We believe positive thinking can promote positive works. We work together to encourage and promote the youth about positive thinking, learning, patriotism and doing voluntary works to cure our social problems. We keep everyone active and inspired so that no one becomes depressed and stay away from addiction.
সুন্দর কিছু করতে হলে সুন্দর দেখার চোখ থাকা চাই। ভালো কাজের খবর শুনলে মানুষ ভাল কাজ করতে উ
ৎসাহী হয়। এই চেতনা থেকেই দেশ গড়ার নতুন অঙ্গীকার নিয়ে গত ১৯ মে ২০১১ তারিখে জন্ম হয় “সুখবর” এর। সারাদেশ থেকে সব নেতিবাচকতা দূর করে ইতিবাচক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করছি আমরা।
আমাদের উদ্দেশ্যঃ
* আমাদের গৌরবময় অতীত, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং যোদ্ধাদের সেই দেশপ্রেম সবার মাঝে আবার নতুন করে জাগ্রত করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করা।
*হতাশাগ্রস্ত মানুষদের আত্নবিশ্বাস এবং দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষন দিয়ে তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করা।
* দেশের এবং দেশের বাইরের ভাল খবরগুলো সবার কাছে পৌছে দিয়ে অনুপ্রানিত করা।
*নেতিবাচকতা এবং সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর যথাসম্ভব সমাধানে কাজ করা।
*যুব সমাজ যেন হতাশা এবং বেকারত্বের অভিশাপে নেশার কবলে না জড়ায় সেদিকে লক্ষ্য রেখে তাদের গঠনমূলক ইতিবাচক কর্মকান্ডে জড়িত রাখা।
আমাদের কার্যক্রমঃ
*সুখবরের প্রথম কার্যক্রম হিসেবে চালু হয় sukhobor24.com এই ওয়েবসাইটটি। শুধুমাত্র ভাল খবর প্রচারের লক্ষ্যে বিভিন্ন গনমাধ্যম খুজে এবং নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে প্রতদিন অসংখ্য ভাল খবর প্রকাশ করে যাচ্ছি আমরা মানুষকে অনুপ্রাণিত করতে।
*আমাদের অফলাইন কার্যক্রম হিসবে ডিসেম্বর ২০১১ থেকে শুরু হতে যাচ্ছে সচেতন এবং ইতিবাচক বাংলাদেশ গড়ার ক্যাম্পেইন “শুভ দৃষ্টির পথে”।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেমিনার, ওয়ার্কশপ এবং অন্যান্য নানামূখী কর্মকান্ডের মাধ্যমে ইতিবাচকতার ছোয়া ছড়িয়ে দেব আমরা সর্বত্র, তৈরী করব আমরা নতুন দিনের যোদ্ধা। যে দেশপ্রেম নিয়ে লড়েছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা সেই দেশপ্রেম নিয়েই শুরু হল আমাদের পথচলা।