Bangladesh Islami Chhatra Majlis

Bangladesh Islami Chhatra Majlis স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল ধারার ছাত্রদের প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন।
(4)

আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম, নির্যাতন এবং জাহেলিয়াতের মূলোচ্ছেদ ঘটিয়ে আল কোরআন ও আল হাদীসের আলোকে আমাদের জীবনের সার্বিক পুনর্বিন্যাস সাধনের মাধ্যমে একটি স্বার্থক ইসলামী সমাজ গড়ে তোলা এবং পরকালীন নাজাতের মহান উদ্দেশ্যেই ১৯৯০ সালের ৫ জানুয়ারী এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।

সারাদেশে অব্যাহত গণহত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল​ মিরপুরের পল্লবীতে শিশু রামিসা...
21/05/2026

সারাদেশে অব্যাহত গণহত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

মিরপুরের পল্লবীতে শিশু রামিসাসহ সারাদেশে অব্যাহত গণহত্যা, শিশু ধর্ষণ, নৈরাজ্য ও চরম বিচারহীনতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখা। গত (২০ মে) রাত ৯:০০ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনাস আহমদের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি কামরুল হাসান মিরাজের পরিচালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।

​বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, "আজ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম তলানিতে গিয়ে ঠেকেছে। মিরপুরের পল্লবীতে অবোধ শিশু রামিসাসহ দেশজুড়ে যেভাবে একের পর এক শিশু ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অপরাধীরা রাজনৈতিক বা অন্য যেকোনো ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে বলেই দেশে আজ নৈরাজ্য ও বিচারহীনতার সংস্কৃতি জেঁকে বসেছে। আমরা অবিলম্বে শিশু রামিসাসহ দেশজুড়ে সংগঠিত সকল হত্যাকাণ্ড ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্র-জনতা রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।"

​সভাপতির বক্তব্যে আনাস আহমদ বলেন, "একটি স্বাধীন দেশে এভাবে সাধারণ মানুষের ওপর অব্যাহত গণহত্যা, শিশু নির্যাতন ও নৈরাজ্য চলতে পারে না। জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ছাত্রসমাজকে সাথে নিয়ে যেকোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সর্বদা রাজপথে সোচ্চার থাকবে। অনতিবিলম্বে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং বিচারহীনতার এই কালো অধ্যায়ের অবসান ঘটাতে হবে।"

​উক্ত বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ নাঈম হাসান, সাবেক মহানগর বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম, তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম এবং ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা প্রমুখ।

পল্লবীতে শিশু রামিসাকে নির্মম ভাবে হত্যা দেশবাসীকে স্তম্ভিত করেছে :ছাত্র মজলিস রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির কো...
20/05/2026

পল্লবীতে শিশু রামিসাকে নির্মম ভাবে হত্যা দেশবাসীকে স্তম্ভিত করেছে :ছাত্র মজলিস

রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।

আজ ২০ মে ২০২৬ (বুধবার) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী এবং সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির বলেন, মিরপুরের পল্লবী এলাকায় মাত্র সাত বছর বয়সী শিশু রামিসার ওপর সংঘটিত এই বর্বর ও অমানবিক ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটিকে বিকৃত যৌন নির্যাতনের পর অপরাধ আড়াল করতে তার মরদেহ খণ্ডিত করে গুমের চেষ্টা করা হয়। এ ধরনের পৈশাচিক ঘটনা কোনো সভ্য সমাজে কল্পনাতীত। এটি দেশের নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরে।

নেতৃবৃন্দ বলেন, রামিসার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সিলেট, নেত্রকোনা ও নরসিংদীসহ বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক নৃশংস ঘটনা দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চলতি বছরের প্রথম চার মাসেই শত শত নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে, অথচ খুব অল্পসংখ্যক মামলায় বিচার সম্পন্ন হয়েছে। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর ব্যর্থতা, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের প্রতি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এসব কারণে বিচারহীনতার সংস্কৃতি দিন দিন শক্তিশালী হচ্ছে। ফলে নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাসহ এ হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
একই সঙ্গে তারা নিহত শিশু রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দেশব্যাপী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বার্তাপ্রেরক
এইচ এম শাহাব উদ্দিন
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস


আলহামদুলিল্লাহ!বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে সদস্য প্রার্থী শিক্ষা সভা অনুষ্ঠিত।সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিস...
19/05/2026

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে সদস্য প্রার্থী শিক্ষা সভা অনুষ্ঠিত।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

