিক্ষার্থীদের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বই, খাতা, কলম—সবকিছু মুহূর্তেই হারিয়ে ফেলেছে তারা। পরনের কাপড় ছাড়া কিছুই সঙ্গে নিতে পারেনি…

এই ছোট ছোট স্বপ্নবাজ শিশুদের আবার নতুন করে দাঁড় করাতে আমরা তাদের পাশে থাকতে চাই। ❤️
আপনাদের সামান্য সহযোগিতাই পারে তাদের জীবনে আবার আলো ফিরিয়ে আনতে।

👉 আপনার সহযোগিতা পাঠাতে পারেনঃ
📱 বিকাশ/নগদ: 01326969393

🏦 Bank Details:
Account Name: Global Youth Movements Foundation
A/C No: 4213901013778
Bank Name: Pubali Bank Limited, Dania Branch
Routing Number: 175271427

🤝 আসুন, আমরা একসাথে তাদের পাশে দাঁড়াই।

গতকালের শ্যামপুর রেল স্টেশনের কাছেই ঘনবসতি এরিয়ায় আগুন লাগার ফলে আমাদের কয়েকজন শিক্ষার্থীদের ঘর আগুনে পুড়ে  একদম ছাই ...
09/04/2026

গতকালের শ্যামপুর রেল স্টেশনের কাছেই ঘনবসতি এরিয়ায় আগুন লাগার ফলে আমাদের কয়েকজন শিক্ষার্থীদের ঘর আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে।
বই খাতা তো দূরের কথা পরনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে বের হতে পারেনি।

আপনাদের সবার নিকট দোয়া চাই।

আগুনে পুড়ে ছাই আমাদের শিক্ষার্থীদের বই খাতা কলম।
পরনের কাপড় ছাড়া কিছুই নিয়ে বের হতে পারেনি।
আমরা তাদের পাশে দাড়াতে চাই।
আপনারা কেউ সহযোগীতা করতে চাইলে
বিকাশ/ নগদ: 01326969393

Bank details:
Account Name: Global youth movements Foundation
A/C NO: 4213901013778
Bank Name: PUBALI BANK LIMITED.
DANIA BRANCH
Routing Number : 175271427

30/03/2026

✨ প্রজেক্ট হাসিমুখ – সিজন ১২ ✨

আলহামদুলিল্লাহ! 💙
টাঙ্গাইলের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে “প্রজেক্ট হাসিমুখ – সিজন ১২” সফলভাবে সম্পন্ন হলো।

তাদের ছোট্ট হাসি, উজ্জ্বল চোখ আর আনন্দভরা মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 😊

এই সুন্দর মানবিক উদ্যোগটি আন্তরিকতার সাথে বাস্তবায়ন করেছে Youth Movements — ভালোবাসা আর সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত।

চলুন, আমরা সবাই মিলে ভালোবাসা, আশা আর মানবতার আলো আরও ছড়িয়ে দেই… 🌸
কারণ, একটুখানি ভালোবাসাই বদলে দিতে পারে একটি জীবন। 💫

Thanks For Supporting us❤️❤️❤️
29/03/2026

Thanks For Supporting us❤️❤️❤️

28/03/2026

✨ প্রজেক্ট হাসিমুখ – সিজন ১২ ✨

আলহামদুলিল্লাহ! 💙 জুরাইন এলাকার পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে "প্রজেক্ট হাসিমুখ সিজন ১২" এর বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন! 😊

এই মানবিক উদ্যোগটি সুন্দরভাবে আয়োজন করেছে Youth Movements এবং সম্পূর্ণ সহযোগিতায় ছিল রশিদ - আনোয়ারা ফাউন্ডেশন।আমরা একসাথে প্রমাণ করেছি, ছোট একটি প্রচেষ্টাও বড় সুখ নিয়ে আসতে পারে।

চলুন, আমরা সবাই মিলে ভালোবাসা, আশা ও হাসি ছড়িয়ে দিই। 🌱

#প্রজেক্ট_হাসিমুখ #সিজন১২ #হাসি_ছড়াই #মানবতার_জয়

Address

Madrasha Road, Sheikhdi Chowrasta
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Youth Movements posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth Movements:

Share