Shorno Kishoree

Shorno Kishoree Shornokishore Network Foundation (SKNF) is a registered non-profit and social change maker organization in Bangladesh since 2012.

It works with adolescent boys and girls through secondary school based clubs with Government and key partners. In Bangladesh, many girls at their early adolescent period are getting married and becoming mother without any preparation and knowledge on reproductive health, sexuality, nutrition and dietary habits, personal health and hygiene which magnify their risk of malnutrition, physical and ment

al illness, and even death at child birth. Our key focus areas:
•Personal Hygiene including menstrual hygiene
•Adolescent Reproductive & Sexual Health
•Nutrition
•Mental Health and life style
•Empowerment and leadership development
•Ending child marriage & early pregnancy

Our key strategies:
•Involve Adolescents Boys and Girls through SK clubs at school and peer education atcommunity.
•Provide comprehensive, accurate and age specific information for behavior change
•Address barriers at school, community through sharing and exchange of information and healthy practices
•Utilize mass media (TV media), digital media including mobile communication, social media, online platform & networks with stakeholders
•Empowerment of adolescents through training and capacity building
•Advocacy and mobilization for policy change and supporting programs
•Monitoring and evaluation of activities for measuring the results
•Reporting, documentation & publication for sharing lessons learned

Our target population:
•Adolescent boys and girls (Age 10-19 years) through Shornokishoree (Golden Girl) Surjo Kishor (Empowered Sunny Boy)
•School going and non-schooling adolescents Community leaders, gatekeepers of adolescents, parents, Qazi (marriage register), school teachers and health & Family Planning workers
•Community members

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।
21/03/2026

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।

রমজানের আলোয় আলোকিত হোক সকল প্রাণ। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা ইফতার ২০২৬
15/03/2026

রমজানের আলোয় আলোকিত হোক সকল প্রাণ। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা ইফতার ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সকল নারী, কিশোরী ও তরুণীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি জাতির উন্নয়ন তখন...
08/03/2026

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সকল নারী, কিশোরী ও তরুণীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি জাতির উন্নয়ন তখনই টেকসই ও অর্থবহ হয়ে ওঠে, যখন সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে এগিয়ে যেতে পারে। এ বছরের নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, সমতার পথ কেবল নারীর নয়, এটি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার সংগ্রাম।

আমি বিশ্বাস করি, আজকের কিশোরী ও তরুণীরাই আগামী দিনের মা, আগামী দিনের নেতৃত্ব এবং একটি সুন্দর সমাজের ভিত্তি। তাই তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সক্ষমতা নিশ্চিত করা মানে শুধু একজন নারীর ভবিষ্যৎ গড়া নয়, বরং একটি জাতির আগামীকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো। কিশোরী ও তরুণীদের অধিকার নিশ্চিত করা গেলে আগামীর বাংলাদেশ হবে আরও মানবিক, সমতাভিত্তিক ও সমৃদ্ধ।

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কিশোরী ও তরুণীদের স্বাস্থ্য, ক্ষমতায়ন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি কিশোরী তার স্বপ্ন দেখার অধিকার পাবে, নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারবে।
আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি কিশোরী আত্মবিশ্বাসের সাথে বড় হবে, প্রতিটি তরুণী তার স্বপ্ন পূরণের সুযোগ পাবে এবং নারী পুরুষ সমতার ভিত্তিতে একটি সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

ফারজানা ব্রাউনিয়া
চেয়ারম্যান , স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন

রমজানের আলোয় আলোকিত হোক সকল প্রাণ। সহমর্মিতা আর মানবতার বার্তায় সমাজ বদলের স্বপ্নে এক টেবিলে স্বর্ণ কিশোর-কিশোরীরা। দোয়া...
27/02/2026

রমজানের আলোয় আলোকিত হোক সকল প্রাণ। সহমর্মিতা আর মানবতার বার্তায় সমাজ বদলের স্বপ্নে এক টেবিলে স্বর্ণ কিশোর-কিশোরীরা। দোয়া আর ভালোবাসায় ভর করে সুন্দর হোক আগামীর পথচলা। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ইফতার—২০২৬।

Ramadan Mubarak
18/02/2026

Ramadan Mubarak

শোক শক্তিতে রুপান্তরিত করে নতুন বছরের পথচলা সুন্দর হোক সবার। নতুন বছর হোক এই দেশের কিশোর কিশোরীদের কাঙ্ক্ষিত স্বপ্নের বছ...
01/01/2026

শোক শক্তিতে রুপান্তরিত করে নতুন বছরের পথচলা সুন্দর হোক সবার। নতুন বছর হোক এই দেশের কিশোর কিশোরীদের কাঙ্ক্ষিত স্বপ্নের বছর। চলমান শোক হোক শিক্ষা ও শক্তির অনুপ্রেরণা।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন পরিবার ...
30/12/2025

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন পরিবার গভীর শোকাহত।

30/10/2025

আবারো শুরু হলো স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি প্রকল্প। তারই ধারাবাহিকতায় এবছর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পাঁচ জন মেধাবী শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এই প্রকল্প পরিচালনায় সহযাত্রী হয়ে পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী টনি স্যাম গোমেজ। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন তার এই অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে।

প্রতিবছরের মত এবারো স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত "নির্ভীক অ্যাওয়ার্ড ২০২৫" এ তিনটি ক্ষেত্রে বিশেষ অবদানের স্...
30/10/2025

প্রতিবছরের মত এবারো স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত "নির্ভীক অ্যাওয়ার্ড ২০২৫" এ তিনটি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এ প্রায় একযুগের অবদানের জন্য সেরা নির্ভীক কিশোরী হিসেবে সম্মাননা দেয়া হয় ডা. শাহজিয়া শাহরিন আনিকাকে, সামাজিক সংগঠন হিসেবে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করা সংগঠন একমাত্রা সোসাইটিকে সেরা নির্ভীক সংগঠন হিসেবে সম্মাননা দেয়া হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তরুণ শিক্ষক কাজী রাকিবুল হাসান কে নির্ভীক সম্মাননা প্রদান করা হয়।

উৎসবমুখর আয়োজনে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ফাউন্ডেশন ডে ২০২৫। আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা ...
29/10/2025

উৎসবমুখর আয়োজনে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ফাউন্ডেশন ডে ২০২৫। আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কিশোর কিশোরী সংগঠক ও প্রতিনিধিগণ। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত লেফন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম), গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া। প্রতিবছরের মত এবছরেও তিনটি ক্যাটাগরীতে নির্ভীক সম্মাননা প্রদান করা হয়। সেরা স্বর্ণ কিশোরী ক্যাটাগরীতে সম্মাননা অর্জন করে ডা. শাহজিয়া শাহরিন আনিকা, সেরা নির্ভীক সংগঠন হিসেবে সম্মাননা দেয়া হয় ছিন্নমূল পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন একমাত্রা সোসাইটি কে এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তরুণ শিক্ষক কাজি রাকিবুল ইসলাম কে সম্মানিত করা হয়। পাশাপাশি বিগত দিনের মত স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন তাদের শিক্ষাবৃত্তি প্রকল্প শুরু করার প্রক্রিয়া স্বরুপ, হালুয়াঘাটের পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এবছরে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর সর্বোচ্চ সম্মাননা 'স্বর্ণ মানব' খেতাবে ভূষিত করা হয় শিক্ষাবিদ ড. আবদুল্লাহ আবু সায়ীদ মহোদয় কে।

Address

Niketon, Gulshan 01
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Shorno Kishoree posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shorno Kishoree:

Share