সিসিডিএ

সিসিডিএ Centre for Community Development Assistance (CCDA) is a dynamic organization dedicated to fostering sustainable development and empowering communities.

Established in 1990, Centre for Community Development Assistance (CCDA) a pro poor nonprofit organization, empowers marginalized communities through sustainable development, providing resources and training to foster self-reliance and enhance livelihoods. Established with a mission to create lasting positive change, CCDA focuses on enhancing the well-being of individuals and groups through targete

d programs and initiatives. By working closely with local communities, government bodies, and international partners, CCDA aims to address critical social, economic, and environmental challenges. At the core of CCDA’s philosophy is the belief that true development arises from within the community. This grassroots approach ensures that solutions are tailored to meet the unique needs and aspirations of each community. Through education, capacity building, and resource mobilization, CCDA strives to equip communities with the tools and knowledge necessary to achieve self-reliance and long-term growth. CCDA's areas of focus include health and wellness, economic development, environmental sustainability, and social inclusion. By integrating these diverse yet interconnected sectors, CCDA works to create a holistic impact that uplifts entire communities. With a dedicated team of professionals and volunteers, CCDA is committed to fostering a world where every community can thrive and every individual has the opportunity to reach their full potential.

📜🌱 টেকসই ও পরিবেশসম্মত মৎস্য উদ্যোগ গঠনে Relation Development Workshop সফলভাবে অনুষ্ঠিত 🐟♻️পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (প...
11/06/2026

📜🌱 টেকসই ও পরিবেশসম্মত মৎস্য উদ্যোগ গঠনে Relation Development Workshop সফলভাবে অনুষ্ঠিত 🐟♻️

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন CCDA SMART Fisheries Sub-Project-এর আওতায় “Relation Development Workshop for Trade License, Hatchery/Feed Mill License and Environmental Clearance” শীর্ষক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়।

🗓️ তারিখ: ১১ জুন ২০২৬
📍 স্থান: অপূর্ব ট্যুরিজম ট্রেনিং সেন্টার, দাউদকান্দি, কুমিল্লা

👥 কর্মশালায় মৎস্যচাষী, মৎস্য ব্যবসায়ী, ফিশ ফিড মিল মালিক ও ব্যবসায়ী, রেনু ও মাছের পোনা ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সরকারি সেবা গ্রহণ, সার্টিফিকেট ও ক্লিয়ারেন্স গ্রহন, আইনগত অনুবর্তিতা নিশ্চিতকরণ এবং পরিবেশসম্মত ব্যবসায়িক চর্চা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

📚 কর্মশালার মূল আলোচ্য বিষয়সমূহ:
✅ ট্রেড লাইসেন্স, হ্যাচারি/ফিড মিল লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
✅ লাইসেন্স ও সনদ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন প্রক্রিয়া ও সরকারি বিধিবিধান
✅ মৎস্যচাষ ও ফিড উৎপাদনে উত্তম চর্চা (Good Aquaculture Practices)
✅ পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল উৎপাদন ব্যবস্থা
✅ পানির গুণগত মান ও পরিবেশগত প্যারামিটার ব্যবস্থাপনা
✅ RECP (Resource Efficient and Cleaner Production) চর্চার বাস্তব প্রয়োগ
✅ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, সমস্যা চিহ্নিতকরণ ও সম্ভাব্য সমাধান

🎤 রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন—

🔹 মোহাম্মদ ওয়াহিদুর রহমান
জেলা মৎস্য কর্মকর্তা, কুমিল্লা
🔹 জুবায়ের হোসেন
পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা
🔹 মোঃ নুরুদ্দিন আহম্মেদ
স্বত্বাধিকারী, বিএইচ এগ্রো অ্যান্ড ফিশারিজ
🔹 মোঃ ইব্রাহীম খলিল
সফল প্লাবনভূমি মৎস্যচাষ উদ্যোক্তা

এছাড়াও CCDA SMART Fisheries Sub-Project-এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন কারিগরি, পরিবেশগত ও ব্যবসায়িক বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

