Dhaka District Red Crescent Unit

Dhaka District Red Crescent Unit Bangladesh Red Crescent Society is a humanitarian organization and auxiliary to the.

The organization was established in 1973 as the Bangladesh Red Cross Society through the Presidents Order 26.

স্বাস্থ্য সচেতনতায় যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলযুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল, ঢাকা জেলা ইউনিটের উদ্যোগে একটি স...
16/06/2026

স্বাস্থ্য সচেতনতায় যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল
যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল, ঢাকা জেলা ইউনিটের উদ্যোগে একটি স্বাস্থ্য সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিভিন্ন মৌলিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
এ সময় সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম, হামের টিকার গুরুত্ব, শিশুদের জন্য নিয়মিত টিকাদান কর্মসূচির প্রয়োজনীয়তা, ডায়রিয়া প্রতিরোধে ওরস্যালাইন ব্যবহারের উপকারিতা এবং ঘরে বসে খাবার স্যালাইন তৈরির পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং রোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট যুব (Youth) দলের উদ্যোগে একটি বৃক্ষরোপণ ...
11/06/2026

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট যুব (Youth) দলের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল (০৯ জুন, ২০২৬) নবাবগঞ্জস্থ আনসার ক্যাম্প প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
​উক্ত বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট যুব দলের উপনেতা-১ তানভীর হোসেন সিকদার। এ সময় আনসার ক্যাম্পের নির্ধারিত খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

​উক্ত কার্যক্রমটি সফল করতে সক্রিয়ভাবে মাঠে থেকে সার্বিক সহায়তা প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট যুব দলের সাধারণ সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ। চারা রোপণ শেষে গাছের সঠিক পরিচর্যা ও সুরক্ষার বিষয়েও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অঙ্গীকার ব্যক্ত করেন।

Happy Eid Al - Adha ❤️
27/05/2026

Happy Eid Al - Adha ❤️

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল, ঢাকা জেলা ইউনিট  এর যুব সদস্যরা রেডিও কলোনি মডেল স্কুল এন্ড ...
26/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল, ঢাকা জেলা ইউনিট এর যুব সদস্যরা রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কোরবানির গরু-ছাগলের হাটে মেডিকেল সাপোর্ট ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন।

হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকরা সর্বদা প্রস্তুত রয়েছে। মানবতার সেবায় পাশে থাকা, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদানই আমাদের মূল লক্ষ্য।

মানবতার সেবায়, সবসময়। ❤️🤍

21/05/2026

স্বামী বউয়ের জন্য Lux সাবান নিয়ে আসলো… 🧼💖
বউ খুশি হয়ে বললো,
— “দাঁড়াও, তোমার জন্য শরবত বানাইয়া আনি!” 🍋✨

বেচারি ভালোবাসা দিয়ে তাড়াহুড়ো করে লেবুর জায়গায় Vim Bar এর “১০০ লেবুর শক্তি” মিশায়া ফেলছে! 😭😂

শরবত খাইয়া স্বামী বলতেছে,
— “গলা জ্বলে গেল এটা কি!?”

বউ মন খারাপ করে বললো,
— “ভালোবাসা দিয়ে বানাইছিলাম…” 🥺❤️

স্বামী তখন বুঝলো,
শরবত ভুল হতে পারে…
কিন্তু বউয়ের ভালোবাসা একদম pure! 😂💞

20/05/2026

মানবতার সেবাই ছিল Jean Henry Dunant এর জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
মানুষের কষ্ট দেখে তিনি শুধু অনুভব করেননি, পাশে দাঁড়ানোর পথও দেখিয়েছেন পুরো পৃথিবীকে। ❤️

“মানুষ মানুষের জন্য”— এই কথাটার সবচেয়ে সুন্দর উদাহরণ তিনি নিজেই।
আজও তাঁর মানবতার আদর্শ আমাদের শেখায়,
একটু সহানুভূতি আর সাহায্য বদলে দিতে পারে কারও পুরো জীবন। 🌿🤍

A Glorious Initiative by the Dhaka District Red Crescent Unit The First RCY Youth Gathering 💜The first-ever RCY Youth Ga...
13/05/2026

A Glorious Initiative by the Dhaka District Red Crescent Unit The First RCY Youth Gathering 💜

The first-ever RCY Youth Gathering, organized through the self-funding efforts of the RCY members of the Dhaka District Red Crescent Unit, was successfully completed marking a proud and memorable milestone for the district.
Former Youth Chief of the Dhaka District Red Crescent Unit, Shanto Hossain Rabbi, attended the program as the Chief Guest. Distinguished RCY members of the district unit, youth representatives from five upazilas, members of the Youth Executive Committee, RCY volunteers, and respected teacher-in-charges from various educational institutions across Dhaka district were also present.

The program began with a touching documentary drama based on the historic Battle of Solferino. Immediately afterward, the Chief Guest led a candle-lighting ceremony, symbolically spreading the light of humanity throughout the gallery and creating an emotional and unforgettable atmosphere.

During the event, Nawabganj and Savar Upazilas were honored with honorary crests in recognition of their outstanding activities among the five upazilas of the district. In addition, Dhamrai Government College received a special honorary crest for its exceptional contributions and remarkable activities.

The vibrant cultural segment in the afternoon featured dance performances, music, poetry recitation, and band performances, bringing life and energy to the entire event while strengthening the spirit of unity and joy among the youth members.

Under the capable leadership of the current Youth Chief, Rakibul Hasan Rakib the entire event was conducted smoothly and successfully.

সব শ্রমিকদের জন্য ভালোবাসা। শুভ মে দিবস❤️শ্রমের মর্যাদা, দেশের মর্যাদা💛
30/04/2026

সব শ্রমিকদের জন্য ভালোবাসা। শুভ মে দিবস❤️
শ্রমের মর্যাদা, দেশের মর্যাদা💛

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬সাম্প্রতিক সময়ে সারাদেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, ২০ এপ্রিল ২০২৬ রোজ সোম...
22/04/2026

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬

সাম্প্রতিক সময়ে সারাদেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, ২০ এপ্রিল ২০২৬ রোজ সোমবার হতে শিশুদের সুরক্ষায় সরকার পরিচালিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্দেশনায় ঢাকা জেলা ইউনিটের অন্তর্ভুক্ত সাভার , ধামরাই ও কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম ও টিকা কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এই কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা স্থানীয় অভিভাবকদের মাঝে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানান।

💉 আপনার শিশুর সুরক্ষা আপনার হাতেই—সময়মতো টিকা দিন, হাম থেকে নিরাপদ রাখুন।

জনসচেতনতায়:
Bangladesh Red Crescent Society(BDRCS), Dhaka District Unit

১৪ এপ্রিল ২০২৬ (১ বৈশাখ) পহেলা বৈশাখ উপলক্ষে ৫০ নং মোহাব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাবগঞ্জ উপজেলা দলের উদ্যোগে এ...
15/04/2026

১৪ এপ্রিল ২০২৬ (১ বৈশাখ) পহেলা বৈশাখ উপলক্ষে ৫০ নং মোহাব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাবগঞ্জ উপজেলা দলের উদ্যোগে এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। যেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Address

33 No Phach Bhai Ghat Lane, Luxmibazar, Shutrapur
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801305279318

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka District Red Crescent Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka District Red Crescent Unit:

Shortcuts

Share