Association for Land Reform and Development (ALRD)

Association for Land Reform and Development (ALRD) Association for Land Reform and Development (ALRD) works on rights to land & natural resources
(1)

The Association for Land Reform and Development (ALRD) was established in January 1991 as a single focused rights-based independent National Policy Advocacy and Networking Organisation committed to the promotion and strengthening of land rights and agrarian reform.

গত ৮ ও ৯ মে ২০২৬ “ভূমি, কৃষি, পরিবেশ ও প্রান্তিক মানুষের অধিকার এবং যুব সমাজের করণীয়” শীর্ষক দুদিনব্যাপী একটি কর্মশালা ...
11/05/2026

গত ৮ ও ৯ মে ২০২৬ “ভূমি, কৃষি, পরিবেশ ও প্রান্তিক মানুষের অধিকার এবং যুব সমাজের করণীয়” শীর্ষক দুদিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এএলআরডি আয়োজিত এ কর্মশালায় ৭টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩২ জন যুব প্রতিনিধি অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি। কর্মশালায় যুব প্রতিনিধিরা ভূমি অধিকার, কৃষি অধিকার, পরিবেশ সুরক্ষা ও প্রান্তিক মানুষের অধিকার সংক্রান্ত বিদ্যমান সমস্যা ও করণীয় চিহ্নিত করে যুব উদ্যোগের কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। এতে যুবদের উদ্যোগে এএলআরডিসহ অন্যদের সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

আজ ৫ মে ২০২৬ তারিখে উইমেন ল্যান্ড রাইটস নেটওয়ার্কের সদস্যদের নিয়ে আমাদের অনলাইন সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।শিরোনাম: “অধিক...
05/05/2026

আজ ৫ মে ২০২৬ তারিখে উইমেন ল্যান্ড রাইটস নেটওয়ার্কের সদস্যদের নিয়ে আমাদের অনলাইন সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শিরোনাম: “অধিকার ও সুযোগ: ভূমি ও কৃষিতে নারীর অধিকার প্রতিষ্ঠার কৌশল”

সভায় সদস্যরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আলোচনায় উঠে এসেছে—ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ প্রক্রিয়ায় নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা, ভূমিহীন নারীর তালিকা তৈরি, খাসজমির আবেদন ও তথ্য সংগ্রহ, কেন খাসজমি বিতরণ স্থগিত রয়েছে তা চ্যালেঞ্জ করা, এবং নারী শ্রমিকদের সম-মজুরি দাবিকে দৃশ্যমান করার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

এই সভা আমাদের নেটওয়ার্ককে আরও সুসংগঠিত করেছে এবং ভবিষ্যতের করণীয় নির্ধারণে দিকনির্দেশনা দিয়েছে। সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ।


#নারীরঅধিকার
#ভূমিঅধিকার
#কৃষিঅধিকার
#সমমজুরি
#খাসজমি

On May 5, 2026, the Women’s Land Rights Network successfully held its online meeting.

Title: “Rights and Opportunities: Strategies for Establishing Women’s Land and Agricultural Rights”

Members shared field experiences and discussed key strategies: ensuring women’s inclusion in the Family Card and Farmer Card distribution process, preparing lists of landless women, submitting applications for khas land, collecting information, challenging the suspension of khas land distribution, and making women’s demand for equal wages more visible.

This meeting strengthened our network and provided clear direction for future actions. Heartfelt thanks to all participants for their active engagement.

Tags:




১৮ এপ্রিল শনিবার সকাল ১০ টা মিডিয়া সেন্টার পাবনা পানি অধিকার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এএলআরডি’র সহযোগিতায় অনুষ্ঠ...
18/04/2026

১৮ এপ্রিল শনিবার সকাল ১০ টা মিডিয়া সেন্টার পাবনা পানি অধিকার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এএলআরডি’র সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু র সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ নাজমূল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওয়াইডব্লিউসিএ র সেক্রেটারি হেনা গোস্বামী। সাংবাদিক কামাল সিদ্দিকী র উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন আশরাফ আলী মাষ্টার, পাবনা কলেজের প্রভাষক জেসমিন, নারী উদ্যোক্তা সুমতা, সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী, শিক্ষার্থী সানিয়া, দিপা, এনজিও কর্মী জাহাঙ্গীর হোসেন এবং পাবনা কলেজের লেকচারার নদী গবেষক তানজিদা ইতি। তানজিদা ইতি নদী ভাঙন বিষয়ে পিএইচডি করছেন।

https://www.youtube.com/watch?v=TVexB60u66w
18/04/2026

https://www.youtube.com/watch?v=TVexB60u66w

#জনমত Daibaddha -- is a News-Based & Informative Multimedia Portal. #দায়বদ্ধ ঐতিহাসিক মুজিবনগরের মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ কেমন রয়েছে? নজ...

https://www.prothomalo.com/bangladesh/district/20b0jgv9f7
17/04/2026

https://www.prothomalo.com/bangladesh/district/20b0jgv9f7

১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে (মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে.....

