BRAC Institute of Skills Development

Call Directions Website Contact the organization

BRAC Institute of Skills Development Instagram Business Page Link: https://www.instagram.com/bracisd/

BRAC Institute of Skills Development (BRAC-ISD) is well-known for providing skilled workforce recruitment services to industries and aims to create opportunities for under privileged people to bring about positive changes in the quality of their lives.

13/08/2026

ব্র্যাকের তরুণরা কেউ কাজ করছেন শিক্ষাক্ষেত্রে, কেউ দক্ষতা উন্নয়নে, আবার কেউ কাজ করছেন কমিউনিটির সাথে উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে। ভিন্ন প্রেক্ষাপটে কাজ করলেও তাদের সবার উদ্দেশ্যে অভিন্ন - আগামীর জন্য প্রস্তুত বাংলাদেশ গড়ার প্রত্যয়।

12/08/2026

আন্তর্জাতিক মানের কেয়ারগিভিং প্রশিক্ষণ দিয়ে চট্টগ্রামের মীরসরাইয়ের তরুণ ও আদিবাসী গোষ্ঠীর মানুষদের জীবন বদলে দিতে কাজ করছেন কেয়ারগিভার ট্রেনার ইমরাতুল জান্নাত আঁখি। সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার এই যাত্রায় সাথে আছে ব্র্যাক আইএস ডি। স্বপ্ন ছোঁয়ার অদম্য তাগিদে আমরা সবাই একই পথের সারথী।

12/08/2026

জাপানি ভাষা শিক্ষা ও কেয়ারগিভিংয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়ে ভিনদেশে ক্যারিয়ার গড়ার অপেক্ষায় আছেন ব্র্যাক আইএসডি-র শিক্ষার্থী নিবেদিতা পাল। নিজের যোগ্যতায় বিশ্বমঞ্চে সম্ভাবনা মেলে ধরার এই প্রত্যয় যেন থাকে সকল তরুণের হৃদয়ে।

সরকার ঘোষিত ছুটি উপলক্ষে আগামী ৫ আগস্ট আমাদের কাস্টমার সার্ভিস বন্ধ থাকবে।৬ আগস্ট থেকে যথারীতি কাস্টমার সার্ভিস চালু থাক...
04/08/2026

সরকার ঘোষিত ছুটি উপলক্ষে আগামী ৫ আগস্ট আমাদের কাস্টমার সার্ভিস বন্ধ থাকবে।

৬ আগস্ট থেকে যথারীতি কাস্টমার সার্ভিস চালু থাকবে।

নিজের দক্ষতা দিয়ে গড়ে তোলো একটি সফল ক্যারিয়ার! Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওত...
21/07/2026

নিজের দক্ষতা দিয়ে গড়ে তোলো একটি সফল ক্যারিয়ার!

Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় Tourism & Hospitality Industry Skills Council (THISC)-এর তত্ত্বাবধানে ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (BRAC ISD)-এ Tourism & Hospitality সেক্টরে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করলে কর্মসংস্থানের সহায়তাও পাবে।

আগ্রহী প্রার্থীরা আজই রেজিস্ট্রেশন করো এই লিংকেঃ https://forms.gle/v6grsKpquK6o9ZpK8

কোর্স সমূহের নামঃ
১। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস
২। হাউজকিপিং অকুপেশন

প্রশিক্ষণ কেন্দ্র:
ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (BRAC ISD)
আশকোনা (হজ্জ ক্যাম্পের বিপরীতে), এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-১২৩০।
বিস্তারিত জানতে যোগাযোগ করোঃ ০১৭২৯০৭০৫৭১

প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ-সুবিধা:
১। প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণ হলে সনদপত্র এবং কর্মসংস্থানের সহায়তা করা হবে।
২। প্রশিক্ষণে ন্যূনতম ৮০% উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা পাবে।

ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্যাবলি:
১। প্রশিক্ষণের মেয়াদঃ ৪ মাস / ৫০০ ঘণ্টা (ইনস্টিটিউটে ২ মাস এবং ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ ২ মাস)।
২। আবেদনের শেষ তারিখঃ ৩০ জুলাই, ২০২৬। (প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও ফলাফল উল্লেখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে।)
৩। প্রশিক্ষণ শুরু হবেঃ ১৬ আগস্ট, ২০২৬।
৪। সপ্তাহে ৫ দিন (প্রতিদিন ৫ ঘণ্টা) ইনস্টিটিউটে প্রশিক্ষণ এবং ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চলবে।
৫। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান পাশ হতে হবে এবং বয়স ১৮–৪৫ বছর।
৬। নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৭।আবেদনপত্রের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এস.এস.সি পাশের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনসহ সকল সদনপত্রের কপি জমা দিতে হবে। যাদের জন্ম তারিখ ১৬ আগষ্ট ২০০৬ সালের পূর্বে তাদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র জমা দিতে হবে।
৮। একজন আবেদনকারী শুধুমাত্র একটি কোর্সে আবেদন করতে পারবে।
৯। পূর্বে SEIP/SICIP প্রোগ্রামের আওতায় কোনো কোর্সে অংশগ্রহণ করে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

দক্ষতা অর্জন করো, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও তোমার স্বপ্নের ক্যারিয়ারের পথে। আজই আবেদন করো!

সম্পূর্ণ বিনামূল্যে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (PLC) কোর্স করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর দক্ষতা বাড়াও।গণপ্রজাতন্ত্র...
21/07/2026

সম্পূর্ণ বিনামূল্যে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (PLC) কোর্স করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর দক্ষতা বাড়াও।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় Bangladesh Engineers Industry Owner's Association (BEIOA)-এর তত্ত্বাবধানে "লাইট ইঞ্জিনিয়ারিং" সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (BRAC ISD)-এ সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা আজই রেজিস্ট্রেশন করো এই লিংকেঃ https://forms.gle/jvUmDu4MoBBKH8Ao9

প্রশিক্ষণ কেন্দ্রঃ
ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (BRAC ISD)
আশকোনা (হজ্জ ক্যাম্পের বিপরীতে), এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-১২৩০।
বিস্তারিত জানতে যোগাযোগ করোঃ ০১৭২৯০৭০৫৭১

প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ-সুবিধাঃ
১. প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদপত্র প্রদান এবং কর্মসংস্থানের সহায়তা করা হবে।
২. প্রশিক্ষণে ন্যূনতম ৮০% উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে।

ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্যাবলিঃ
১. প্রশিক্ষণের মেয়াদ কালঃ ৩ মাস/২৭২ ঘন্টা
২. আবেদন পত্র জমাদানের শেষ তারিখ: ২৯ জুলাই, ২০২৬ ইং।
৩. প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও ফলাফলঃ ৩০ জুলাই, ২০২৬ ইং।
৪. প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবেঃ আগামী ০৩ আগষ্ট ২০২৬ ইং তারিখ থেকে
৫. প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ক্লাস সপ্তাহে ৫ দিন (প্রতিদিন ৪ ঘন্টা)।
৬. নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে।
৭. প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সঃ নুন্যতম এইচ এস সি, ডিপ্লোমা অথবা সমমান পাশ হতে হবে এবং বয়স ১৮ থেকে ৪৫ বছর।
৮. আবেদনপত্রের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এইচ.এস.সি, ডিপ্লোমা অথবা সমমান পাশের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনসহ সকল সদনপত্রের কপি জমা দিতে হবে। যাদের জন্ম তারিখ ১৬ আগষ্ট ২০০৬ সালের পূর্বে তাদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র জমা দিতে হবে।
৯. একই ব্যক্তি শুধু মাত্র একটি কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
১০. কোন ব্যক্তি SEIP/SICIP প্রোগ্রামের আওতায় পূর্বে কোন কোর্সে অংশ গ্রহণ করে থাকলে তার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

দক্ষতা অর্জন করো, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে নিজেকে দক্ষ করে গড়ে তোলো এবং এগিয়ে যাও একটি সফল ক্যারিয়ারের পথে।

সমৃদ্ধির আগামী গড়তে তারুণ্যের গুরুত্ব সবচেয়ে বেশি আর তরুণরা যদি দক্ষ হয় তাহলে সমৃদ্ধি সেখানে সুনিশ্চিত। তরুণদের শক্তিকে ...
15/07/2026

