Inspiration Welfare Society

Inspiration Welfare Society এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান।

আজ  থেকে অনলাইনে বিভিন্ন ভাতার আবেদন শুরু হবে। এই লিংকে গিয়ে আবেদন করুন।পূর্বে ঘোষিত তারিখ ৩১ আগস্ট এর বদলে ১৫ আগস্ট পর্...
01/08/2026

আজ থেকে অনলাইনে বিভিন্ন ভাতার আবেদন শুরু হবে। এই লিংকে গিয়ে আবেদন করুন।
পূর্বে ঘোষিত তারিখ ৩১ আগস্ট এর বদলে ১৫ আগস্ট পর্যন্ত নিয়মিত সবগুলো ভাতার আবেদন চলবে, আর ১৬ তারিখ থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
https://dss.bhata.gov.bd/online-application
আবেদন করা যাবে ১৫ আগস্ট পর্যন্ত।

আজ থেকে অনলাইনে বিভিন্ন ভাতার আবেদন শুরু হলো। এই লিংকে গিয়ে আবেদন করুন।

পূর্বে ঘোষিত তারিখ ৩১ আগস্ট এর বদলে ১৫ আগস্ট পর্যন্ত নিয়মিত সবগুলো ভাতার আবেদন চলবে, আর ১৬ তারিখ থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

https://dss.bhata.gov.bd/online-application
আবেদন করা যাবে ১৫ আগস্ট পর্যন্ত।

আত্মনির্ভরতার পথে আরেকটি ধাপ।ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের মায়েদের স্বাবলম্বী করার লক্ষ্যে ...
25/07/2026

আত্মনির্ভরতার পথে আরেকটি ধাপ।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের মায়েদের স্বাবলম্বী করার লক্ষ্যে ধারাবাহিক ভোকেশনাল প্রশিক্ষণের আয়োজন করে আসছে।

তারই অংশ হিসেবে আজ আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে চলছে ক্লে দিয়ে জুয়েলারি ও হোম ডেকর সামগ্রী তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ।

এই প্রশিক্ষণ শুধু একটি হাতের কাজ শেখা নয়, এটি তাদের নিজের পায়ে দাঁড়ানোর, নিজের আয়ের পথ তৈরির একটি বাস্তব সুযোগ।

আমরা বিশ্বাস করি, সুযোগ পেলে তারাও পারে।

Jewellery Making Training'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''Project Title: Skill Development and Empowerme...
23/07/2026

Jewellery Making Training
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Project Title: Skill Development and Empowerment of Persons with Disabilities and their mothers through Jewellery Training. (Current Project)
যেখানে মা ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান একসঙ্গে সৃষ্টি করে.............. বাংলাদেশের প্রথম সহ-সৃজন (Co-Creation) মডেল, যা যৌথ দক্ষতাকে রূপ দিচ্ছে যৌথ উদ্যোক্তায়।

বাংলাদেশের প্রথম মা–সন্তান সহ-সৃজন (Mother–Child Co-Creation) মডেল

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি (IWS) গর্বের সঙ্গে পরিচালনা করছে বাংলাদেশের প্রথম ব্যতিক্রমধর্মী তিন মাসব্যাপী জুয়েলারি তৈরির প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে নিউরোডেভেলপমেন্টাল ও অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি এবং তাঁদের মায়েরা একসঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পাশাপাশি বসে সৃজনশীল পণ্য তৈরি করেন।

এটি একটি নতুন চিন্তার মডেল। এখানে মা শুধুমাত্র সহায়তাকারী নন বরং সন্তানের সমান অংশীদার। প্রতিটি জুয়েলারি পণ্য গড়ে ওঠে মা ও সন্তানের যৌথ শ্রম, ধৈর্য, ভালোবাসা এবং সৃজনশীলতার সম্মিলিত প্রচেষ্টায়।

আমাদের অংশগ্রহণকারীরা.........

