Shopner Shiri Samaj kallyan Sangstha- SSKS

Call Directions Contact the organization

Shopner Shiri Samaj kallyan Sangstha- SSKS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shopner Shiri Samaj kallyan Sangstha- SSKS, Nonprofit Organization, Dhaka.

ঢাকা, ১৮ জুলাই (শনিবার): রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকার খাগাইল ঘাট ও হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে “মা ও শ...
18/07/2026

ঢাকা, ১৮ জুলাই (শনিবার): রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকার খাগাইল ঘাট ও হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে “মা ও শিশু সংস্থা র এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে দ্বিতীয় ধাপে মশারী বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের আয়োজনে সহযোগিতা করে স্বপ্নের সিঁড়ি সংস্থা ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন।
সকাল ১০টায় প্রথম পর্বে খাগাইল ঘাটে বুড়িগঙ্গা নদীর মাঝিদের নিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং অন্যান্য মশাবাহিত রোগের কারণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। বক্তারা বলেন, এডিস মশার বিস্তার এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে বর্তমানে মশার উপদ্রব ও মশাবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। তাই এসব রোগ প্রতিরোধে নিয়মিত মশারী ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে উপস্থিত মাঝিদের মাঝে মশারী বিতরণ করা হয়।
পরে সকাল ১১টায় দ্বিতীয় পর্বে হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মশারী বিতরণ করা হয়।
এ সময় মশা ও বিভিন্ন পোকামাকড়ের কামড়ে সৃষ্ট রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার কয়েল ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন “মা ও শিশু সংস্থা”-এর প্রতিনিধি এবং স্বপ্নের সিঁড়ি সংস্থার নির্বাহী পরিচালক উন্মে সালমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের সিঁড়ি সংস্থার উপদেষ্টা ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের সভাপতি এবং হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেন সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের সিঁড়ি সংস্থার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোঃ রাজিউদ্দিন, মানবাধিকার সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, বনলতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইসরাত জাহান লতা এবং হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

18/07/2026

আজ ১৮ই জুলাই ২০২৬ইং
ডেংগু প্রতিরোধে মশারী বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সহযোগিতায় "মা ও শিশু সংস্থা (USA)
বাস্তবায়নে -"স্বপ্নের সিঁড়ি সমাজ কল্যান সংস্থা " ও
হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন।

আজ ১৮ই জুলাই রোজ শনিবার সকাল ১০টায়  "মা ও শিশু সংস্থা" র পক্ষ হতে ডেংগু প্রতিরোধে মশারী বিতরন করা হয় এবং এই কার্যক্রমটি ...
18/07/2026

আজ ১৮ই জুলাই রোজ শনিবার সকাল ১০টায় "মা ও শিশু সংস্থা" র পক্ষ হতে ডেংগু প্রতিরোধে মশারী বিতরন করা হয় এবং এই কার্যক্রমটি আয়োজনে ছিলো স্বপ্নের সিঁড়ি সংস্থা ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন ।এডিস মশার আক্রমণে যে ডেংগু জ্বর ও ম্যলেরিয়ার মতো ভয়াবহ রোগ হয় তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আলোচনা হয় এবং সচেতন করা হয়। বুড়িগঙ্গা নদীর খাঘাইল ঘটের মাঝিদের মাঝে প্রথমে ডেংগু ও ম্যালেরিয়ার মতো ভয়াবহ রোগের কারন যে "মশা" বুঝানো হয় এবং পানি জমে থাকার জন্য মশার জন্ম এবং বর্তমান সময়ে মশার উপদ্রব বেড়েছে যার জন্য মশা বাহিত রোগ বাড়ছে ,এর জন্য মশারী ব্যবহারের গুরুত্ব খুব বেশি, সচেতনতা মুলক আলোচনার পর, মশার আক্রমন প্রতিরোধে মশারী বিতরন করা হয়,
এরপর, সকাল ১১টায় একই কার্যক্রমের দ্বিতীয় ধাপ এলাকার কিছু অসহায় দরিদ্র পরিবারের মাঝে মশারী বিতরন করা হয়।
মশার বা পোকামাকড় কামড়ে যে ভয়াবহ রোগগুলো হয়ে থাকে তা নিয়ে সচেতনতামূলক আলোচনা হয়।এবং মশার কয়েল ব্যবহার যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বিষয়েও কথা বলা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন "মা ও শিশু সংস্থা " র প্রতিনিধি ও স্বপ্নের সিঁড়ি সংস্থার নির্বাহী পরিচালক উন্মে সালমা,প্রধান অতিথি হিসাবে ছিলেন স্বপ্নের সিড়ি সংগঠনের উপদেষ্টা ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের সভাপতি, হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেন সুমন,স্বপ্নের সিঁড়ি সংস্থার প্রতিষ্ঠাতা সহ সভাপতি মোঃ রাজিউদ্দিন, মানবাধিকার সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, বনলতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইসরাত জাহান লতা এবং উপস্থিত ছিলেন হাজী আব্দুল আওয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন স্যার। ডেংগুজ্বর প্রতিরোধে মশারী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

11/03/2026

আসসালামু আলাইকুম।
প্রতি বছরের মতো এই বছরও
প্রতিবন্ধি ও অসহায় পরিবারের মাঝে " ঈদ উপহার ( খাদ্য সামগ্রী) বিতরনের উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে।
আপনাদের সকলের দোয়া চাই যেন সফলভাবে মনের ইচ্ছাটা পুরন করতে পারি।
ইনশাআল্লাহ।

Address

Dhaka
1211

Telephone

+8801918831698

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopner Shiri Samaj kallyan Sangstha- SSKS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shopner Shiri Samaj kallyan Sangstha- SSKS:

Shortcuts

Share