🤝 কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা লাইসেন্সিং প্রক্রিয়া, পরিবেশগত অনুবর্তিতা, আধুনিক মৎস্য ব্যবস্থাপনা এবং টেকসই উৎপাদন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান। একইসঙ্গে সরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় হয়।

🌍 সচেতন উদ্যোক্তা, পরিবেশসম্মত উৎপাদন ও টেকসই মৎস্যখাত—এই লক্ষ্যেই আমাদের অগ্রযাত্রা।







🐟🌱♻️

🌸🐟 নারী মৎস্য উদ্যোক্তাদের ক্ষমতায়নে সিসিডিএ SMART Fisheries উপ-প্রকল্পের Exposure Visit অনুষ্ঠিত 🌱💪"জ্ঞান, প্রযুক্তি ও ...
10/06/2026

🌸🐟 নারী মৎস্য উদ্যোক্তাদের ক্ষমতায়নে সিসিডিএ SMART Fisheries উপ-প্রকল্পের Exposure Visit অনুষ্ঠিত 🌱💪

"জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে নারী উদ্যোক্তারা"

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে Centre for Community Development Assistance (CCDA) কর্তৃক বাস্তবায়নাধীন CCDA SMART Fisheries Sub-Project-এর আওতায় নারী মৎস্য উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি শিক্ষণীয় ও অভিজ্ঞতাভিত্তিক Exposure Visit আয়োজন করা হয়।

📅 ১০ জুন ২০২৬
📍 প্লাবনভূমি মডেল মৎস্যচাষ ক্লাস্টার, দাউদকান্দি, কুমিল্লা

নারী উদ্যোক্তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক মৎস্যচাষ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ভিজিটের আয়োজন করা হয়।

🔍 পরিদর্শনকৃত উদ্যোগসমূহ:
✅ আপুবি ও আপুসি প্লাবনভূমি মৎস্যচাষ খামার
✅ রেনু (মাছের পোনা) উৎপাদন ও নার্সিং খামার
✅ আধুনিক মৎস্য হ্যাচারি
✅ সোলার অপারেটেড সেচ ব্যবস্থা
✅ আধুনিক ওয়াটার ইনলেট-আউটলেট সাধারণ সেবা অবকাঠামো
✅ প্রযুক্তিনির্ভর ও RECP ভিত্তিক আধুনিক মৎস্য খামার

♻️ RECP (Resource Efficient and Cleaner Production) প্রযুক্তির ব্যবহারিক শিক্ষা:
🔹 এয়ারেটর ব্যবহার
🔹 ফিডিং ট্রে প্রযুক্তি
🔹 প্রোবায়োটিকস প্রয়োগ
🔹 ফারমেন্টেড ফিড প্রস্তুত ও ব্যবহার
🔹 জিওলাইট প্রয়োগ
🔹 আধুনিক পানি ব্যবস্থাপনা প্রযুক্তি

🤝 ভিজিট চলাকালে উপ-প্রকল্পের কার্যক্রম, উৎপাদন ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব চর্চা, প্রযুক্তি স্থানান্তর এবং নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিস্তারিত উপস্থাপনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সফল ও অভিজ্ঞ খামারিদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব সমস্যার সমাধান, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং বাজার ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

👩‍🌾✨ নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ এ কার্যক্রমকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রযুক্তি গ্রহণে আগ্রহ সৃষ্টি এবং টেকসই উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এ Exposure Visit একটি কার্যকর মাইলফলক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

🌍 টেকসই মৎস্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণই হতে পারে ভবিষ্যতের শক্তিশালী ভিত্তি।






🌱🐠

🌿🌎 বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপনে সচেতনতা, অংশগ্রহণ ও সবুজ ভবিষ্যতের অঙ্গীকার 🌱♻️“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর...
09/06/2026

🌿🌎 বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপনে সচেতনতা, অংশগ্রহণ ও সবুজ ভবিষ্যতের অঙ্গীকার 🌱♻️

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে CCDA SMART Fisheries Sub-Project-এর উদ্যোগে কুমিল্লার রায়পুর কৌলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, মৎস্যচাষী, পরিবেশ আন্দোলনের অংশীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আদমপুর মডেল পরিবেশ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। 🌍✨