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধিপ্রতিবন্ধিতা, বাক ও শ্রবণপ্রতিবন্ধিতা, শারীরিক প্রতিবন্ধিতা এবং অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। তাঁদের সঙ্গে সমান অংশীদার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন তাঁদের মায়েরা, যাতে উভয়েই সমানভাবে দক্ষতা অর্জন করতে পারেন।

আমাদের প্রশিক্ষণ পদ্ধতি........

তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন চলে প্রায় ছয় ঘণ্টা। প্রশিক্ষণ পরিচালনা করেন দেশের অভিজ্ঞ, স্বনামধন্য ও দক্ষ জুয়েলারি প্রশিক্ষকবৃন্দ। ফলে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানসম্পন্ন ও পেশাভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পান।

একজন নয়, একটি পরিবারে দুইজন উদ্যোক্তা.......

এই উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র একটি কারিগরি দক্ষতা শেখানো নয়। আমাদের উদ্দেশ্য হলো প্রতিটি অংশগ্রহণকারী পরিবারে দুইজন স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করা—একজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁর মা।

এর মাধ্যমে তাঁরা স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং সমাজে নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

অর্থনৈতিক সীমাবদ্ধতা যাতে কারও অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে জুয়েলারি তৈরির কাঁচামাল ক্রয়ের জন্য সরাসরি আর্থিক সহায়তা প্রদান করে।

প্রশিক্ষণ থেকে বাজারে: ‘বর্ণালী’........

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের তৈরি প্রতিটি পণ্যের জন্য রয়েছে একটি নির্ভরযোগ্য বিপণন ব্যবস্থা। এ উদ্দেশ্যে IWS প্রতিষ্ঠা করেছে ‘বর্ণালী (Barnali)’ নামে একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের ব্যানারে তাঁদের হাতে তৈরি জুয়েলারি প্রদর্শন ও বিক্রির সুযোগ পান।

এই প্ল্যাটফর্ম তাঁদের পণ্যের বাজারজাতকরণ, গ্রহণযোগ্যতা এবং টেকসই আয়ের বাস্তব সুযোগ সৃষ্টি করে।

কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ.........

এই কর্মসূচি কেবল একটি কারিগরি প্রশিক্ষণ নয়; এটি মর্যাদা, অন্তর্ভুক্তি, ক্ষমতায়ন এবং আত্মনির্ভরশীলতার একটি সামাজিক আন্দোলন।

এখানে মা ও সন্তান একসঙ্গে কাজ করতে গিয়ে শুধু একটি পেশাগত দক্ষতাই অর্জন করেন না; তাঁরা নিজেদের আত্মবিশ্বাস গড়ে তোলেন, পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেন এবং সমাজের সামনে একজন সক্ষম, সৃজনশীল ও স্বাধীন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পান।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি বিশ্বাস করে—যখন একটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁর মা একসঙ্গে এগিয়ে যান, তখন বদলে যায় শুধু একটি পরিবারের নয়, বরং একটি সমাজের ভবিষ্যৎ।

12/07/2026

গতকাল ১১ জুলাই ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক সংগঠন PDF-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি-এর সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম।

অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি PDF-এর ১৮ বছরের সফল ও গৌরবময় পথচলার জন্য সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কিছু সফর আনুষ্ঠানিক হয়, কিছু সফর থেকে যায় মানুষের ভেতরে।আজ ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রশিক্ষণকক্ষে কোনো বক্তৃতা ছিল...
11/07/2026

কিছু সফর আনুষ্ঠানিক হয়, কিছু সফর থেকে যায় মানুষের ভেতরে।

আজ ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রশিক্ষণকক্ষে কোনো বক্তৃতা ছিল না, ছিল না মঞ্চের জৌলুসও। ছিল কিছু মনোযোগী দৃষ্টি, কয়েক জোড়া ব্যস্ত হাত, আর নীরবে জন্ম নেওয়া অসংখ্য সম্ভাবনা।

