স্বপ্নবাজ - Shwapnobaz

স্বপ্নবাজ - Shwapnobaz Social Organisation

Address

Sector 11, Uttara Model Town
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নবাজ - Shwapnobaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

স্বপ্নবাজ

দলীয় রাজনীতিমুক্ত, অরাজনৈতিক শান্তির প্রতিষ্ঠান যাদের কাজ কোনো নির্দিষ্ট গোষ্ঠী, ধর্ম ও বর্ণের মধ্যে সিমাবদ্ধ থাকবে না! এই সংগঠন যে কোনো মানুষের বিপদে পাশে দাড়ানোর চেষ্টা করবে। যাদের ব্রতই থাকবে একে অন্যের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাদের সমাজ সেবামূলক অন্যতম কাজ গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রক্ত দান কর্মসূচি, গাছ লাগানো কর্মসূচি, গরীব মানুষের / অসহায় মানুষদের দূর্দিনে তাদের পাশে দাড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করা, যে কোন জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে দেশ, সমাজ ও মানবতার পাশে হাত বাড়িয়ে দেয়া, যার অন্যতম উদাহরন হতে পারে রোহিঙ্গা সংকট।

গত ২০১৭ সালের উত্তরবঙ্গের বন্যা শত বছরের রেকর্ড কে ছাপিয়ে গেছে! এছাড়াও বিভিন্ন ভিন্ন ভিন্ন সাম্প্রতিক সমস্যায় আমরা নিজ নিজ এলাকা থেকে পাশে থাকার চেষ্টা করবো ইন শা আল্লাহ। আর কি কি কর্মসূচি দিলে ভালো হয় তা কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় কমিটির মতামতে সিদ্ধান্ত নেয়া হবে, বিভিন্ন বিষয়ের উপর যৌক্তিক সংশোধনী আমরা শুনব এবং যৌক্তিক সংশোধনী দিবো।

এসব কিছু পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি তারপর বিভাগীয় কমিটি, তারপর জেলা কমিটি, তারপর উপজেলা কমিটি তারপর পৌরসভা/ ইউনিয়ন ও পরিশেষে গ্রাম পর্যায়ে কমিটি থাকবে।

স্বপ্নবাজ পরিবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবিক ও সামাজিক কার্যক্রমের জন্য এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তুলতে চেষ্টা করবে বিভিন্ন এলাকা ভিত্তিক।