29/03/2026
অভিনন্দন!
কামরুল ইসলাম রিয়াদ ভাই,
যুক্তরাষ্ট্রের University of West Florida থেকে Intelligent Systems and Robotics (Artificial Intelligence) বিষয়ে পিএইচডি (PhD) ডিগ্রি অর্জন,
পিএইচডি গবেষণার বিষয় “Explainability of Privacy Preservation in Healthcare Data Processing using Artificial Intelligence”, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবা তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা এবং ব্যাখ্যাযোগ্যতা (Explainability) নিশ্চিত করার একটি সমন্বিত কাঠামো (framework) প্রস্তাব করেন। তার গবেষণায় Federated Learning, Differential Privacy, Reinforcement Learning এবং Large Language Models (LLM) এর সমন্বয় ঘটিয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য AI-ভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার নতুন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
রিয়াদ ভাই পানপাট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি, গলাচিপা সরকারি কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনের শুরুতে তিনি ঢাকার FM Institute-এ ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ঢাকাসহ ময়মনসিংহের বিভিন্ন শাখার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১-২০০২ সালে Hayes & Haier প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে সুপারভাইজার হিসেবে কাজ করেন। এরপর তিনি CEPZ-এ অবস্থিত বহুজাতিক প্রতিষ্ঠান Youngone Corporation-এ যোগ দিয়ে trainee pattern maker হিসেবে কর্মজীবন শুরু করেন এবং CAD সফটওয়্যার প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৪ সালে তিনি M&J Group, ঢাকায় Senior Pattern Designer (CAD) হিসেবে যোগ দেন।
২০০৬ সালে ফিজি দ্বীপপুঞ্জে Danam Fiji Limited-এ CAD Manager হিসেবে ২০১৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।
পরবর্তীতে ২০১৫ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এবং Kennesaw State University -এ Information Technology বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর একই বিষয়ে স্নাতকোত্তর (MS in IT) সম্পন্ন করেন এবং NSF-funded গবেষণা প্রকল্পে Healthcare Security, Privacy এবং Secure Software Development নিয়ে গবেষণা শুরু করেন, যা তিনি ২০২১ সালে সফলভাবে সম্পন্ন করেন।
এরপর তিনি Infosys Limited-এ Senior Software Engineer হিসেবে যোগ দেন এবং T-Mobile ও Fiserv-এর মতো প্রতিষ্ঠানে কাজ করেন (২০২১–২০২৩)।
২০২৪ সালে তিনি পূর্ণ NSF-funded প্রকল্পের অধীনে Intelligent Systems and Robotics-এ পিএইচডি শুরু করেন এবং Artificial Intelligence-ভিত্তিক Healthcare Privacy ও Security নিয়ে গবেষণা চালিয়ে যান। তার গবেষণা IEEE, COMPSAC, Big Data, Springerসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও সম্মেলনে ২৫টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
সাম্প্রতিক অর্জনের মধ্যে উল্লেখযোগ্য হলো, তিনি তার পিএইচডি সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণায় অবদান রেখে একাধিক উচ্চমানের জার্নাল ও সম্মেলনে প্রকাশনা অর্জন করেছেন, এবং NSF-সমর্থিত গবেষণা প্রকল্পে সক্রিয়ভাবে কাজ করেছেন, যা তার গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করেছে।
ভবিষ্যতে তিনি স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে গবেষণা অব্যাহত রাখতে চান এবং একটি নিরাপদ, ব্যাখ্যাযোগ্য ও মানবকল্যাণমূলক AI-নির্ভর বিশ্ব গঠনে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সাথে তিনি দেশের শিক্ষার্থী ও গবেষকদের উৎসাহিত করে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কাজ করতে আগ্রহী।
তার এই গৌরবোজ্জ্বল অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সবাই তার জন্য দোয়া করবেন।