আলোর মিছিল March of Lights

আলোর মিছিল March of Lights We partner with individual donors, industries, like-minded other organizations, local communities, and volunteers to ensure the best positive outcomes.

আলোকিত মন ও সমাজের প্রত্যয়ে,
পিছিয়ে পরা সমাজের বিকাশে,
সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে,
প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও জীবন মান উন্নয়নে।
March of Lights supports people from marginalized communities by promoting education, career, health, and social awareness. March of Lights (Alor Michil in Bengali—AMi in short) is a donor-funded charity that advances equity for underserved and minoritized populations i

n participating in educational and employment opportunities through education support, career development, health promotion, and social and cultural awareness projects. Mission, Vision, and Values:

Mission: Minimize disparities in education, employment, and health-related outcomes by promoting equitable opportunities for all through supporting communities with the highest needs. Vision: All human beings live with dignity. Values: Dignity & inclusion; Evidence & impact; Transparency & stewardship; Local leadership & Community-led initiatives. Where we work: Bangladesh and the USA. Approach: Community-prioritized needs assessment, resource identification, volunteer engagement, partnership with communities, local organizations, and schools, and sustainable initiatives. E-mail: [email protected]

আমিঃ আলোর মিছিল March of Lights ওয়েবসাইটের যাত্রা হল শুরু.........আমরা অত্যন্ত আনন্দের সাথে আমিঃ'র অফিশিয়াল ওয়েবসাইট চ...
18/08/2026

আমিঃ আলোর মিছিল March of Lights ওয়েবসাইটের যাত্রা হল শুরু.........

আমরা অত্যন্ত আনন্দের সাথে আমিঃ'র অফিশিয়াল ওয়েবসাইট চালু করার ঘোষণা দিচ্ছি! আমাদের এই অলাভজনক প্রতিষ্ঠানটি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র—উভয় দেশেই সমাজের নিগৃহীত মানুষের মাঝে শিক্ষাকে এগিয়ে নেওয়া, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আমাদের শুভাকাঙ্ক্ষী, দাতা এবং আলোকিত সমাজকে সাথে নিয়ে আমরা নতুন নতুন সুযোগ তৈরি করতে চাই, আশার আলো ছড়াতে চাই এবং পিছিয়ে পরা মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কাজে ক্ষমতায়িত করতে চাই। আমাদের প্রতিটি পদক্ষেপই ইতিবাচক পরিবর্তনের অভিমুখে এক একটি মিছিল।

পিছিয়ে পরা জনগোষ্ঠীর ক্ষমতায়নের এই অগ্রযাত্রায় আপনাকেও যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

ওয়েবসাইট ভিজিট করুন: https://marchoflights.org

#আমিঃ #আলোর_মিছিল

প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, জীবনধারা ও ভূমির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। পৃথিবীর বিভিন্ন প্...
09/08/2026

প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, জীবনধারা ও ভূমির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীগুলো হাজার হাজার বছর ধরে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আসছে। কিন্তু আধুনিক রাষ্ট্রব্যবস্থা, ভূমি দখল, বন উজাড়, প্রাকৃতিক সম্পদের বাণিজ্যিক ব্যবহার, সাংস্কৃতিক আগ্রাসন এবং বৈষম্যের কারণে বিশ্বের অনেক আদিবাসী জনগোষ্ঠী আজ অস্তিত্ব ও অধিকার রক্ষার কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে।

এই কঠিন বাস্তবতায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, সংস্কৃতি ও জীবনধারার প্রতি বিশ্ববাসীর পজেটিভ দৃষ্টির জন্য প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়। জাতিসংঘ ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটি শুধু উৎসব বা আনুষ্ঠানিকতার দিন নয়; বরং এটি বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, আত্মপরিচয়, ভূমি, ভাষা, সংস্কৃতি ও ভবিষ্যৎ রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

🌟 March of Lights (AMi-- Alor Michil) on the Web! 🌟We are excited to announce the launch of the March of Lights website,...
07/08/2026

🌟 March of Lights (AMi-- Alor Michil) on the Web! 🌟

We are excited to announce the launch of the March of Lights website, a nonprofit organization dedicated to advancing education, creating career pathways, promoting health and well-being, and fostering social and cultural awareness in our communities, both in Bangladesh and the United States.

Together with our supporters, partners, and community members, we aim to create opportunities, inspire hope, and empower individuals to build brighter futures. Every step forward is a march toward positive change.

Join us as we begin this journey of service, impact, and community empowerment.

🔗 https://marchoflights.org

আজ ১৮ জুলাই, বিশ্ব ম্যান্ডেলা দিবস। নেলসন ম্যান্ডেলা ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা ও মানবাধিকারকর্মী। তিনি ১৯১৮ সালে...
18/07/2026

আজ ১৮ জুলাই, বিশ্ব ম্যান্ডেলা দিবস।
নেলসন ম্যান্ডেলা ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা ও মানবাধিকারকর্মী। তিনি ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তিনি ‘এপার্টহেইড’ বা বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেন। এই ব্যবস্থায় কৃষ্ণাঙ্গ মানুষদের সমান অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করা হতো। বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে ম্যান্ডেলাকে ২৭ বছর কারাগারে থাকতে হয় কিন্তু তিনি কখনো সমতা ও স্বাধীনতার স্বপ্ন থেকে সরে আসেননি। ১৯৯০ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি শান্তিপূর্ণভাবে বর্ণবাদী ব্যবস্থা বিলুপ্ত করার জন্য কাজ করেন। ১৯৯৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, শান্তি, ঐক্য ও জাতীয় পুনর্মিলনের ওপর গুরুত্ব দেন। বর্ণবাদ বিলুপ্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি ১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

