12/06/2026
নিজে কখনো রক্তদান করেন না, রক্ত না পেলে রেগে যান! আবার রক্তদাতা খুঁজে দিলেও করেন না আপ্যায়ন। দেখান না কোনো সৌজন্যতা। মনে রাখবেন, আপনার এমন অসৌজন্যমূলক আচরণই দিনদিন স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা কমিয়ে দিচ্ছে। রক্তদাতাদের সম্মান করুন, উৎসাহ দিন।
রক্তদান একটি মানবিক কাজ—এটি কারও দায়িত্ব নয়, বরং স্বেচ্ছায় করা মহান সেবা। তাই রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান দেখানো আমাদের সবার দায়িত্ব।
সচেতনতায়: ব্লাড ডোনার ক্লাব (Blood Donor Club)❤️
(কেরাণীগঞ্জের সর্ববৃহৎ রক্তদানসংক্রান্ত সংগঠন)