Tejgaon College Rover Scout Group

Tejgaon College Rover Scout Group রেজিষ্ট্রেশন নম্বরঃ- ১৯, ১২০, ১৪৩, ১৪৪, ১৪৫(গার্লস ইন রোভার)।

স্কাউটিং মূলত একটি বহিরাঙ্গনের কার্যক্রম। ঘরের চার দেয়ালের মধ্যে থেকে প্রকৃত স্কাউটিং করা যায় না। স্কাউটিং মুক্ত আকাশের নিচে, খোলা প্রান্তরে প্রকৃতির সাথে মিশে আনন্দ উল্লাসের সঙ্গে কাজ করাকে বোঝায়। এই কার্যক্রমের মধ্যে যেমন নিজের জ্ঞানের বাস্তবায়ন প্রক্রিয়া রয়েছে ঠিক তেমনি ভাবে আছে জনসেবার জন্য কিছু বাস্তবসম্মত গঠনমূলক কার্যাবলি । খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে বনকলা এবং অভিযান একজন রোভার স্কাউটকে

সৃষ্টির রহস্য, গাছ-গাছালির গুণাবলী, কীটপতঙ্গ ও জীবজন্তুর জীবন প্রণালি সম্পর্কে জানার আগ্রহ মেটায়। মুক্ত পরিবেশে কাজের মধ্যমে রোভার স্কাউটদের তাবুবাস, হাইকিং, পরিভ্রমন, পরিকল্পনা, ও বাস্তবায়নের কাজ করে প্রচুর নির্মল আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়।
স্কাউটিং একটি সহশিক্ষা। মূলধারার শিক্ষার সঙ্গে এর অপূর্ব সংমিশ্রণ রয়েছে। কেননা সৃজনশীলতার হাতে-কলমে চর্চার আদর্শ স্থান হচ্ছে স্কাউটিং। স্কাউটিং আন্দোলন তাই সুনাগরিক গড়ার শুভ সূচনা। ৬ থেকে ২৫ বছর বয়সী যে কেউই স্কাউটসের সদস্য হতে পারে। অবশ্য স্কাউটিং আজীবনের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
30/12/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

21/11/2025

🔴ভূমিকম্প হলে কী করা উচিত আর কী করা উচিত নয়, নিচে তালিকা আকারে দেওয়া হলো:
---

✅ ভূমিকম্প হলে যা করা উচিত (DO):

🏠 বাসাবাড়িতে:
- শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন।
- দুই হাত দিয়ে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।
- জানালা, দেয়াল ও ভারি জিনিসপত্র থেকে দূরে থাকুন।
- লিফট ব্যবহার করবেন না।
- বিদ্যুৎ সংযোগ, গ্যাস লাইন বন্ধ করে দিন (যদি সম্ভব হয়)।

🏫 স্কুল/অফিসে:
- শিক্ষক বা কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন।
- মাথা ঢেকে ডেস্কের নিচে আশ্রয় নিন।
- দৌড়াদৌড়ি বা চিৎকার করবেন না।
- প্রয়োজনে খোলা জায়গায় সুশৃঙ্খলভাবে বেরিয়ে যান।

🛣️ বাইরে থাকলে:
- খোলা জায়গায় থাকুন (বাড়ি, গাছ, বৈদ্যুতিক খুঁটি, বিল্ডিং থেকে দূরে)।
- গাড়ির ভিতরে থাকলে গাড়ি থামিয়ে বসে থাকুন, ব্রিজ বা ভবনের নিচে নয়।

---

❌ ভূমিকম্প হলে যা করা উচিত নয় (DON'T):
- প্যানিক করবেন না বা হুড়োহুড়ি করবেন না।
- লিফট ব্যবহার করবেন না।
- জানালা, আয়না, ভারি আলমারি, ফ্রিজের পাশে থাকবেন না।
- দৌড়ে বাড়ির বাইরে বের হবার চেষ্টা করবেন না (যদি নিরাপদ আশ্রয় মেলে ঘরের ভিতর)।
- গ্যাস স্টোভ, ইলেকট্রিক সুইচ চালু করবেন না।

---

মনে রাখবেন:
ভূমিকম্প কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। সেই সময়ে সঠিক পদক্ষেপই জীবন বাঁচাতে পারে।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

সাপ্তাহিক ক্রু মিটিং তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপ ❤️
08/11/2025

সাপ্তাহিক ক্রু মিটিং তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপ ❤️

থ্যালাসেমিয়া রোগীদের পরিদর্শনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপের এর সদস্যবৃন্দ।
14/09/2025

থ্যালাসেমিয়া রোগীদের পরিদর্শনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে
তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপের এর সদস্যবৃন্দ।

World Scout Scarf Day - 2025১ আগস্ট, ২০২৫ সারা বিশ্বে "বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস ২০২৫" হিসাবে পালিত হচ্ছে।
01/08/2025

World Scout Scarf Day - 2025
১ আগস্ট, ২০২৫ সারা বিশ্বে "বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস ২০২৫" হিসাবে পালিত হচ্ছে।

আমরা শোকাহত
21/07/2025

আমরা শোকাহত

৷!৷ - নোটিশ -৷৷-নোটিশ -।!।বিষয়ঃ সাপ্তাহিক ক্রু মিটিং প্রসঙ্গে ।আসসালামু আলাইকুম সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগাম...
11/04/2025

৷!৷ - নোটিশ -৷৷-নোটিশ -।!।

বিষয়ঃ সাপ্তাহিক ক্রু মিটিং প্রসঙ্গে ।

আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৪/২০২৫ ইং তারিখ রোজ রবিবার সকাল ১২:০০ মিনিটে তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপের বিশেষ ক্রু মিটিং অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায় সকল রোভারমেট ও সদস্যদের যথাসময়ে রোভার ডেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ।

বিদ্র: যথা সময়ে সকল রোভার মেট ও সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক এবং যারা অনুপস্থিত থাকবেন তাদের জন্য আরএসএল এর নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ধন্যবাদন্তে,
রাফসানুল হক কল্লোল
সিনিয়র রোভার মেট
তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপ ।

আদেশক্রমে ,
কামাল চৌধুরী
রোভার স্কাউট লিডার
মোবাইলঃ 01710665515
তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপ

তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপ (TCRSG) {অফিসিয়াল}
Tejgaon College Rover Scout Group

কালকের গ্লোবাল স্ট্রাইক আমাদের প্রত্যেককে নিজের অবস্থান থেকে সফল করতে হবে। জালিম এবং তার সকল দোসরদের বুঝিয়ে দিতে হবে যে ...
06/04/2025

কালকের গ্লোবাল স্ট্রাইক আমাদের প্রত্যেককে নিজের অবস্থান থেকে সফল করতে হবে।

জালিম এবং তার সকল দোসরদের বুঝিয়ে দিতে হবে যে গা*জা ইস্যুতে পুরো বিশ্ব এক।

আগামীকাল নো কাজ, নো অফিস, নো স্কুল-কলেজ,

গ্লোবাল স্ট্রাইক সফল হোক।🤝🤲

কাল তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপ (TCRSG) {অফিসিয়াল} এর সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

Address

Tejgaon College
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Tejgaon College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tejgaon College Rover Scout Group:

Share