📚🎨🎤 জ্ঞান, সচেতনতা ও সৃজনশীলতা বিকাশে আয়োজন করা হয় তিনটি প্রতিযোগিতা—
📝 পরিবেশ বিষয়ক রচনা প্রতিযোগিতা
🎨 পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা
🎤 উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

রচনা প্রতিযোগিতায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি, দূষণের প্রভাব এবং টেকসই উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভাবনা তুলে ধরে। চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে ওঠে প্রকৃতি সংরক্ষণ ও সবুজ পৃথিবীর স্বপ্ন, আর উপস্থিত বক্তৃতায় পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের নেতৃত্ব ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটে।

🏆 মোট ৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীর মাঝে শিক্ষা উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা পরিবেশবান্ধব জীবনধারা চর্চায় আরও উদ্বুদ্ধ হয়।

🌱 বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয় এবং সবুজ পরিবেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

🚶‍♂️🚶‍♀️ “দূষণ বন্ধ করি, প্রকৃতিকে রক্ষা করি”—এই আহ্বানকে সামনে রেখে বিদ্যালয় ও আশপাশের এলাকায় একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়, যা পরিবেশ সুরক্ষার বার্তা স্থানীয় জনগণের মাঝে ছড়িয়ে দেয়।

🌟 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহম্মেদ, সদস্য, নির্বাহী কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ।

🌟 সভাপতিত্ব করেন অধ্যাপক এম. এ. মতিন সৈকত, ৪ বার জাতীয় ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষি, পরিবেশ ও সমাজ সংগঠক এবং সভাপতি, আদমপুর মৎস্য পরিবেশ ক্লাব।

🌟 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন (আনন্দ), সভাপতি, পরিচালনা কমিটি, রায়পুর কৌলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়; মোঃ আব্দুল মোমেন ভূঁইয়া, প্রধান শিক্ষক, রায়পুর কৌলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, সিসিডিএ।

💚 পরিবেশ সংরক্ষণ কেবল একটি দিবস পালনের বিষয় নয়; এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার। তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল সমাজ গঠন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

🌱 "আজকের সচেতনতা, আগামীর টেকসই পৃথিবী" 🌎

🌿🐟 Field Day Celebration: সবুজ অর্থনীতি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও জলবায়ু সহনশীল প্রযুক্তি গ্রহণে SMART Fisheries-এর সফল অগ্র...
08/06/2026

🌿🐟 Field Day Celebration: সবুজ অর্থনীতি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও জলবায়ু সহনশীল প্রযুক্তি গ্রহণে SMART Fisheries-এর সফল অগ্রযাত্রা🌱🌏

সিসিডিএ বাস্তবায়িত SMART Fisheries উপ-প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জন্তুরী মৎস্য ক্লাস্টারে “Fish Farming with D**e Cropping” প্রদর্শনীর সফল বাস্তবায়ন উপলক্ষে এক প্রাণবন্ত **Field Day Celebration** অনুষ্ঠিত হয়েছে।

মাঠ দিবসে অংশগ্রহণকারী মৎস্য উদ্যোক্তা, কৃষক ও স্থানীয় অংশীজনরা সরাসরি পরিদর্শনের মাধ্যমে দেখেছেন কীভাবে একই পুকুরে মাছ চাষের পাশাপাশি পাড়ে সবজি ও ফলজ উৎপাদন করে আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এই উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, সবুজ অর্থনীতি বিকাশ এবং জলবায়ু সহনশীল প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করছে। প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে SMART Fisheries টেকসই মৎস্য খাত গড়ে তোলা এবং উদ্যোক্তাদের ক্ষমতায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 🌿♻️🐟

**একই জমি, বহুমুখী উৎপাদন—বেশি আয়, বেশি পুষ্টি, আরও টেকসই ভবিষ্যৎ।**

**eCropping

🌱🐟 মাঠ দিবস উদযাপন | CCDA SMART Fisheries Sub-Project 🐟🌱 কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাস্থ সিসিডিএ বাখরাবাদ-০২ শাখার আওত...
23/05/2026

