Sufi Foundation

Sufi Foundation BORN TO SERVE. Our motto is to serve Humanity.

সুফি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চাল

িয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার সুফি ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।

এক নজরে সুফি ফাউন্ডেশনের সেবা-কার্যক্রম:

• বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে হস্তশিল্প, কারিগরি, খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ-সহায়তা প্রদান।
• বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান।
• চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের স্বল্প বা বিনামূল্যে চিকিৎসা সহায়তা দান।
• অব্যবহৃত ওষুধ সংগ্রহ করে বিভিন্ন বুথের মাধ্যমে দুঃস্থ রোগীদের মাঝে সরবারহ করা।
• রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা।
• দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।
• সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুঃস্থদের মধ্যে বিতরণ।
• দুঃস্থদের মধ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি উপার্জন-উপকরণ বিতরণ।
• সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও জলাধার স্থাপন।
• পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে অভাবী পরিবার ও আবাসিক মাদরাসার আঙিনায় অধিক ফলনশীন বৃক্ষরোপণ ও পরিচর্যা।
• মাদরাসা শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য নানামুখী প্রশিক্ষণ ও সহায়তা প্রদান।
• পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা।
• বিধবাদের ব্যয়ভার গ্রহণ ও এতিমদের পরিণত হয়ে ওঠা অবধি অভিভাবকের দায়িত্ব গ্রহণপূর্বক শিক্ষাদান ও প্রতিপালন।
স্বপ্ন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মসজিদ সালাত আদায়ের পাশাপাশি বহুবিধ কল্যাণের কেন্দ্র ছিল। ঢাকা মসজিদের শহর হলেও বেশিরভাগ মসজিদে নামাযের জামায়াত এবং বড়জোর মকতবের মধ্যেই সীমাবদ্ধ। সুফি ফাউন্ডেশন ঢাকায় একটি আদর্শ মসজিদ গড়ে তুলতে চায়, যা সালাত আদায় ছাড়াও বিভিন্ন কল্যাণমূলক কাজে মুখর থাকবে। এই কমপ্লেক্সে থাকবে—
1. আদর্শ জামে মসজিদ
2. জেনারেল ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক (অনাবাসিক) মাদরাসা
3. সুফি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়
4. শরয়ী সমাধান বিভাগ
5. উচ্চতর ইসলামী গবেষণাকেন্দ্র
6. শিশু-কিশোরদের জন্য ইসলামী সংস্কৃতিকেন্দ্র
7. ইমাম ও খতীবদের জন্য দাওয়াহ প্রশিক্ষণকেন্দ্র
8. ফ্যামিলি কাউন্সেলিং বিভাগ
9. সমাজকল্যাণ পরিচালনা বিভাগ
10. পাবলিক লাইব্রেরি
11. আধুনিক মিডিয়া বিভাগ
12. বিনামূল্যে চিকিৎসাসেবা-কেন্দ্র
13. মুসাফিরখানা

Address

Darussalam Arkade, 14 Purana Paltan
Dhaka
DHAKA-1000

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sufi Foundation:

Share