12/08/2026
‘সবুজের ছোঁয়ায় বদলে যাক আগামীর পৃথিবী’—এই স্লোগানকে সামনে রেখে সালামত ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬।
কর্মসূচির অংশ হিসেবে মিরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। এসময় সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে সালামত ফাউন্ডেশনের এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শ্রদ্ধেয় রানা ফেরদাউস রত্না। তিনি একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষপ্রেমী ও পরিবেশসচেতন প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিবেশ বান্ধব বাংলাদেশ গঠনে সকল নাগরিকদের প্রতি আমাদের আহবান- পরিবেশ বাঁচাতে গাছ লাগান, আগামীর জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলুন।