Bangladesh Bondhu Foundation

Bangladesh Bondhu Foundation Bangladesh Bondhu Foundation (BONDHU) is a non-political, non-profit, non-government voluntary and social organization established in 2015.

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাংলাদেশের প্রতিটি শ্রমজীবী মানুষের পরিশ্রম, ত্যাগ এবং নিরলস অবদানেই এগিয়ে যাচ্ছে আমাদের সমা...
01/05/2026

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাংলাদেশের প্রতিটি শ্রমজীবী মানুষের পরিশ্রম, ত্যাগ এবং নিরলস অবদানেই এগিয়ে যাচ্ছে আমাদের সমাজ ও অর্থনীতি। নির্মাণশ্রমিক থেকে গার্মেন্টস কর্মী, কৃষক থেকে পরিবহন শ্রমিক প্রতিটি হাতের ঘাম আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে।

এই দিনে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে সকল শ্রমজীবী মানুষকে, যারা প্রতিদিন নিজেদের পরিশ্রম দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছেন। আমরা বিশ্বাস করি, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য অধিকার, সম্মান ও মানবিক মূল্যবোধ নিশ্চিত হলেই গড়ে উঠবে একটি আরও সমৃদ্ধ ও সহানুভূতিশীল বাংলাদেশ।

শ্রমের মর্যাদা হোক সবার আগে।
সকল শ্রমজীবী মানুষকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

15/04/2026

গ্রাম ও শহরের অসংখ্য পরিবার আজ ব্যবহার করছে আমাদের এই বন্ধুচুলা।

✔️ ৫০% এই বেশি জ্বালানি সাশ্রয় হয়
✔️ ধোঁয়া কম, স্বাস্থ্যের জন্য নিরাপদ
✔️ পরিবেশবান্ধব ও টেকসই
✔️ সহজ ব্যবহার, দীর্ঘস্থায়ী

নিরাপদ ও পরিবেশবান্ধব চুলা নিতে আজই যোগাযোগ করুন:
📞 ০১৩১৩-৪১১০০০, ০১৮৩৩-১০৪১০০

শুভ নববর্ষ ১৪৩৩ !নতুন বছর হোক সচেতনতার, দায়িত্ববোধের এবং পরিবর্তনের সূচনা।প্রকৃতিকে ভালো রেখে, ছোট ছোট উদ্যোগে গড়ে তুলি ...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ !
নতুন বছর হোক সচেতনতার, দায়িত্ববোধের এবং পরিবর্তনের সূচনা।
প্রকৃতিকে ভালো রেখে, ছোট ছোট উদ্যোগে গড়ে তুলি একটি সবুজ ও টেকসই বাংলাদেশ। 🌱
একসাথে এগিয়ে চলি একটি সুন্দর আগামী’র পথে।

স্বাধীনতার চেতনা, ত্যাগের ঐতিহ্য ও অগ্রগতির প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠুক একটি দায়িত্বশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। বাংল...
26/03/2026

স্বাধীনতার চেতনা, ত্যাগের ঐতিহ্য ও অগ্রগতির প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠুক একটি দায়িত্বশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) - এর পক্ষ থেকে শুভেচ্ছা ।

#স্বাধীনতা

🌙✨ ঈদ মোবারক ✨🌙বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।আপনাদের...
20/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙

বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

আপনাদের জীবন হোক শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরপুর।
ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে যাক—এই কামনায়।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা 🌸নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব একটি টেকসই ও সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ...
08/03/2026

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা 🌸

নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব একটি টেকসই ও সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবার, সমাজ ও পরিবেশ প্রতিটি ক্ষেত্রেই নারীরা নীরবে কিন্তু দৃঢ়ভাবে অবদান রেখে চলেছেন। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন শুরু থেকেই তার বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে আসছে। কমিউনিটি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবিকা গঠনের প্রচেষ্টায় নারীদের সক্রিয় অংশগ্রহণকে আমরা অত্যন্ত মূল্যবান মনে করি।

#আন্তর্জাতিক_নারী_দিবস

একুশে ফেব্রুয়ারি আমাদের শুধু ভাষার অধিকার নয়, মানুষ ও সমাজের প্রতি দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়। পরিবেশ সংরক্ষণ,...
21/02/2026

একুশে ফেব্রুয়ারি আমাদের শুধু ভাষার অধিকার নয়, মানুষ ও সমাজের প্রতি দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়। পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের পথে এগিয়ে গিয়ে একটি সবুজ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই হোক একুশের অঙ্গীকার।

#একুশে_ফেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, সুন্দরবনের বন, জীববৈচিত্র্য ও রয়েল বেঙ্গল ট...
14/02/2026

১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, সুন্দরবনের বন, জীববৈচিত্র্য ও রয়েল বেঙ্গল টাইগারকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। প্রকৃতির এই অমূল্য সম্পদকে সংরক্ষণ করাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সচেতন অঙ্গীকার।

🎤 ভোট দিন বাঁশরীর শিল্পী সুমাইয়া সুলতানাকে সেরা ১০ এর লড়াইয়ে!চ্যানেল আই আয়োজিত সবুজ সুরের সন্ধানে, সিজন- ১ || Sobuj Sure...
07/02/2026

🎤 ভোট দিন বাঁশরীর শিল্পী সুমাইয়া সুলতানাকে সেরা ১০ এর লড়াইয়ে!

চ্যানেল আই আয়োজিত সবুজ সুরের সন্ধানে, সিজন- ১ || Sobuj Surer Sondhane, Season - 1

আপনার মূল্যবান লাইক, কমেন্ট ও শেয়ার দেয়ার শেষ সময় আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:০০টা।

https://youtu.be/YqesnlZFVRM?si=trBl9FKnycGTAW80

🎤 ভোট দিন সুমাইয়া সুলতানাকে সেরা ১০ এর লড়াইয়ে!সবুজ সুরের সন্ধানে, সিজন- ১ || Sobuj Surer Sondhane, Season - 1শিল্পী: সুমাইয়া সুলতান.....

গতকাল, সোমবার (৫ জানুয়ারি ২০২৬), ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বন ভবনে বাংলাদেশ বন বিভাগ এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের মধ্য...
06/01/2026

গতকাল, সোমবার (৫ জানুয়ারি ২০২৬), ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বন ভবনে বাংলাদেশ বন বিভাগ এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে 'Voluntary Carbon Market Project' উন্নয়নে এক নতুন মাত্রার সূচনা হলো।

বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় 'CASMAR' প্রকল্পের আওতায় বনজ খাতে এটিই বাংলাদেশের প্রথম কার্বন প্রজেক্ট। যা দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ম্যানগ্রোভ বন রক্ষায় একটি মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মহোদয় সহ বন ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ার এই অগ্রযাত্রায় আমরা গর্বিত অংশীদার।

নববর্ষের শুভেচ্ছা 🎉নতুন বছর আমাদের সামনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার। মানুষ, প্রকৃতি ও পরিবেশ...
01/01/2026

নববর্ষের শুভেচ্ছা 🎉
নতুন বছর আমাদের সামনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার। মানুষ, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় টেকসই উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) নতুন বছরেও অবিচলভাবে কাজ করে যাবে।

#বাংলাদেশ_বন্ধু_ফাউন্ডেশন

Address

124/A/3, Bondhur Bari, Bosila (Next To Bosila Bridge), Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801313411000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Bondhu Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Bondhu Foundation:

Share