Safe Journey Foundation

Safe Journey Foundation ''নিরাপদ ভ্রমণ আমাদের অধিকার" ড্রাইভারদেরকে মানবিকতা শেখাবো, মানুষকে সচেতন করে তুলবো

দূর্ঘটনার কারনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
----------------------------------------------
০১) বেপরোয়াবাঅসতর্কভাবে গাড়ি চালানো
০২) ওভারটেকিং
০৩) অবৈধভাবে ফুটপাত দখল
০৪) ড্রাইভারের পরিবর্তে হেল্পার দ্বারা যানবাহন চালনা
০৫) ত্রুটিজনিত ব্রীজ ও সড়ক
০৬) ত্রুটিজনিত পরিবহণ
০৭) ট্রাফিক আইন মেনে না চলা
০৮) পথচারী পারাপারে অমনযোগিতা
০৯) রাস্তা ব্যবহারকারীদের সচেতনতার অভাব
১০) অতিরিক্ত পণ্য বা যাত্রীর ল

োড গ্রহণ
১১) এলকোহল, ড্রাগ ইত্যাদি গ্রহণ করে ড্রাইভিং করা
১২) হেলমেট, সীট বেল্ট ইত্যাদি ব্যবহার না করা
১৩) ফুটপাথ ব্যবহারের পরিবর্তে রাস্তায় হাঁটা
১৪) সেতুর ওপরে গাড়ি ছাড়া পায়ে হেঁটে পথ চলা
১৫) গাড়ির অবৈধ প্রতিযোগিতা
এ সকল কারনেই প্রতিনিয়ত ঘটছে ছোট বড় সব দূর্ঘটনা। যার খেসারাত দিচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে।
দূর্ঘটনার এই চিত্র আজ সবাইকেই ভাবিয়ে তুলছে।

দূর্ঘটনার হার হ্রাসে কতিপয় সুপারিশঃ
--------------------------------------
০১) বেপরোয়া ড্রাইভিং , অতি দ্রুত ড্রাইভিং এবং অতিরিক্ত বোঝাই পরিহার করতে হবে
০২) ত্রুটিপূর্ণ যানবাহন ব্যবহার করা যাবে না
০৩) ড্রাইভার এবং পথচারীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন
০৪) সড়ক নির্মাণে গুনগত মান বজায় রাখতে হবে
০৫) ট্রাফিক নিয়ম-কানুন ও বিধি-বিধান জোরালো বাস্তবায়ন
০৬) পথচারীগণকে হাঁটার সময় রাস্তায় পরিবর্তে ফুটপাত ব্যবহার করতে হবে
০৭) এলকোহল জাতীয় পানীয় বা নেশাযুক্ত দ্রব্য গ্রহণ করে নিরাপদ ড্রাইভিং সম্ভব নয় বিধায় এসব বন্ধ করতে হবে
০৮) ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং রাস্তা দিয়ে পথচারী পারাপারের ব্যবস্থা করা প্রয়োজন
০৯) ড্রাইভিং অবস্থায় হেলমেট, সীট বেল্ট ব্যবহার করা প্রয়োজন
১০) দূর্ঘটনার হার কমাতে জনগণকে সচেতনতামূলক প্রোগ্রামের আওতায় আনতে হবে
১১) ভ্রমণকে নিরাপদ করতে ড্রাইভারদেরকে মানবিক প্রশিক্ষণ প্রদান করতে হবে
১২) ধীরগতির গাড়ী যেমনঃ রিকশা, বাই-সাইকেল, সিএনজি, ঠেলা, নসিমন-করিমন ইত্যাদি গাড়ীগুলোকে মহাসড়কে নিষিদ্ধ করে এই সকল গাড়ীর জন্য আলাদা রাস্তার ব্যবস্থা করা দরকার
১৩) সড়কগুলোকে নিরাপদ করতে পর্যাপ্ত পরিমাণ চিহ্নযুক্ত সতর্কতামূলক সাইনবোর্ড দেয়া দরকার
১৪) এই বিশাল সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিকস মিডিয়াসহ ও অন্যান্য সংস্থাগুলোরও বিভিন্ন কর্মসূচী নিয়ে এগিয়ে আসা উচিত।

# # সেইফ জার্নি ফাউন্ডেশন বর্তমানে ৩টি কর্মসূচী নিয়ে কাজ করছেঃ
০১) মানবিক দৃষ্টিভঙ্গির উপর নির্মিত একটি যুগোপযোগী ট্রেনিং গাড়ী চালক ও চালকের সহযোগীকে প্রদান করা হয়।

০২) জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচী যেমনঃ সভা, সেমিনার, র‍্যালী সহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা।

০৩) প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার আন্তর্জাতিক সড়ক দূর্ঘটনা দিবস পালন উপলক্ষ্যে রাজধানী ঢাকাতে বড় ধরনের প্রোগ্রামের আয়োজন করা।

Address

Dhaka
1000

Telephone

+8801733989811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safe Journey Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Safe Journey Foundation:

Share