🌱🐟 মাঠ দিবস উদযাপন | CCDA SMART Fisheries Sub-Project 🐟🌱

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাস্থ সিসিডিএ বাখরাবাদ-০২ শাখার আওতায়, আয়োজিত এই “Field Day Celebration” ছিল জ্ঞান বিনিময়, প্রযুক্তি প্রদর্শন এবং টেকসই মৎস্যচাষ উন্নয়নের এক অনন্য আয়োজন।

CCDA-এর SMART Fisheries Sub-Project এর উদ্যোগে আয়োজিত “Demonstration on Fish Farming with D**e Cropping” কার্যক্রমে স্থানীয় মৎস্যচাষি, যুব উদ্যোক্তা ও কমিউনিটির সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও সফল ও অর্থবহ করে তোলে। 🌾🐠

এই মাঠ দিবসে অংশগ্রহণকারীরা আধুনিক ও পরিবেশবান্ধব মাছ চাষ পদ্ধতি, ডাইক ক্রপিং প্রযুক্তি, জল ও সম্পদের দক্ষ ব্যবহার, এবং জলবায়ু সহনশীল মৎস্য ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। 💧🌍

বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) Project এর আওতায় এই উদ্যোগ গ্রামীণ জীবিকা উন্নয়ন, সবুজ প্রবৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 🤝✨

একসাথে শিখি, একসাথে এগিয়ে যাই —
টেকসই মৎস্যখাত গড়তে প্রযুক্তিনির্ভর উদ্যোগই হোক আগামী দিনের শক্তি। 💙🐟


**eCropping

🌱🐟 প্লাবনভূমির মৎস্য উদ্যোক্তাদের সেচে গ্রীন এনার্জির নতুন দিগন্ত উন্মোচন ☀️🌾টেকসই সবুজ প্রবৃদ্ধি ও জলবায়ু সহনশীল মৎস্যচ...
23/05/2026

🌱🐟 প্লাবনভূমির মৎস্য উদ্যোক্তাদের সেচে গ্রীন এনার্জির নতুন দিগন্ত উন্মোচন ☀️🌾

টেকসই সবুজ প্রবৃদ্ধি ও জলবায়ু সহনশীল মৎস্যচাষ নিশ্চিত করতে কুমিল্লার দাউদকান্দিতে বাস্তবায়িত হলো একটি যুগান্তকারী উদ্যোগ। 🌍✨

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে পরিচালিত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) Project এবং সহযোগী সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) বাস্তবায়নাধীন SMART Fisheries উপ-প্রকল্পের আওতায় সফলভাবে স্থাপন করা হয়েছে “Solar Irrigation System for Floodplain Community-02”।

📍 স্থাপন স্থান:
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের আদমপুর, পুটিয়া ও বিটমান গ্রামের মধ্যবর্তী আপুবি প্লাবনভূমি মৎস্যচাষ ক্লাষ্টার।

🐟🌾 খামারের বিশেষত্ব:
৩৩০ বিঘা আয়তনের এই প্লাবনভূমিতে বছরে প্রায় ০৯ মাস মাছ চাষ এবং ০৩ মাস ধান আবাদ করা হয়। প্রয়োজনীয় পানি সংগ্রহ করা হয় বর্ষার পানি সংরক্ষণ এবং পাশ দিয়ে প্রবাহিত কালাডুমুর নদী থেকে।

⚡ আগে যেখানে ফুয়েল ও বিদ্যুৎনির্ভর পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করতে হতো, সেখানে এখন স্থাপন করা হয়েছে ৮.৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন আধুনিক সোলার ইরিগেশন সিস্টেম।
এই সিস্টেমটি ৫.৫ হর্স-পাওয়ার মোটরের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় ১৬০০ লিটার পানি উত্তোলনে সক্ষম। ☀️💧