১৯/০৫/২০২৬


“অনলাইন নিউজ পোর্টাল insaf24.com-এর যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র ম...
18/05/2026

“অনলাইন নিউজ পোর্টাল insaf24.com-এর যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।”


“বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরীর সেক্রেটারি তরিকুল ইসলাম সিয়ামের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ।”  ...
18/05/2026

“বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরীর সেক্রেটারি তরিকুল ইসলাম সিয়ামের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ।”


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরীর সেক্রেটারি তরিকুল ইসলাম সিয়ামের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...
18/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরীর সেক্রেটারি তরিকুল ইসলাম সিয়ামের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা ঢাকা মিরপুর ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজ দুপুর ১২টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালে উপস্থিত হয়ে মরহুমার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রিফাত হোসেন মালিক ও কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ

আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান হিসেবে কবুল করেন। আমিন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্য ভাইদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ...
15/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্য ভাইদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত—

১৪ ও ১৫ মে, ২০২৬ (বৃহস্পতিবার ও শুক্রবার) নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে নোয়াখালী জেলার ডি.এ.এম.এম মিলনায়তনে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও কুমিল্লা জোন পরিচালক আহসান আহমাদ খান'র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি ইকরামুল হক'র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান।দ্বিতীয় দিনের শুরুতে দারসুল হাদিস পেশ করেন সংগঠনের প্রাক্তন নোয়াখালী জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইয়াজ।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সুলায়মান,প্রাক্তন কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক মাওলানা হাসান আহমাদ খান,খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু সালমান,মুফতি আব্দুল হক আমিনী। খেলাফত মজলিস নোয়াখালী জোন সহকারী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।

সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মাওলানা মিজানুর রহমান ফুয়াদ,অফিস সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা সভাপতি ইয়াকুব মিয়াজি,ফেনী জেলা সভাপতি আব্দুল্লাহ আল নাঈম,লক্ষ্মীপুর জেলা সভাপতি মাহমুদুল হাসান শাকিল,কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আরিফুল ইসলাম, নোয়াখালী শহর সভাপতি ইয়াসিন আরাফাত,নোয়াখালী জেলা সেক্রেটারি ওমায়ের হাসনাত,লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি জাকির হোসাইন,নোয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান,কুমিল্লা মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম,নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা সভাপতি তানজিমুল ইসলাম ত্বালহা,নোয়াখালী চৌমুহনী শহর সভাপতি যুবাইর মাহমুদ প্রমুখ।


15/05/2026

“বাংলাদেশের ইতিহাস ও আন্দোলন-সংগ্রামে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

জাকারিয়া হোসাইন জাকির
সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস


ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ​না...
15/05/2026

ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

​নারায়ণগঞ্জ, ১৫ মে ২০২৬: ভারতে আশঙ্কাজনক হারে মুসলিম নির্যাতন বৃদ্ধি এবং সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি হত্যার প্রতিবাদে শুক্রবার (১৫ মে) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে দোআর মাধ্যমে শেষ হয়।

​সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ-এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।

​মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, "পার্শ্ববর্তী দেশ ভারতে পরিকল্পিতভাবে মুসলিমদের ওপর যে রাষ্ট্রীয় নিপীড়ন চালানো হচ্ছে, তা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। অন্যদিকে, সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ভারতের এই আগ্রাসী মনোভাব ও মুসলিম বিদ্বেষ বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকেও শক্ত অবস্থানে থেকে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।"

​​ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈম-এর পরিচালনায় মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মুফতি তৌফিক বিন হারিস, নারায়ণগঞ্জ মহানগর বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মুজ্জাম্মিল, সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, মুহাম্মদ মুরসালিন, নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ, খাজা ফাহিম সরকার, প্রমুখ।

বার্তাপ্রেরক
নুর নবী ইসলাম নাঈম
সভাপতি
ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা

শ্রমিক মজলিস আয়োজিত ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন-২০২৬ এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র...
15/05/2026

শ্রমিক মজলিস আয়োজিত ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন-২০২৬ এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের নির্ধারিত সহযোগী সদস্য ভাইদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা সংগঠনের কেন্দ্রীয় ব...
14/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের নির্ধারিত সহযোগী সদস্য ভাইদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও কুমিল্লা জোন পরিচালক আহসান আহমাদ খান এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছে।


Address

16 Bijoynagar (5th Floor)
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Islami Chhatra Majlis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Islami Chhatra Majlis:

Share