১১ জুলাই, সেই নীরব সম্ভাবনার সাক্ষী হতে আমাদের জুয়েলারি তৈরির প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান।

নৃবিজ্ঞান মানুষকে শুধু বইয়ের পাতায় খোঁজে না; খুঁজে মানুষের জীবনযাপন, সংগ্রাম, সৃজনশীলতা এবং পরিবর্তনের ভেতরে। হয়তো সে কারণেই আজকের এই আয়োজন ছিল স্বপ্নকে হাতে গড়ে তোলার এক জীবন্ত দৃশ্য।

একেকটি নকশা গাঁথা হচ্ছিল, আর তার সঙ্গে গাঁথা হচ্ছিল আত্মবিশ্বাস। একেকটি নকশা সম্পূর্ণ হচ্ছিল, আর তার সঙ্গে আঁকা হচ্ছিল আগামী দিনের নতুন সম্ভাবনা।

আমরা বিশ্বাস করি, সমাজ বদলায় সবসময় উচ্চকণ্ঠে নয়; অনেক সময় একটি ছোট্ট প্রশিক্ষণকক্ষেই নীরবে তার শুরু হয়।

আজ ১১ জুলাই ২০২৬ ইং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি-তে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ...
11/07/2026

আজ ১১ জুলাই ২০২৬ ইং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি-তে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব মামুনুল ইসলাম মামুন।

শিক্ষার্থীদের শেখার আগ্রহ, নিরলস চেষ্টা, ছোট ছোট সাফল্য এবং স্বপ্নময় অগ্রযাত্রা প্রত্যক্ষ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর আন্তরিক উৎসাহ, মূল্যবান পরামর্শ এবং ভালোবাসার স্পর্শ আমাদের শিক্ষার্থী, অভিভাবক ও পুরো টিমকে নতুন উদ্দীপনায় অনুপ্রাণিত করেছে।

আমরা বিশ্বাস করি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এমন মানবিক উপস্থিতি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি শিশুর সম্ভাবনা আছে, প্রয়োজন শুধু সঠিক সুযোগ, আন্তরিক সহযোগিতা এবং নিঃস্বার্থ ভালোবাসা।

জনাব মামুনুল ইসলাম মামুন-এর এই আন্তরিক সফর ও অনুপ্রেরণার জন্য ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

একসাথে এগিয়ে যাক স্বপ্ন, বিকশিত হোক প্রতিটি সম্ভাবনা।

11/07/2026

হাতে নানান উপকরণ, মাথায় সৃজনশীলতা।
সামনে একটা নির্দিষ্ট লক্ষ্য, আজকের কাজটা শেষ করতে হবে। কেউ দেখলে ভাববে, এ তো সাধারণ একটা প্রশিক্ষণ ক্লাস। কিন্তু ভেতরে ভেতরে চলছে অন্য এক লড়াই। মনোযোগ ধরে রাখার লড়াই, নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই।
নিউরো প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিটি ধাপ একেকটা পাহাড়। কিন্তু তারা থামেন না। ধাপে ধাপে, ধৈর্য নিয়ে এগিয়ে যান। আর একদিন সেই পাহাড়টাই হয়ে ওঠে তাদের অর্জন।
এই যাত্রার সঙ্গী ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। আমরা শেখাই না শুধু, আমরা অপেক্ষা করি। প্রতিটি মানুষের নিজস্ব গতিতে এগোনোর জন্য। কারণ আমরা জানি, "না পারা" শব্দটার আগে একটা "এখনো" লুকিয়ে থাকে।
কাল যে হাতটা কাঁপছিল, আজ সেই হাতেই তৈরি হচ্ছে একটা গয়না, একটা পণ্য, একটা ব্যবসা। আর তার পেছনে দাঁড়িয়ে থাকবে একজন আত্মবিশ্বাসী উদ্যোক্তা।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি, সম্ভাবনাকে সুযোগে বদলে দেওয়ার গল্প।

06/07/2026

Address

Bengal Square, 437, Tejgaon
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when Inspiration Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share