নেলসন ম্যান্ডেলা সাহস, ক্ষমা, সমতা ও স্বাধীনতার প্রতীক। তাঁর জীবন আমাদের শেখায় যে ধৈর্য, দৃঢ়তা ও শান্তিপূর্ণ সংগ্রামের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব।

অভিনন্দন, আমিঃ রিসার্চ ফেলোস!! 🥳🎓আমিঃ আলোর মিছিল March of Lights এর রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম প্রথম বারের মত যাত্রা শুরু...
18/07/2026

অভিনন্দন, আমিঃ রিসার্চ ফেলোস!! 🥳🎓

আমিঃ আলোর মিছিল March of Lights এর রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম প্রথম বারের মত যাত্রা শুরু করে এবছর। আমরা খুব সৌভাগ্যবান ৩০ টির ও বেশি আবেদন থেকে যাচাই বাছাই করে সেরা দুজনকে নির্বাচিত করেতে পেরেছি। আরো বেশি ভাল লাগতো যদি প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থিদের পাওয়া যেত।
এই ফেলোশিপের লক্ষ্য হলঃ
১। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা (শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি) পুরনের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান গুলো বৈজ্ঞানিক উপায়ে চিহ্নিত করা যাতে আমাদের প্রোগ্রামের প্রভাব দীর্ঘ মেয়াদে ফলপ্রসূ হয়।
২। ধিরে ধিরে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থিদের এই ফেলোশিপের মাধ্যমে রিসার্চ এ দক্ষতা বাড়াতে সাহায্য করা।

আলো ছড়ানোর জন্য প্রথম প্রয়োজন নিজে আলো হয়ে জ্বলা এবং দিনকে দিন নিজেকে অধিকতর আলোকিত করা... সেটা করতে প্রয়োজন আত্মসমাল...
01/07/2026

আলো ছড়ানোর জন্য প্রথম প্রয়োজন নিজে আলো হয়ে জ্বলা এবং দিনকে দিন নিজেকে অধিকতর আলোকিত করা... সেটা করতে প্রয়োজন আত্মসমালোচনা এবং পরিশুদ্ধি....

গতকাল রাতে আমি'র নতুন পুরাতন স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

24/06/2026
আমিঃ'র  #শিক্ষা_পাথেয়_২০২৬ এর নির্ধারিত ৬ টি প্রোজেক্ট শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। আমিঃ টিম যখন  #শিক্ষা_পাথেয়_২০২...
24/06/2026

আমিঃ'র #শিক্ষা_পাথেয়_২০২৬ এর নির্ধারিত ৬ টি প্রোজেক্ট শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। আমিঃ টিম যখন #শিক্ষা_পাথেয়_২০২৬ এর হিসাব নিকাশ চূড়ান্ত করছে তখন হঠাথ করে সিদ্ধান্ত নিল পেন্ডিং লিস্ট থেকে আরো একটি প্রজেক্ট করবে। কারন আমিঃ'র প্রতিষ্ঠার পর এই প্রথম বারের মত অন্যতম টিম লিড Khairul A Siddiqi বাংলাদেশে এসেছেন। সুদুর যুক্তরাষ্ট্রে বসে তিনি আমাদের সকল প্রকল্পের তদারকি করলেও, কখনই সশরীরে উপস্থিত হতে পারেন নি। তাই আমিঃ বাংলাদেশ টিমের পক্ষ থেকে তড়িৎ সিদ্ধান্তে #আরজেন্ট_রেস্পন্স_ফান্ড ব্যাবহার করে এই আয়োজন করা হয়। এই আয়োজনের মূল চালিকাশক্তি ছিল আমাদের খাগড়াছড়ির স্বেচ্ছাসেবক Kowshik Barua। এছাড়া এই আয়োজন সফল করতে গোপালগঞ্জ থেকে Shuvo Chakrabarti, চট্রগ্রাম থেকে Raju Barua ও Utshab Barua Utsha এবং ঢাকা থেকে যোগদান করেন Shuvo Barua Sopnil ও Nirmol Chondro De

এভাবেই ১৯ জুন সফলভাবে সম্পন্ন হল #শিক্ষা_পাথেয়_২০২৬ এর ৭ম প্রকল্প। এই আয়োজনের মাধ্যমে খাগড়াছড়ির প্রতান্ত এলাকার চাকমা, বৈষ্ণব, ত্রিপুরা জনগোষ্ঠীর ৪০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থির হাতে তুলে দেয়া হয় এক বছরের শিক্ষা সামগ্রি-- স্কুল ব্যাগ, খাতা, কলম/পেন্সিল, সার্পনার, রাবার, ফাইল, স্কেল, জ্যামিতি বক্স প্রভৃতি। সব মিলিয়ে এ বছর আমরা ছয়টি জেলার প্রায় ৪০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থির এক বছরের শিক্ষা সামগ্রি হাতে তুলে দিতে পেরেছি।

আমাদের পেন্ডিং লিস্টে এরকম আরো অনেক রিকুয়েস্ট আমাদের জমা পরে আছে। কিন্তু ফান্ডের অভাবে আমরা এসব শিক্ষার্থিদের সাহায্য করতে পারছি না। তাই চেষ্টা থাকবে আগামি বছর এদের পাশে দাঁড়াতে পারবো। আশা করছি বরাবরের মত আপনাদের কে সাথে পাবো। ধন্যবাদ।

14/05/2026

ধন্যবাদ IMON CHASA,
আলোর মিছিলে সামিল হওয়ার জন্য।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর মিছিল March of Lights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোর মিছিল March of Lights:

Shortcuts

Share