Al-Khair Foundation - Bangladesh

Call Directions Website Contact the organization

Al-Khair Foundation - Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Khair Foundation - Bangladesh, Nonprofit Organization, Road :04, House: 1/A, Gulshan/1, Dhaka.

বাংলাদেশে আল-খায়ের ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে আসছে।বাংলাদেশ সরকারের টেকসই জরুরি সহায়তা নীতির সঙ্গে সমন্বয় করে,দূর্যোগ মুহূর্তে পরিস্থিতি মূল‍্যায়ন করে দ্রুততম সময়ে জরুরি সহায়তা পৌছে দেয়া ফাউন্ডেশনের অন‍্যতম কাজ। Al-Khair Foundation is a UK-based international NGO providing humanitarian support, international development, emergency aid and disaster relief in some of the world’s most deprived areas.

‘আমি আশা করি আল-খায়ের ফাউন্ডেশনের মানবিক কাজগুলো আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে, উপকৃত হবে দেশের সুবিধাবঞ্চিত মানুষ।’— ...
27/08/2026

‘আমি আশা করি আল-খায়ের ফাউন্ডেশনের মানবিক কাজগুলো আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে, উপকৃত হবে দেশের সুবিধাবঞ্চিত মানুষ।’— গত ২৫ আগস্ট আল-খায়ের ফাউন্ডেশনের ঢাকা অফিস পরিদর্শনে এসে এমন আশাবাদ ব্যক্ত করেন ড. মোহাম্মদ জকরিয়া, মহাপরিচালক (সচিব) এনজিও ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহাপরিচালকের একান্তসচিব জনাব শরিফ আহম্মেদ্ এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব বাহাদুর রইচুর রহমান।

আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি-ডিরেক্টর তারেক মাহমুদ সজীব অতিথিদের স্বাগত জানিয়ে আল-খায়ের ফাউন্ডেশনের কাজ এবং কাজের পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। এরপর বিশ্বজুড়ে আল-খায়ের ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র এবং বাংলাদেশের কাজ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরা হয়।

20/08/2026

একটি ঘর, একটি স্বপ্ন, একটু নিশ্চিন্ত জীবন...
টাঙ্গাইলের অলোয়াতারিনি গ্রামের লতা বেগমের সামর্থ্য ছিল না নিজের পরিবারের জন্য একটি নিরাপদ ঘর তৈরি করার। স্বামী-সন্তান নিয়ে তাই ভাঙা ঘরেই কাটছিল তার দিন।
এবার সেই কষ্টের দিন শেষ হয়েছে। আল-খায়ের ফাউন্ডেশনের গৃহনির্মাণ প্রকল্পের আওতায় লতা বেগমের পরিবারের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে দুইটি শোবার ঘর, টয়লেট ও বারান্দাসহ একটি সুন্দর টিনশেড পাকা বাড়ি।
নতুন ঘর পেয়ে লতা বেগমের চোখেমুখে এখন স্বস্তির হাসি। নিজের একটি নিরাপদ ঠিকানা পেয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন আল-খায়ের ফাউন্ডেশন ও সম্মানিত ডোনারকে। একই সঙ্গে মহান রাব্বুল আলামিনের কাছে আদায় করেছেন শুকরিয়া।
একটি ঘর শুধু ইট-টিনের কাঠামো নয়—এটি একটি পরিবারের নিরাপত্তা, স্বপ্ন ও নিশ্চিন্ত জীবনের ঠিকানা।
লতা বেগমের নতুন ঘরের গল্পটি দেখুন ভিডিওতে।
আল-খায়ের ফাউন্ডেশনের সঙ্গে থেকে এমন আরও অসহায় পরিবারের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত ডোনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

17/08/2026

উপকূলজুড়ে সুপেয় পানির হাহাকার...

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারে ঘর মেরামতের জন্য ৩ বান্ডিল করে মোট ৯০ বান্ডিল উন্ন...
06/08/2026

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারে ঘর মেরামতের জন্য ৩ বান্ডিল করে মোট ৯০ বান্ডিল উন্নতমানের ঢেউটিন এবং পরিবার প্রতি নগদ ৫ হাজার করে টাকা পৌঁছে দিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ, স্থানীয় প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আল-খায়ের ফাউন্ডেশনের কর্মী ও স্বেচ্ছাসেবকরা গত ৪ আগস্ট সেইসব পরিবারের সদস্যদের কাছে ঢেউটিন ও অর্থ সহায়তা পৌঁছে দেয়। সম্মানিত ডোনারদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
উল্লেখ, আল-খায়ের ফাউন্ডেশন এর আগে এইসব বন্যার্তদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করে এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

03/08/2026

আলহামদুলিল্লাহ! আল-খায়ের ফাউন্ডেশন টাঙ্গাইলের অলোয়া তারিনী গ্রামের বৃদ্ধ সারবানুকে দেওয়া কথা রাখতে পরেছে। সম্মানিত ডোনারের সহায়তায় তাঁকে তৈরি করে দেওয়া হয়েছে টিন সেডের একটা পাকা বাড়ি। সঙ্গে টয়লেট। বুড়ো বয়সে শীত-গ্রীষ্ম-বর্ষায় তাদেরকে কষ্ট পেতে হবে না।

