বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক মানবাধিকার সংস্থা ।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা  শাখার বৃক্ষ রোপন, ফলদ গাছ ও সার বিতরণ। ❤️নিজস্ব প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ...
08/07/2026

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার বৃক্ষ রোপন, ফলদ গাছ ও সার বিতরণ।
❤️

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার আয়োজনে ৬ জুলাই ২০২৬ সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার এতিম ও লিল্লাহি বোডিংয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসা কতৃপক্ষের নিকট
প্রয়োজনীয় ১০ বস্তা সার,
দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ করা হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ আরিফুজ্জামান আপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল
মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান,বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও ঊষার নির্বাহী পরিচালক মোঃ শামসুজোহা,সহ-সভাপতি ও নাট্য পরিচালক মোঃ মুছা করিম ও মোঃ ফরিদ উদ্দীন মাসউদ।
আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নূরুল আফছার সেলিম, সমাজকল্যাণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেন,যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান প্রমুখ।
সংগঠনের সভাপতি মোঃ জিয়াউল হক বলেন গাছগুলো বড় হয়ে পরিবেশ সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের বেশ কিছু
ফলদ, বনজ ও ঔষধি
গাছ বিতরণ ও রোপন করার পরিকল্পনা আছে।
❤️
সংবাদ প্রেরন
আরিফুজ্জামান আপন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন
সাতক্ষীরা জেলা কমিটি।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা উপহার কর্মসূচির উদ্বোধন।❤️পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন...
18/06/2026

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা উপহার কর্মসূচির উদ্বোধন।
❤️
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বনানীতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান ও সাবেক অতি,আইজিপি ড. আব্দুর রহিম খান পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন তাওহিদ ইসলাম, সুজন মিয়া, মাশরুর হাসান রাজ, তাইজুল ইসলাম শামীম, জাহিদুল ইসলাম, আকিব হোসেন, হারুনুর রশিদ ও শামীম ইসলাম।
এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন জেলা শাখার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মো. রাহুল ইসলাম রুবেল, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এবং গাইবান্ধা জেলা কমিটির কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান।
উল্লেখ্য, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

07/06/2026

রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ এই আলোচিত মামলার রায় ঘোষিত হলো। দেশে আঈনের শাসন প্রতিষ্ঠার জন‍্য সকলকে এভাবেই কাজ করতে হবে।

28/05/2026

মহান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানাই সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।
ত্যাগ, কুরবানি ও মানবিকতার মহান শিক্ষা নিয়ে আসে ঈদুল আজহা। এই উৎসব আমাদের শেখায়—স্বার্থত্যাগ, সহমর্মিতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহৎ দৃষ্টিভঙ্গি। মানবতার কল্যাণই আমাদের মূল অঙ্গীকার।
এই প্রেক্ষিতে
ড. মোঃ আব্দুর রহিম খান পিপিএম, অব.অতি, আইজিপি, বাংলাদেশ পুলিশ,চেয়ারম্যান
এবং
রবিউল ইসলাম সোহেল, মহাসচিব
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন
সকলের প্রতি আহ্বান জানান
ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ভাগ হয়ে যায়। বিশেষ করে দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই হোক এই ঈদের প্রকৃত শিক্ষা।
আসুন, এই ঈদে আমরা শপথ করি
মানবাধিকার রক্ষা, ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনে আমরা সবসময় একসাথে থাকবো।
ঈদ মোবারক
সবার জীবনে আসুক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। 🤍

27/05/2026
We want justice for Ramisa.
21/05/2026

We want justice for Ramisa.

মহান মে দিবস উপলক্ষেবাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানাই সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি।শ্র...
01/05/2026

মহান মে দিবস উপলক্ষে
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানাই সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি।
শ্রমিকের ঘামে গড়ে ওঠা এই সভ্যতায় তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মানবাধিকার প্রতিষ্ঠার পথেই শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।
এই প্রেক্ষিতে
ড. মোঃ আব্দুর রহিম খান (পিপিএম, অব., অতি. আইজিপি, বাংলাদেশ পুলিশ), চেয়ারম্যান
এবং
রবিউল ইসলাম সোহেল, মহাসচিব
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন।
সকল শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত মানবিক সমাজ গঠনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আসুন, এই মে দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই
মানবাধিকার রক্ষায়, শ্রমিকের মর্যাদায়, ন্যায়ের পথে থাকবো সবসময়।
শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, মানবাধিকার হোক সবার জন্য। ✊
#মে_দিবস

#শ্রমিক_দিবস

#বাংলাদেশ_মানবাধিকার_ফাউন্ডেশন






14/04/2026

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩
📗❤️📗
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর বয়ে আনুক ন্যায়, মানবিকতা ও সমতার বার্তা
যেখানে প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে সম্মানের সাথে,
আর ভালোবাসা, সহমর্মিতা ও ন্যায়ের আলোয় আলোকিত হবে আমাদের প্রিয় বাংলাদেশ।
এই নববর্ষে আমাদের অঙ্গীকার
মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে আমরা থাকবো সদা সচেষ্ট।
প্রফেসর, ড. আব্দুর রহিম খান, পিপিএম (অব.)
অতিরিক্ত আইজিপি (অব.)
চেয়ারম্যান
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন
রবিউল ইসলাম সোহেল
মহাসচিব
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন
সবাইকে আবারও জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা
নতুন বছর হোক শান্তি, প্রগতি ও মানবিক মর্যাদার।
🌼 শুভ নববর্ষ 🌼

#বাংলা_নববর্ষ #মানবাধিকার #বাংলাদেশ_মানবাধিকার_ফাউন্ডেশন #শুভ_নববর্ষ

Address

House-77, Road-04, Block-C, Banani
Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801751703312

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন:

Shortcuts

Share