07/08/2026
🥺 নিজের ডিমটা ভাইয়ের জন্য রেখে দিল ছোট্ট খুশি!
প্রতিদিনের মতোই দুপুরে স্কুলে বাচ্চাদের ‘মিড-ডে মিল’-এর খাবার দেওয়া হচ্ছিল। সবার থালায় ছিল একটি করে সেদ্ধ ডিম। কিন্তু হঠাৎ শিক্ষক লক্ষ্য করলেন, ছয় বছরের খুশির থালায় কোনো ডিম নেই!
অবাক হয়ে শিক্ষক জিজ্ঞেস করলেন,
— “খুশি, তোমার ডিম কোথায়?”
ফোকলা দাঁতে মিষ্টি করে হেসে খুশি হাত দিয়ে দেখাল নিজের ফ্রকের ছোট্ট পকেটের দিকে।
— “পকেটে!”
শিক্ষক অ*বাক হয়ে আবার জানতে চাইলেন,
— “পকেটে রেখেছো কেন? খাবে না?”
খুশি খুব যত্ন করে পকেট থেকে সেদ্ধ ডিমটি বের করে শিক্ষকের সামনে ধরল। তারপর নিষ্পাপ হাসি দিয়ে বলল—
“আমি তো রোজ খাই… আজ ভাই একদিন খাক! বাড়িতে ছোট ভাই আমার জন্য অপেক্ষা করছে।” 🥺🖤
কথাটি শুনে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকা শিক্ষকের গলা আ*বেগে ধরে এলো। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। খুশিকে আদর করে তার হাতে আরও একটি ডিম দিয়ে বললেন—
“এই নাও, এই ডিমটা তোমার জন্য। আর ওই ডিমটা তোমার ভাইয়ের জন্য। ঠিক আছে?” ❤️
একটি ছোট্ট শিশু—নিজের প্রিয় খাবারটুকুও বিসর্জন দিয়ে ভাইয়ের মুখে হাসি ফোটাতে চেয়েছে!
খোঁজ নিয়ে জানা যায়, খুশির পরিবারের আ*র্থিক অবস্থা খুবই করুণ। বাবা শম্ভু দিনরাত টোটো চালিয়ে যে সামান্য আয় করেন, তা দিয়েই চারজনের সংসার কোনোমতে চলে। অভাবের সংসারে প্রতিদিন ভালো-মন্দ খাবারের সুযোগ হয় না।
স্কুলে বিনামূল্যে পাওয়া সেই একটি ডিমই ছিল খুশির কাছে বড় এক উপহার। কিন্তু নিজের ক্ষুধা আর খাবারের লোভকে জয় করে সে বেছে নিয়েছিল ছোট ভাইয়ের মুখের হাসিকে। 🥺❤️
খুশির বাবা বলেন, সংসারের অ*ভাবের বিষয়টি ছোট বয়সেই সন্তানরা বুঝে গেছে। হয়তো সেই কারণেই নিজের খাওয়ার আগে মে*য়েটি সবসময় ছোট ভাইয়ের কথা ভাবে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ আ*বেগাপ্লুত হয়ে পড়েন। কেউ বলেছেন—
“ভালোবাসার সবচেয়ে সুন্দর সংজ্ঞা হয়তো এই ছোট্ট মেয়েটিই আমাদের শিখিয়ে দিল।”
সত্যিই, অ*ভাব হয়তো খুশিদের ঘরে আছে, কিন্তু ভা*লোবাসার কোনো অভাব নেই। ❤️
একটি ডিমের মূল্য হয়তো মাত্র কয়েক টাকা। কিন্তু সেই ডিমের স*ঙ্গে জড়িয়ে থাকা একটি ছোট বোনের নিঃস্বার্থ ভালোবাসা, পরিবারের অ*ভাবের সঙ্গে লড়াই এবং ভাইয়ের প্রতি তার মায়া—তার মূল্য কোনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। 🥺🖤
ভালোবাসা বয়স দেখে হয় না, ভালোবাসা শুধু মন থেকেই আসে। ❤️
#ভাইবোনেরভালোবাসা ❤️
#শিশুরভালোবাসা 🥺
#মানবিকগল্প