গত ১০ এপ্রিল হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের সাজুর বাজার এলাকায় সহযোগী সংস্থা এস ডি এম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব ...
13/04/2026

গত ১০ এপ্রিল হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের সাজুর বাজার এলাকায় সহযোগী সংস্থা এস ডি এম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পানি দিবস ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় এএলআরডি।
অনুষ্ঠানে সুতাং নদীর দূষণ ও বিষাক্ত পানি নিয়ে আলোচনা হয়। বক্তারা আলোচনায় আরো বলেন অতি দ্রুত কল কারখানা থেকে ময়লা বর্জ্য এগুলি নদীতে না ফেলে পানিকে দূষণ মুক্ত রাখা, কারণ এই বিষাক্ত পানির কারণে এলাকার পরিবেশ দূষিত, শুধু তাই নয় এই পানিতে গোসল কিংবা যেকোনো কাজে ব্যবহার করলে বিভিন্ন ধরনের রোগ জীবানু সৃষ্টি হয়, তাই এই মহাচ্ছন্ন থেকে বাঁচার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন অত্র এলাকার সচেতন মহল।


https://www.prothomalo.com/opinion/column/h9ifxkue57
12/04/2026

https://www.prothomalo.com/opinion/column/h9ifxkue57

মন্দির, রাস্তা ও জনসমাগমস্থলে মানুষ প্রার্থনা ও মৈত্রী পানিবর্ষণের মাধ্যমে উৎসবটি উদ্‌যাপন করে থাকে। তবে এই বর্....

বিশ্ব পানি দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভাবিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে হাওরাঞ্চলে মানুষের পানি সংকট নিরসনে বেসরকারি...
09/04/2026

বিশ্ব পানি দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা

বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে হাওরাঞ্চলে মানুষের পানি সংকট নিরসনে বেসরকারি এনজিও সংস্থা এএলআরডি এর সহযোগীতায় স্থানীয় সহযোগী সংস্থা সমূহের আয়োজনে জেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।

পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে আরডিএসএ নির্বাহী পরিচালক মিজানুল হক সরকারের সঞ্চালয়নায় মূল প্রবন্ধ উপস্থান করেন এসভিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক মিলন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক ও গবেষক সুখেন্দু সেন, কবি ও গবেষক ইকবাল কাগজী, প্রথম আলোর জেলা প্রতিনিধি এড. খলিল রহমান।

আরো বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, সমাজ সেবক নুরুল হক, আরপিডব্লিউএস এর নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন, অনির্বাণ সংস্থার সভানেত্রী শিল্পী বেগম, চলন্তিকা ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জোৎস্না বেগম, নারী সংগঠক চম্পা বেগম, শিক্ষার্থী ইমরান হোসেন, মার্জিয়া বেগম প্রমূখ।

বক্তারা বলেন, হাওরাঞ্চলে পানি থাকার পরেও সুপেয় পানির অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি সংকট দিন দিন তীব্রতর হচ্ছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে নারী ও মেয়েশিশুদের জন্য পানি প্রাপ্তি এবং লিঙ্গসমতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে উঠে আসে।







https://samakal.com/opinion/article/346227/%E0%A6%95%E0%A7%83%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A...
08/04/2026

https://samakal.com/opinion/article/346227/%E0%A6%95%E0%A7%83%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8C%E0%A6%B6%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%B8%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B8-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের মধ্য দিয়ে সূচিত যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। ইতোমধ্যে কয়েক হাজ.....

https://www.kalbela.com/ajkerpatrika/khobor/280313
08/04/2026

https://www.kalbela.com/ajkerpatrika/khobor/280313

জেল-জরিমানার বিধান রেখে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ জাতীয় সংসদে পাস করা হয়েছে। এ আইন লঙ্ঘনে দুই বছর কারাদণ্....

Address

House # 6/6, Block # F, Lalmatia
Dhaka
1207

Opening Hours

Monday 09:30 - 17:30
Tuesday 09:30 - 17:30
Wednesday 09:30 - 17:30
Thursday 09:30 - 17:30
Sunday 09:30 - 17:30

Telephone

+880241022457

Alerts

Be the first to know and let us send you an email when Association for Land Reform and Development (ALRD) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Association for Land Reform and Development (ALRD):

Share