IDEB IoT & Robotics Research Lab

IDEB IoT & Robotics Research Lab Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IDEB IoT & Robotics Research Lab, Nonprofit Organization, Dhaka.

29/09/2025
Congratulations DPI Robotics Club
15/05/2025

Congratulations DPI Robotics Club

19/11/2024
25/09/2024
রাশিয়ার কৃষ্ণসাগরের উত্তর-পূর্ব উপকূলের শহর সোচিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৪। এতে বিশ্বের প...
28/03/2024

রাশিয়ার কৃষ্ণসাগরের উত্তর-পূর্ব উপকূলের শহর সোচিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৪। এতে বিশ্বের প্রায় ১৮০টি দেশ থেকে অংশ নেন ২০ হাজার যুব প্রতিনিধি। এ ফেস্টিভ্যালে রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় ও ইয়ং এন্ট্রাপ্রেনিউরস ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ইয়ুথ ইন্ড্রাস্ট্রিয়াল ফোরাম। এতে বিভিন্ন দেশের বাছাইকৃত ৬০টি স্টার্টআপ কোম্পানি তাদের ইনোভেটিভ প্রকল্পগুলো প্রদর্শন করে। বাংলাদেশ থেকে বিডি হাইওয়ে টারবাইন নামের একটি স্টার্টআপ অংশ নেওয়ার সুযোগ পায়। স্টার্টআপটির ফাউন্ডার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (আইডিইবি) রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের সহকারী পরিচালক আব্দুল্লা আল আরাফ ও রাহাত উদ্দিন। ফেস্টিভ্যালে তারা তাদের নিজেদের ভারটিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন প্রদর্শন করেন। এ ছাড়া তারা সেখানে বাংলাদেশের স্টার্টআপ ইকো সিস্টেমের প্রতিনিধিত্ব করেন। প্রকল্প প্রদর্শনী উদ্বোধন করেন রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ।

ঢাকা: রাশিয়ার কৃষ্ণসাগরের উত্তর-পূর্ব উপকূলের শহর সোচিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২...

20/11/2023

আপনি কি একজন গবেষক বা উদ্ভাবক হতে চান?
আপনার কাছে আইডিয়া আছে কিন্তু বাস্তবায়ন করতে পারছেন না ?
নিজের পলিটেকনিকে রোবটিক্স ও বিভিন্ন প্রযুক্তিগত ইনোভেশন নিয়ে কাজ করতে চান?
আপনার উদ্ভাবন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান?
তাহলে আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর পলিটেকনিক চ্যাপ্টারের মেম্বার হিসেবে যুক্ত হতে রেজিষ্ট্রেশন করুন আজই।
👉 রেজিষ্ট্রেশন লিংকঃ https://forms.gle/3RcdUBVx28p9WGAs8

২০১৮ সাল থেকে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কারিগরি শিক্ষার ছাত্র ছাত্রী যারা প্রযুক্তি দিয়ে বিভিন্ন উদ্ভাবন করছে তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি এবং তাদের কাজ গুলোকে সমাজের মাঝে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এটি সমগ্র বাংলাদেশে পলিটেকনিক গুলোতে উন্মুক্তভাবে বিজ্ঞান ও রোবটিক্স গবেষণা নিয়ে কাজ করছে।
এটি সকল কারিগরি শিক্ষার্থী এবং পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত।

বিনামূল্যে যন্ত্রপাতিসহ রোবটিক্স, আইওটি, থ্রিডি প্রিন্টিং সহ নানারকম প্রশিক্ষণ, কর্মশালা, প্রতিযোগিতার আয়োজন করে থাকে আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজি ইন্সটিটিউট।
আবেদনের যোগ্যতা
👉 দেশের যেকোনো সরকারী অথবা প্রাইভেট পলিটেকনিকের রানিং স্টুডেন্ট হতে হবে।
👉 ইনোভেটিভ প্রজেক্ট ডেভেলপমেন্ট কাজে আগ্রহী হতে হবে।
👉 ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
👉 সাংগঠনিক কাজ করার আগ্রহ থাকতে হবে।

