বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
Call Directions Contact the organization

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি It is known in our country by its Bangla name. Which means Bangladesh Jatri Kalyan Samity (BJKS),

দেশের উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করতে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা

যাত্রী অধিকার দিবস আজ। ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানির বন্ধে আইনী সুরক্ষার দাবী
13/09/2026

যাত্রী অধিকার দিবস আজ।
ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানির বন্ধে আইনী সুরক্ষার দাবী

12/09/2026
12/09/2026

আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার :

আগামীকাল ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’। পৃথিবীর দেশেদেশে যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, সড়কে দুর্ঘটনা, গণপরিবহনে অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকান্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। দেশে ৮ম বারের মতো আগামীকাল এই দিবসটি পালিত হবে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে “যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনী সুরক্ষা ও নিরাপত্তা জরুরী”। দিবসটি উপলক্ষ্যে দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানান কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য যে, বাংলাদেশসহ পৃথিবীর উন্নয়নশীল দেশের মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘবে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানী ও পথ দুর্ঘটনা বন্ধের মধ্যদিয়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনার প্রতিকী দিবস হিসেবে ২০১৮ সাল থেকে দেশে দিবসটি ‘যাত্রী অধিকার দিবস’ হিসেবে পালিত হয়ে আসছিল। বাংলাদেশে ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন করে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈশ্বিক যুদ্ধবিগ্রহে জ্বালানীর মূল্য বৃদ্ধি, আইন প্রয়োগে শিথিলতাসহ নানান কারনে দেশে যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য দফায় দফায় বাড়ছে। মানুষের যাতায়াতের নিরাপত্তা অনেকখানি কমেছে। পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি, দুর্ঘটনাসহ নানান আতংকের মধ্যদিয়ে আমাদের প্রতিদিনের যাতায়াতের পথ পাড়ি দিতে গিয়ে বহু মানুষের জীবন যাচ্ছে। পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতা কিছুতেই থামছে না। জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহনের পরে নানান খাতে ইতিবাচক অগ্রগতি হলেও পরিবহনখাতে তেমন কোন পরিবর্তন নেই। পরিবহন মাফিয়ারা এখনো এইখাতের নিয়ন্ত্রক। এসব প্রেক্ষাপটে এবারের “যাত্রী অধিকার দিবস” অনেক বেশি তাৎপর্য বহন করে।

সংবাদদাতা :
মাহমুদুল হাসান রাসেল
অর্থ সম্পাদক
মোবাইল : ০১৭৪৩ ৭৭৯৬৭২

সংযুক্ত : ভিডিও বার্তা

ঢাকা গাজীপুর মহাসড়কে উল্টো পথে ব্যটারী চালিত অটোরিকশার বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি
06/09/2026

ঢাকা গাজীপুর মহাসড়কে উল্টো পথে ব্যটারী চালিত অটোরিকশার বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি

Address

2, Bangobandhu Avenue
Dhaka
1000

Telephone

+8801743779672

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি:

Shortcuts

Share