04/09/2026
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়। কিন্তু কেমনে?
পাকিস্তানের বুকে আজও দাড়িয়ে আছে করাচি বিশ্ববিদ্যালয়। যেখানে বাংলা ডিপার্টমেন্ট সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। গুগোলে সার্চ করলে আজও অবিভক্ত পাকিস্তানের পার্সপোর্ট, টাকা, স্ট্যাম্প সহ সব কিছুতেই বাংলা ভাষার স্থান পাওয়া যায়।
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়! তাহলে প্রত্যেকটা জায়গায় কেন বাংলা ভাষাকে স্থান দিয়েছিল? এগুলো সবই ছিল ভারতীয় ষড়যন্ত্র।
এখন যদি সিলেটিরা বলে রাষ্ট্র ভাষা সিলেটি চাই! তার পিছনে যদি ভারত ষড়যন্ত্র করে সিলেটিদের বুঝায় তোমরা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাও আমরা সাহায্য করবো। তখন কি আপনি এটা সাপোর্ট করবেন? সরকার কি আন্দোলন দমন করবে না? ঠিক এমনটাই ঘটেছিল ১৯৫২ বা ১৯৭১ এ।
প্রদেশের আলাদা রাষ্ট্রভাষা হয় না। প্রদেশের রাষ্ট্রভাষা হলে ভারতের কয়টি হওয়া উচিত। ভারত এতো বড় দেশ কয়েকশো ভাষার মানুষ নিয়ে তারা একসাথে আছে। অথচ সেই ভারতই ১৯৭১ সালে ভাষার দোহাই দিয়ে পাকিস্তান ভেঙ্গে টুকরো করে দিল!
এগুলো মূলত ছিল ভারতের পাতা ফাঁদ! নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যেখানে ভারত নিজেই হিন্দুদের নিয়ে অখন্ড ভারত তৈরি করার প্লান করছে। সেখানে পাকিস্তানকে ভেঙ্গে ভারত কেন মুসলিমদের টুকরো করে দিল! তারপর ভারত কেন বাংলাদেশের সব কালচারে হিন্দুদের কালচার ঢুকিয়ে দিল!
সহজ সরল বাঙ্গালীদের ফাঁদে ফেইলা যুদ্ধ লাগিয়ে দিল ভারত। যুদ্ধে জীবন দিল বাঙ্গালীরা আর স্বাধীনতার পর ৫৫বছর ধরে ফায়দা নিল ভারত। বাঙ্গালী কি পেল এই যুদ্ধে। পেয়েছে ভারতের গোলামীর সার্টিফিকেট। যার ফলে আজ আমরা এক মেরুদন্ডহীন জাতি!
এজন্যই মহান নেতা মাওলানা ভাসানী বলেছিলের ভারত আমাদের শত্রু এই কথা যে প্রজন্ম বিশ্বাস করবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।