সমৃদ্ধির আগামী গড়তে তারুণ্যের গুরুত্ব সবচেয়ে বেশি আর তরুণরা যদি দক্ষ হয় তাহলে সমৃদ্ধি সেখানে সুনিশ্চিত। তরুণদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে এবং তাদের ভবিষ্যৎকে আরও সম্ভাবনাময় করে তুলতে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ব্র্যাক স্কিলস প্রোগ্রাম।

সঠিক দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা থাকলে দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারেই রয়েছে Freelance Digital Marketer কাজের ব্যাপক সম্ভাব...
23/06/2026

সঠিক দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা থাকলে দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারেই রয়েছে Freelance Digital Marketer কাজের ব্যাপক সম্ভাবনা।

ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (BISD) নিয়ে এসেছে Digital Marketing with Freelancing কোর্স, যেখানে তুমি শিখতে পারবে আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের মৌলিক ও ব্যবহারিক কৌশল, পাশাপাশি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার প্রয়োজনীয় দিকনির্দেশনা।

ডিজিটাল যুগে নিজেকে স্বাবলম্বী করতে আজই যোগ দাও BRAC ISD-এর "Digital Marketing with Freelancing" কোর্সে।

আজই রেজিস্ট্রেশন করো এবং শুরু করো তোমার দক্ষতা উন্নয়নের যাত্রা।

রেজিস্ট্রেশন করতে ক্লিক করোঃ https://forms.gle/2ZR5HBDAnwhkFeA56

যোগাযোগঃ
ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট, আশকোনা( হজ্জ ক্যাম্পের বিপরীতে ), এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-১২৩০
ফোন: ০১৭২৯০৭০৫৭১

নগরায়ন, পর্যটন বৃদ্ধি এবং রেস্টুরেন্ট ব্যবসার সম্প্রসারণের ফলে ফুড অ্যান্ড বেভারেজ বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল শিল্প । ...
21/06/2026

নগরায়ন, পর্যটন বৃদ্ধি এবং রেস্টুরেন্ট ব্যবসার সম্প্রসারণের ফলে ফুড অ্যান্ড বেভারেজ বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল শিল্প । তাই এই খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা ক্রমাগত বাড়ছে। শুধু খাদ্য় তৈরি নয়—খাদ্যের নিরাপত্তা, মানসম্মত সেবা এবং পেশাদার পরিবেশন দক্ষতা এখন নিয়োগকর্তাদের জন্য অপরিহার্য শর্ত।

তাই এই খাতে হাতে-কলমে প্রশিক্ষণ নিতে আজই যোগ দাও ব্র্যাক আইএসডি-র ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কোর্সে আর হোটেল, ক্যাফে কিংবা ক্যাটারিং সেক্টরে গড়ে তোলো নিজের ক্যারিয়ার।

৫০% ছাড়ে কোর্সে রেজিস্ট্রেশন করতে ক্লিক করোঃ https://forms.gle/dHWixNNYZLZkjLpa7

যোগাযোগঃ
ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট, আশকোনা( হজ্জ ক্যাম্পের বিপরীতে ), এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-১২৩০
ফোনঃ ০১৭২৯০৭০৫৭১

"বাবার কাঁধে পৃথিবী ছন্দময়, তাঁর ভালোবাসায় জীবনের পথ হয় সহজ ও আলোকিত।"সকল বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
21/06/2026

"বাবার কাঁধে পৃথিবী ছন্দময়, তাঁর ভালোবাসায় জীবনের পথ হয় সহজ ও আলোকিত।"

সকল বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

Address

Ashkona, Dakshinkhan Road, (Opposite Of Hajj Camp), Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 17:30
Tuesday 09:00 - 17:30
Wednesday 09:00 - 17:30
Thursday 09:00 - 17:30
Saturday 09:00 - 17:30
Sunday 09:00 - 17:30

Telephone

+8809614400800

Alerts

Be the first to know and let us send you an email when BRAC Institute of Skills Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BRAC Institute of Skills Development:

Shortcuts

Share