30/07/2026

Al-Khair Foundation's emergency assistance in the flood-affected areas of Chattogram and Cox's Bazar.
সম্প্রতিক বন্যায় চট্টগ্রাম ও কক্সবাজারের দুর্গত এলাকায় আল-খায়ের ফাউন্ডেশনের জরুরি সহায়তা।

বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ এখনো কাটেনি। জ্বর, সর্দি, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত ও চর্ম রোগে আক্রান্ত হচ্ছেন ...
26/07/2026

বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ এখনো কাটেনি। জ্বর, সর্দি, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত ও চর্ম রোগে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে।
এই সংকটময় সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। গত ২৪ জুলাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে এলাকার দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন ড. মোহাম্মদ জকরিয়া, মহাপরিচালক (সচিব) এনজিও ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়। তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানুষের দুঃসময়ে পাশে থাকা আল-খায়ের ফাউন্ডেশনের অঙ্গীকার। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আমরা অসহায় মানুষের পাশে থাকার এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।

22/07/2026

লক্ষাধিক মানুষ গৃহহীন...
সম্প্রতিক বন্যায় শুধুমাত্র চট্টগ্রাম ও কক্সবাজারেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ হাজারে উপর বাড়িঘর। বাড়ি ভেঙে যাওয়ায় লক্ষাধিক মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের অবস্থা অত্যন্ত করুণ। বরাবরের মতো এই দুর্যগেও আল-খায়ের ফাউন্ডেশন দুর্গত মানুষের পাশে আছে।
আমরা সবাই একটু এগিয়ে এলে, অসহায় এই পরিবারগুলো ফিরে পেতে পারে মাথা গোঁজার মতো একটু আশ্রয়।

দুই দিনে ১১ শত বন্যার্ত পরিবারে আল-খায়ের ফাউন্ডেশনের জরুরি খাদ্য সহায়তাটানা ৯ দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর ভয়াবহ ভূমি...
20/07/2026

দুই দিনে ১১ শত বন্যার্ত পরিবারে আল-খায়ের ফাউন্ডেশনের জরুরি খাদ্য সহায়তা
টানা ৯ দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর ভয়াবহ ভূমিধসে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের ১০টি জেলার ১০ লাখেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েন। অনেকেই চোখের সামনে ভেসে যেতে দেখেছেন জীবনের সব সঞ্চয়।
এখন অনেক জায়গাতেই বন্যার পানি নেমে গেছে। কিন্তু তারপরই শুরু হয়েছে আরও কঠিন সংগ্রাম। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়িতে খাবার বলতে কিছুই নেই। এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গত ১৬ জুলাই থেকে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলা এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এখন পর্যন্ত ১১ শত ক্ষতিগ্রস্ত পরিবারে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
প্রতিটি পরিবার পেয়েছে চাল, ডাল, আলু, আটা, চিনি, লবণ, তেল, পেঁয়াজ, চিড়া, মুড়ি ও গুড়। পাশাপাশি দেওয়া হয়েছে মোমবাতি, ওরস্যালাইন এবং গ্যাস লাইটার—যা দুর্যোগের এই সময়ে একটি পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
কিন্তু বাস্তবতা হলো—লাখো মানুষ এখনও অপেক্ষায়। আল-খায়ের ফাউন্ডেশন চেষ্টা করে যাচ্ছে সবচেয়ে অসহায় পরিবারগুলোর কাছে পৌঁছাতে। কিন্তু কঠিন এই পথ তখনই পেরুন সম্ভব যদি থাকে আপনার একটু সহানুভুতি।
আসুন, মহান আল্লাহর উপর ভরসা রেখে আমরা একসঙ্গে প্রমাণ করি—দুর্যোগে মানুষই মানুষের সবচেয়ে বড় আশ্রয়।

16/06/2026

ভিডিওচিত্রে বাংলাদেশে আল-খায়ের ফাউন্ডেশনের কোরবানি কার্মসূচি। যার মাধ্যমে দেশের একশটি স্থানে প্রায় ৩০০টি গরু ও ১৫০ ছাগল কোরবানি দেওয়া হয়। নদীভাঙা, বন্যাভাসী, বিধবা, এতিম, হতদরিদ্র এমন ৩০ হাজার পরিবারে এই কোরবানির গোশত পৌঁছে দেয় আল-খায়ের ফাউন্ডেশন।
আলহামদুলিল্লাহ, সবার সহযোগিতায় পুরো দেশে ঈদ-উল আজহায় দুঃখী পরিবারগুলোর সদস্যদের মুখে ফোটে তৃপ্তির হাসি।

Address

Road :04, House: 1/A, Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Al-Khair Foundation - Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al-Khair Foundation - Bangladesh:

Shortcuts

Share