🌱 এই সবুজ প্রযুক্তির সুফল:
✅ উৎপাদন ব্যয় হ্রাস
✅ জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ কমানো
✅ পরিবেশবান্ধব ও টেকসই সেচ ব্যবস্থা নিশ্চিতকরণ
✅ জলবায়ু সহনশীল মৎস্য ও কৃষি উৎপাদন বৃদ্ধি
✅ উদ্যোক্তাদের আয় ও জীবনমান উন্নয়ন

👨‍🌾 এই প্লাবনভূমিকে ঘিরে ছোট-বড় মিলিয়ে ২৮০ জনেরও বেশি মৎস্য ও কৃষি উদ্যোক্তার জীবিকা পরিচালিত হচ্ছে। এই উদ্যোগ তাদের জন্য টেকসই উন্নয়ন, সবুজ শক্তির ব্যবহার এবং ভবিষ্যৎমুখী কৃষি-মৎস্য ব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। 🌍✨

স্মার্ট প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের টেকসই মৎস্যখাত। 🇧🇩☀️🐟




আমরা গভীরভাবে শোকাহত
23/05/2026

আমরা গভীরভাবে শোকাহত

🌿🐟 পুকুরের পাড়ে সবজি চাষে সফলতার নতুন দিগন্ত — SMART Fisheries উদ্যোগের মাঠ দিবস উদযাপন 🌱🌾  🐠 সিসিডিএ বাস্তবায়িত SMART F...
18/05/2026

🌿🐟 পুকুরের পাড়ে সবজি চাষে সফলতার নতুন দিগন্ত — SMART Fisheries উদ্যোগের মাঠ দিবস উদযাপন 🌱🌾

🐠 সিসিডিএ বাস্তবায়িত SMART Fisheries উপ-প্রকল্পের আওতায় “Demonstration on Fish Farming with D**e Cropping” কার্যক্রমের সফল বাস্তবায়ন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট-৭৩ শাখার বাতুপাড়া ক্লাস্টারে উদ্যোক্তা জাহানারা–নুরুল আমিন দম্পতির উদ্যোগে এক প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

🗓️২০২৪–২০২৫ অর্থবছরে প্রযুক্তিভিত্তিক এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রদর্শনী গ্রহণ করে তারা আজ এলাকায় এক অনুকরণীয় সফলতার দৃষ্টান্তে পরিণত হয়েছেন। মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষক ও মৎস্য উদ্যোক্তাদের সঙ্গে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করে উদ্যোক্তারা জানান, মাছ চাষের পাশাপাশি পুকুরের পাড়ে সবজি ও ফলজ উৎপাদন তাদের আয় বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 🌍

📌 প্রদত্ত সহায়তা সমূহঃ
🌱 উন্নতমানের সবজি বীজ
🌿 সবজি ও ফলজ গাছের চারা (পেপে ও কলা)
🐟 মানসম্মত মাছের পোনা
🛡️ পুকুর পাড় সুরক্ষায় নেট ফেন্সিং
🎋 লতা জাতীয় সবজি চাষের জন্য মাচা তৈরির উপকরণ

🌟 কার্যক্রমের দৃশ্যমান সুফলঃ
✔ অব্যবহৃত পুকুর পাড়ের কার্যকর ব্যবহার
✔ মাছ ও সবজি উৎপাদনের মাধ্যমে অতিরিক্ত আয় বৃদ্ধি
✔ পরিবারে পুষ্টি নিরাপত্তা ও খাদ্য বৈচিত্র্য নিশ্চিতকরণ
✔ পরিবেশবান্ধব সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ
✔ টেকসই ও জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা 🌱🌏

🖇️মাঠ দিবসের কার্যক্রমসূচিঃ
🔹 উদ্যোগ পরিদর্শন ও বাস্তব প্রদর্শনী
🔹 অংশগ্রহণমূলক আলোচনা (Discussion Session)
🔹 সম্ভাবনা (Possibility) ও লাভজনকতা (Profitability) বিশ্লেষণ
🔹 উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের মতামত বিনিময়
🔹 উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব

💬 মাইক্রোএন্টারপ্রাইজ (MEs) উদ্যোক্তাদের মন্তব্যঃ
🗨️ “একই জমিতে মাছ ও সবজি চাষ করে আমরা দ্বিগুণ লাভের সুযোগ পাচ্ছি।”
🗨️ “খরচ কম, ঝুঁকি কম—কিন্তু লাভ অনেক বেশি।”
🗨️ “এই প্রযুক্তি গ্রামীণ কর্মসংস্থান ও পুষ্টি নিশ্চিত করতে সহায়ক।”
🗨️ “আমরা চাই এ ধরনের সহায়তা আরও বেশি উদ্যোক্তার কাছে পৌঁছাক।”

📌 উপসংহারঃ
এই কার্যক্রম প্রমাণ করেছে যে, সঠিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সময়োপযোগী সহায়তা পেলে ক্ষুদ্র উদ্যোক্তারাও টেকসই ও লাভজনক উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ, নিয়মিত প্রশিক্ষণ, ফলোআপ কার্যক্রম জোরদার এবং বাজার সংযোগ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়। 🤝📈

🌱🐟 পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে গড়ে উঠুক টেকসই মৎস্য খাত ও সবুজ ভবিষ্যৎ। 🌿✨




**eCropping




🐟🌱 এফিসিয়েন্ট মাছের খাদ্য উৎপাদন ও সঠিক খাদ্য প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত 🌱🐟সিসিডিএ-SMART Pisciculture উপ-প্রকল্পের...
18/05/2026

🐟🌱 এফিসিয়েন্ট মাছের খাদ্য উৎপাদন ও সঠিক খাদ্য প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত 🌱🐟

সিসিডিএ-SMART Pisciculture উপ-প্রকল্পের আওতায় “Efficient Fish Feed Production and Feeding Techniques” বিষয়ক প্রশিক্ষণ কুমিল্লা জেলার লাকসাম ও নাঙ্গলকোট উপজেলার মৎস্য উদ্যোক্তাদের অংশগ্রহণে ভিন্ন ০২টি ব্যাচে সফলভাবে অনুষ্ঠিত হয়।

অদ্য সোমবার, ১৮ মে ২০২৬ তারিখে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্যোক্তাদের আধুনিক, টেকসই ও লাভজনক মৎস্য চাষ ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক ও কারিগরি জ্ঞান প্রদান করা হয়। 🐠📘

📌 প্রশিক্ষণের আলোচ্য বিষয়সমূহঃ
🔹 মাছের সুষম খাদ্যের গুরুত্ব ও পুষ্টিমান
🔹 সঠিক খরচে উন্নতমানের মাছের খাদ্য উৎপাদন কৌশল
🔹 খাদ্য তৈরির উপকরণ নির্বাচন ও গুণগত মান যাচাই
🔹 মাছের প্রজাতি ও বয়সভিত্তিক খাদ্য প্রয়োগ পদ্ধতি
🔹 Feeding Rate ও Feeding Schedule নির্ধারণ
🔹 Feed Conversion Ratio (FCR) খাদ্য রূপান্তর অনুপাত বিশ্লেষণ।
🔹 পানির গুণগত মান বজায় রেখে খাদ্য ব্যবস্থাপনা
🔹 খাদ্যের অপচয় রোধ ও উৎপাদন ব্যয় কমানোর কৌশল
🔹 মাছের দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সঠিক খাদ্য ব্যবস্থাপনা
🔹 পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য চাষ পদ্ধতি
🔹 খামারভিত্তিক লাভজনক মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা
🔹 উদ্যোক্তাদের জন্য বাস্তব অভিজ্ঞতা ও সমস্যা সমাধানমূলক আলোচনা
🔹 SMART Fisheries উপ-প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম পরিচিতি

🤵প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেনঃ
🔹 মোঃ ওয়াহিদুর রহমান মজুমদার, জেলা মৎস্য কর্মকর্তা, কুমিল্লা
🔹 সুদীপ্ত মিশ্র, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, লাকসাম ও নাঙ্গলকোট (অতিরিক্ত দায়িত্ব)
🔹 বিমল চন্দ্র সূত্রধর, এলাকা কর্মকর্তা, সিসিডিএ নাঙ্গলকোট এরিয়া
🔹 মোঃ কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা, সিসিডিএ
এছাড়াও সিসিডিএ-SMART Fisheries উপ-প্রকল্প ও শাখাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

