Al Noor Cultural Center Bangladesh

Al Noor Cultural Center Bangladesh একটি অরাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংস্থা

15/04/2026

প্রথম দিনের বিপুল সাড়ার পর আজ আমরা নিয়ে এলাম ২য় দিনের কুইজ! নিচের পোস্টারে দেওয়া প্রশ্নটি ভালো করে পড়ুন এবং কমেন্ট বক্সে সঠিক উত্তর দিন।

🎁 পুরস্কার: প্রতিদিন ২ জন ভাগ্যবান সঠিক উত্তরদাতার জন্য থাকছে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকার আকর্ষণীয় পুরস্কার!

📝 অংশগ্রহণের শর্তাবলী:
১. সঠিক উত্তরের অপশনটি কমেন্ট বক্সে লিখতে হবে।
২. পোস্টটি অবশ্যই নিজ টাইমলাইনে শেয়ার করতে হবে।

দেরি না করে এখনই অংশ নিন এবং বন্ধুদেরও সুযোগ করে দিন! 🤝

আয়োজনে: আল নূর কালচারাল সেন্টার
মিডিয়া পার্টনার: Noornews24.com

22/03/2026

সবাইকে ঈদ মোবারক

14/03/2026
14/03/2026

বড়কাটারা মাদরাসায় আল নূর কালচারাল সেন্টারের ইফতার মাহফিল

বড়কাটারা মাদরাসায় আলেম-উলামা ও শিক্ষার্থীদের সম্মানে আল নূর কালচারাল সেন্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা: আল নূর কালচার...
14/03/2026

বড়কাটারা মাদরাসায় আলেম-উলামা ও শিক্ষার্থীদের সম্মানে আল নূর কালচারাল সেন্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা: আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের উদ্যোগে এবং আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনায় রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদরাসায় আলেম-উলামা, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার আসরের নামাজের পর থেকে মাদরাসার হলরুমে আমন্ত্রিত অতিথিদের আগমনে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মাহফিলে মাদরাসার সম্মানিত আসাতিযায়ে কেরাম, ইলম অন্বেষণে রত শিক্ষার্থী এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীরা অংশগ্রহণ করেন।

মাহফিলে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, 'পবিত্র রমজান হলো সিয়াম-সাধনা ও তাকওয়া অর্জনের মাস। মাহে রমজানের এই শেষ প্রান্তে দাঁড়িয়ে ইবাদত-বন্দেগির পাশাপাশি আর্তমানবতার সেবা, দান-সাদাকা ও সামাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব।' এমন মহতী আয়োজনের জন্য উপস্থিত আলেম ও শিক্ষাবিদগণ আল নূর কালচারাল সেন্টারকে বিশেষ ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদরাসার প্রবীণ উস্তায মাওলানা হাফেজ আহমদ।

পুরো মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল নূর কালচারাল সেন্টারের প্রচার সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান। আয়োজকবৃন্দ সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকের ইফতার মাহফিল। আল্লাহ সফল করুন।
14/03/2026

আজকের ইফতার মাহফিল। আল্লাহ সফল করুন।

বাকপ্রতিবন্ধীদের সম্মানে ঢাকায় আল নূর সেন্টারের ইফতার মাহফিলআল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার-এর উদ্যোগে বাকপ্রতিব...
09/03/2026

বাকপ্রতিবন্ধীদের সম্মানে ঢাকায় আল নূর সেন্টারের ইফতার মাহফিল

আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার-এর উদ্যোগে বাকপ্রতিবন্ধীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ মার্চ সোমবার (১৯ রমজান) রাজধানীর মাতুয়াইলে অবস্থিত আল-নূর এডুকেশন কমপ্লেক্সে এই মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল নূর এডুকেশন সেন্টারের মুতাওয়াল্লী ও দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমদ, আল নূর মসজিদ কমপ্লেক্সের ইমাম ও খতিব মাওলানা ইসহাক নূর, আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, দ্বীনিয়াত বাংলাদেশের দায়িত্বশীল মুফতি নোমান কাসেমীসহ স্থানীয় উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মুফতি সালমান আহমদ বলেন, প্রতি বছর রমজান মাসে আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার পক্ষ থেকে বাকপ্রতিবন্ধীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও এই আয়োজন করা হয়েছে। তিনি এ উদ্যোগের জন্য আল নূর সেন্টারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে সর্বপ্রথম এই সেন্টারেই বাকপ্রতিবন্ধীদের জন্য একটি মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের জন্য পৃথক শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। সেই কারিকুলাম অনুযায়ী অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে এখানে তারা দ্বীনি শিক্ষা অর্জন করছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক উদ্যোগ।

মাওলানা ইসহাক নূর বলেন, বাকপ্রতিবন্ধীরাও আমাদের মতোই মানুষ এবং আল্লাহর সৃষ্টি। মানুষের শ্রেষ্ঠত্ব শারীরিক সক্ষমতায় নয়, বরং তার আমল ও তাকওয়ার ওপর নির্ভর করে। তাই বধির ও বাকপ্রতিবন্ধীদের অবজ্ঞা না করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

মাওলানা আনসারুল হক ইমরান বলেন, বাকপ্রতিবন্ধী ভাইদের সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ। এখানে প্রতিষ্ঠিত বধির মাদরাসায় তারা দ্বীনি ও কারিগরি শিক্ষা গ্রহণ করছেন। তাদের অনেকে ইতোমধ্যে ব্যবসা-বাণিজ্যসহ সমাজের বিভিন্ন কাজে যুক্ত হচ্ছেন। দিন দিন বধিরদের অবস্থার উন্নতি ঘটছে, যা সমাজ ও দেশের জন্য ইতিবাচক।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আরও অনেক বাকপ্রতিবন্ধী ভাই-বোন রয়েছেন। তাদের ধর্মীয় ও কল্যাণমুখী শিক্ষা নিশ্চিত করতে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে বাকপ্রতিবন্ধীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি ইশারা ভাষার মাধ্যমে আল নূর সেন্টারের প্রতি তাদের কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি সালমান আহমদ। সেই দোয়া দোভাষী হিসেবে বধিরদের কাছে ইশারা ভাষায় অনুবাদ করেন প্রশিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমান।

দোয়ায় মুহাম্মদ রাশেদ আল মান্নায়ী ও তার পরিবারের কল্যাণ, দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

#ইফতার #দোয়া #ভ্রাতৃত্ব

আজ আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার উদ্যোগেবাকপ্রতিবন্ধী ভাইদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এই আ...
09/03/2026

আজ আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার উদ্যোগে
বাকপ্রতিবন্ধী ভাইদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এই আয়োজন ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ ইফতার আয়োজন কবুল করুন এবং সবার জন্য কল্যাণ ও বরকত দান করুন। আমীন। 🤲🌙



#সেবামূলক_আয়োজন
#ভ্রাতৃত্ব
#ইফতার
#রমজান
#বাংলাদেশ

25/12/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

28/09/2025

যে ব্যাক্তি ফজরের সালাত আদায় করে সেই ব্যাক্তি সারা দিন আল্লাহর জিম্মাই থাকে।

18/08/2025

শুভ সকাল বন্ধুরা
সবাই কেমন আছেন

Address

Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Al Noor Cultural Center Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share