Switch Bangladesh Foundation

Switch Bangladesh Foundation SWITCH! Is the one excellent youth platform. Which organized by some enthusiastic youth from different universities in Bangladesh.

Most of the youth from Dhaka University, Dhaka Medical College, BUET, NSU, JU, Dhaka College etc. Have main three goals in their activities. Firstly: Social Development Activities. Secondly: Education Development in Bangladesh. Thirdly: Explore the Social Business in the world.

প্রথমবারের মতো আমাদের প্রিয় শিক্ষার্থীরা যাচ্ছে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে—এটা শুধু একটি পরীক্ষা নয়, তাদের স্বপ্ন, পরিশ্রম...
15/04/2026

প্রথমবারের মতো আমাদের প্রিয় শিক্ষার্থীরা যাচ্ছে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে—এটা শুধু একটি পরীক্ষা নয়, তাদের স্বপ্ন, পরিশ্রম আর সম্ভাবনার এক বড় ধাপ। প্রতিটি ছোট্ট প্রচেষ্টার পেছনে আছে অসংখ্য দিনের অধ্যবসায়, শিক্ষক-অভিভাবকের ভালোবাসা আর নিজের জয়ের ইচ্ছা। 💙 আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ—ওদের জন্য দোয়া করবেন, যেন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের সেরাটা দিতে পারে। ইনশাআল্লাহ, সাফল্য তাদের হাতছানি দিচ্ছে 🌟

14/03/2026

spelling Bee competition-2026
Switch Tahmina Banu Bidyaniketan
Switch Bangladesh Foundation

11/03/2026

সবার জন্য দ্বীনি ও আরবি শিক্ষা 📖

কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক জ্ঞান অর্জন প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই উদ্যোগ—যাতে শিশু থেকে বড় সবাই সহজভাবে দ্বীনি ও আরবি শিক্ষা অর্জন করতে পারে।

রাসূল ﷺ বলেছেন:
“তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”
— সহিহ বুখারি

আসুন, আমরা সবাই দ্বীনের জ্ঞান অর্জন করি এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দিই।

10/03/2026

Free Spoken English Course for Students 🌙📚

During Ramadan, Switch Bangladesh Foundation organized a free Spoken English course to help students understand the importance of learning a second language. Through interactive classes, students practiced speaking and gained confidence to overcome their shyness.

“Seeking knowledge is an obligation upon every Muslim.” – Prophet Muhammad (ﷺ) ✨

10/03/2026

ছোট্ট কণ্ঠে কুরআনের সুর—আরবি ক্লাসে বাচ্চাদের উৎসাহ আর শেখার আনন্দে মুখর প্রতিটি মুহূর্ত। 🌙📖

09/03/2026

সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন শিক্ষার্থীদের জন্য একটি ছোট আয়োজন— বাফেট ইফতার, কিন্তু তাদের আনন্দ ছিল সীমাহীন। হয়তো অনেকের জীবনে এমন আয়োজন খুব কমই আসে, তাই প্রতিটি মুহূর্ত তারা উপভোগ করেছে হৃদয় ভরে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীদের যারা সব সময় বিভিন্নভাবে সহযোগিতা পরামর্শ দিয়ে পাশে আছেন

08/03/2026

রমজানের পবিত্র আবহে প্রতিদিনই প্রাণবন্ত হয়ে উঠছে আমাদের আরবি ক্লাস। ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে পবিত্র সূরার তিলাওয়াত, আর তার সাথে তারা শিখছে ইসলামের সৌন্দর্য, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা। জ্ঞানের এই আলো ভবিষ্যতের সুন্দর মানুষ গড়ে তোলার পথকে করছে আরও আলোকিত। ✨📚

রমজানের পবিত্র ইফতার সন্ধ্যাভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক সুন্দর মিলনমেলা।একসাথে ইফতার ভাগাভাগি করে আমরা আরও দৃঢ় ক...
27/02/2026

রমজানের পবিত্র ইফতার সন্ধ্যা
ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক সুন্দর মিলনমেলা।
একসাথে ইফতার ভাগাভাগি করে আমরা আরও দৃঢ় করি ভালোবাসা, ঐক্য এবং সেবার অঙ্গীকার। 🌙✨

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হয় না।” (তিরমিজি)

21/02/2026

মহান একুশে ফেব্রুয়ারি — আমাদের আত্মপরিচয়ের গর্ব, আমাদের ভাষার অহংকার। 🇧🇩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন-এ আয়োজন করা হয় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার।
শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে অর্থবহ ও আবেগঘন। তারা ভাষা শহীদদের ত্যাগ সম্পর্কে জানার পাশাপাশি সৃজনশীলতার মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করে।

এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সচেতনতার এক অনন্য পাঠ।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…

#একুশে_ফেব্রুয়ারি #মাতৃভাষা_দিবস #শহীদ_দিবস

04/02/2026

আজকের ফজিলতপূর্ণ বিশেষ দিনে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত। শিক্ষার্থীদের পাশে থাকার জন্য সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

Address

House: 40, Block-D, Road: Haji Dil Mohammad Avenue, Dhaka Uddan, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Friday 08:00 - 16:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801911828580

Alerts

Be the first to know and let us send you an email when Switch Bangladesh Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Switch Bangladesh Foundation:

Share