16/04/2026
The first-ever Bangladesh Journalism Conference will be held in Dhaka this May, bringing together journalists and experts from different countries. More than 500 participants, including media owners, editors, leaders of journalist unions and associations, civil society representatives, academics, students, and development partners, are expected to join.
The two-day conference will feature plenary and thematic sessions, parallel tracks, and masterclasses covering key issues such as investigative journalism, media self-regulation, governance and free media, digital transformation and data journalism, and challenges related to information integrity and artificial intelligence.
Interested participants can register at bdjc.mrdibd.org from 12:01 AM on 17 April to 25 April 2026. Applications will be reviewed, and selected participants will receive confirmation via email.
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’। আগামী ৮–৯ মে অনুষ্ঠিতব্য এই আয়োজনে বিভিন্ন দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী অংশ নেবেন। এমআরডিআই আয়োজিত এই কনফারেন্সে অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন গণমাধ্যমের মালিক, সম্পাদক, সাংবাদিক, সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকবে প্লেনারি ও থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক এবং মাস্টারক্লাস। এসব সেশনে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, স্ব-নিয়ন্ত্রণ, ডিজিটাল রূপান্তর, ডেটা জার্নালিজম, এবং তথ্যের বিশুদ্ধতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হবে।
আগ্রহী অংশগ্রহণকারীরা ১৭ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত bdjc.mrdibd.org ঠিকানায় অনলাইন নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনসমূহ পর্যালোচনা করে নির্বাচিত অংশগ্রহণকারীদের ইমেইলের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
-Regulation