💬 প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান, লাকসাম বলেন,
“এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা মাছের খাদ্য উৎপাদন ও সঠিক খাদ্য প্রয়োগ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছি, যা আমাদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে সহায়ক হবে।”

💬 উদ্যোক্তা নুরুল ইসলাম, নাঙ্গলকোট বলেন,
“প্রশিক্ষণে শেখানো আধুনিক খাদ্য ব্যবস্থাপনা কৌশল আমাদের মৎস্য খামারকে আরও লাভজনক ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

🤝 প্রশিক্ষণটি মৎস্য উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মৎস্য চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।



🐟 মৎস্য উদ্যোক্তাদের প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা উন্নয়নে সিসিডিএ SMART Fisheries উপ-প্রকল্পের Exposure Visit অন...
12/05/2026

🐟 মৎস্য উদ্যোক্তাদের প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা উন্নয়নে সিসিডিএ SMART Fisheries উপ-প্রকল্পের Exposure Visit অনুষ্ঠিত 🌱

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন CCDA SMART Fisheries Sub-Project-এর আওতায় মৎস্য উদ্যোক্তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন, ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে একটি শিক্ষণীয় Exposure Visit আয়োজন করা হয়।

📅 সোমবার, ১১ মে’ ২০২৬
📍 যশোর সদর জেলার চাঁচড়া ও কেশবপুর মৎস্যচাষ ক্লাষ্টার এলাকা

এ উপলক্ষে PKSF-এর অন্যতম সহযোগী উন্নয়ন সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন SMART Fisheries উপ-প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়।

🔍 Exposure Visit-এর আওতায় অংশগ্রহণকারীরা পরিদর্শন করেন—
✅ বাবলাতলা রেনু পোনা বাজার
✅ পাজিয়া বাজার মৎস্য আড়ত
✅ আধুনিক মৎস্য হ্যাচারী
✅ সোলার অপারেটেড মৎস্য খামার
✅ রেনু নার্সিং ও পোনা মজুদ ব্যবস্থাপনা
✅ প্রযুক্তিনির্ভর আধুনিক মৎস্যচাষ খামার

♻️ পাশাপাশি RECP (Resource Efficient and Cleaner Production) প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কেও বাস্তব ধারণা লাভ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য—
🔹 এয়ারেটর ব্যবহার
🔹 অটো ফিডার প্রযুক্তি
🔹 প্রোবায়োটিকস প্রয়োগ
🔹 ফারমেন্টেড ফিড প্রযুক্তি
🔹 জিওলাইট ব্যবহার
🔹 হোস পাইপ ও পানি ব্যবস্থাপনা প্রযুক্তি

🤝 ভিজিট চলাকালীন উপ-প্রকল্পের কার্যক্রম, প্রযুক্তি ব্যবহার, উৎপাদন ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব চর্চা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে উপস্থাপনা এবং অভিজ্ঞ ও সফল খামারিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

🌿 জাগরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন—
🔹 মোঃ মোজাম্মেল হক, উপ-সহকারী পরিচালক
🔹 মোঃ সুলতান মাহমুদ, প্রকল্প ব্যবস্থাপক
🔹 মোঃ কাউসার আলী, MIS & Documentation Officer
🔹 মোঃ আজহার ইসলাম সবুজ, Technical Officer (Fisheries)
🔹 সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীবৃন্দ

🌍 এই Exposure Visit অংশগ্রহণকারী উদ্যোক্তাদের আধুনিক, জলবায়ু সহনশীল ও সম্পদ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি টেকসই মৎস্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এ ধরনের উদ্যোগ কার্যকর অবদান রাখবে।





🌱🐠

Address

House/1/8, Block-G, Lalmatia, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880241022885

Alerts

Be the first to know and let us send you an email when সিসিডিএ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সিসিডিএ:

Share