এই ল্যাবের সাথে যুক্ত হলে আপনি যে যে সুবিধা গুলো পাবেনঃ
✌️ প্রজেক্ট ডেভেলপমেন্ট এর জন্য ফ্রি ওয়ার্ক স্পেস এবং ল্যাব সাপোর্ট।
✌️ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় আপনার উদ্ভাবনকে তুলে ধরার সুযোগ।
✌️ ফান্ডিং এর জন্য কনসালটেন্সি।
✌️ ফ্রি ট্রেনিং ওয়ার্কশপ এ অংশগ্রহণ করার সুযোগ।
✌️ মেন্টোরিং সাপোর্ট।
✌️ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লিংকআপ।
✌️ ইন্টার্নিশিপ এর ব্যবস্থা।
✌️ আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর ওয়েব সাইটে প্রজেক্ট পাব্লিশ করার সুজোগ

👉 পলিটেকনিকের শিক্ষকরা মেন্টর হিসেবে যুক্ত হতে পারবেন।

দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের তৈরি করতে এবং দেশের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্ভাবন দিয়ে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজি ইন্সটিটিউট।

যোগাযোগ
আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজি ইন্সটিটিউট
[email protected]

বাংলাদেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে তাদের মেধা ও জ্ঞান কে কাজে লাগিয়ে অনেক উদ্ভাবন করছে প্রতিনিয়ত...
05/11/2023

বাংলাদেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে তাদের মেধা ও জ্ঞান কে কাজে লাগিয়ে অনেক উদ্ভাবন করছে প্রতিনিয়ত। তাদের গল্প গুলোকে সমাজের মাঝে তুলে ধরার জন্য আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এর উদ্যোগে আবরো শুরু হতে যাচ্ছে ফেসবুক লাইভ প্রোগ্রাম "পলিটেকনিক ইনোভেটরস টক"।
আমাদের এবারের পর্বের অতিথি হিসেবে থাকছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্ভাবক দল টীম ড্রিমারস। যারা এবার দেশের সবচেয় বড় হ্যাকাথন NASA Space Apps Challenge - Bangladesh 2023 এ সারা দেশ থেকে বাছাই করা ১০০ টি দলের মধ্যর তাদের ইনোভেশন নিয়ে এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুজোগ পেয়ছে। বিভিন্ন ইউনিভার্সিটির সাথে তাল মিলিয়ে তারা এই পুরো পলিটেকনিক সেক্টরকে রিপ্রেজেন্ট করেছে। আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের উদ্ভাবন এর গল্প গুলো।
লাইভটি সম্প্রসারিত হবে
তারিখঃ ০৭/১১/২০২৩
সময়ঃ রাত ৯ঃ০০
দেখতে চোখ রাখুন আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের ফেসবুক পেইজেঃ https://www.facebook.com/IDEBRTI

"উন্নয়নের জন্য উদ্ভাবন এবং উদ্যোক্তা নীতি"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে  আগামী ৮ নভেম্বর ২০২৩ গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন ...
19/10/2023

"উন্নয়নের জন্য উদ্ভাবন এবং উদ্যোক্তা নীতি"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮ নভেম্বর ২০২৩ গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when IDEB IoT & Robotics Research Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IDEB IoT & Robotics Research Lab:

Share

IDEB IoT & Robotics Research lab

IDEB ICT Cell was officially formed on Feb 2011 to provide ICT facilities to IDEB and established networking and Wi-Fi facilities in the IDEB building. In January 2017 it’s reformed and merged with management information system (MIS) Cell, Online Activity Cell, and renamed to IDEB ICT & Innovation Division. To work with National ICT development progress by Creating, Enhancing, Operating, and Disseminating ICT knowledge and digitalization of IDEB. ICT division will also work for developing Diploma Engineers ICT Skills and Competitiveness for the future world of works.

Under the IDEB ICT & Innovation Division in June 2018, the Institution of Diploma Engineers Bangladesh (IDEB) started a research laboratory named IDEB IoT & Robotics Research lab to foster computer science research and development in Bangladesh as well as to utilize the benefits of information technology for the society. The research lab focuses on theoretical aspects and applications of the areas of machine learning and data mining, natural language processing, intelligent systems, and embedded systems. This lab is driven by a multidisciplinary team of highly qualified researchers in their respective fields and aiming to maximize possibilities for computer science research in Bangladesh. One of the objectives of this lab is to train the Diploma graduate and TVET sector students to develop their capacity to become a future researcher. In addition, it is also working to establish collaborations between polytechnic and industry as well as to do collaborative research with local and foreign renowned research centers. The vision of its research is to investigate problems and develop innovative technological solutions that could potentially make an impact in society, improve quality of life, and more importantly make a significant contribution to the scientific arena. Members of this lab are expecting that the research outcome of IDEB IoT & Robotics Research lab will significantly create our research strength at home and abroad.