20/09/2022
২৮শে সেপ্টেম্বর, বিশ্ব জলাতঙ্ক দিবস ।
মরণব্যাধি জলাতঙ্ক রোগের ভয়াবহতা উপলব্ধি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে ২০০৭ সাল থেকে ২৮ শে সেপ্টেম্বর এ দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে ।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়, "জলাতঙ্কঃ মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়।"
জলাতঙ্ক ছড়ায় এমন প্রাণীর সংস্পর্শ থেকে দূরে থাকুন।
কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বেজি কামড়-আঁচড় দিলে ক্ষতস্থান সাথে সাথে সাবান পানি দিয়ে ১৫ মিনিট ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিন ।