13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩
পহেলা বৈশাখের এই শুভ, বর্ণাঢ্য ও আনন্দঘন প্রভাতে আইডিয়াল ডিবেটিং ক্লাব এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। এই দিনটি আমাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে এবং অতীতের সকল গ্লানি ও সংকীর্ণতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
নতুন বছরের এই সূচনায় আমরা প্রত্যাশা করি—সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও কল্যাণ। একই সঙ্গে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যুক্তিবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি আলোকিত ও প্রগতিশীল সমাজ গঠন সম্ভব।
আইডিয়াল ডিবেটিং ক্লাব বিশ্বাস করে, যুক্তির দীপ্তি আর চিন্তার স্বাধীনতাই পারে একটি আলোকিত আগামী গড়তে। তাই এই নববর্ষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ—সত্য, সৌন্দর্য ও যুক্তির পথে এগিয়ে যাওয়ার।
পুরনো গ্লানি ভুলে, নতুন আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি মন।
শুভ হোক সকলের পথচলা।
Ideal Debating club