Demra Open Scout Group, Dhaka

Demra Open Scout Group, Dhaka Founder: T. M. Abu Bakker Siddique

দুটি কথা
ডেমরা ওপেন স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের নিয়ন্ত্রনাধীন একটি স্কাউটিং প্রতিষ্ঠান। স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। স্কাউটিংয়ের মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। সর্ব প্রথম রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বি.পি ১৯০৭

সালে স্কাউটিং আন্দোলন শুরু করেন।
২০১১ সালে টি. এম. আবু বক্কর সিদ্দিক ইপু ঢাকা জেলার ডেমরায় একটি স্কাউট দল গঠন করার পরিকল্পনা করেন। প্রতিষ্ঠাতা টি. এম. আবু বক্কর সিদ্দিক ইপুর নেতৃত্বে তাহার পরিচিত স্কাউট ব্যাক্তিদের সমস্বয়ে ০১ জুলাই ২০১১ তারিখে একটি গ্রুপ কমিটি গঠন করেন এবং ঢাকা জেলায় রেজিষ্ট্রেশন করার জন্য অবেদন করেন। ঢাকা জেলার রেজিষ্ট্রেশন নম্বর-২১১, আঞ্চলিক নম্বর-২৩৭৫, তারিখ-০৯/০৮/২০১১ ও তারিখ-০৯/০২/২০১৪। ২০১২ সালে সোনিয়া আক্তার পুতুল এর নেতৃত্বে ডেমরা ওপেন স্কাউট গ্রুপের একটি র্গাল-ইন-স্কাউট দল খোল হয়। যাহার ঢাকা জেলার রেজিষ্ট্রেশন নম্বর-২২০, আঞ্চলিক নম্বর-২৪১৬ তারিখ-০৫/০৪/২০১২।
২০১৫ সালে ডেমরা ওপেন স্কাউটস গ্রুপের স্কাউট শাখা শুরু হয়। যাহার রেজিষ্ট্রেশন নম্বরঃ ।
যাদের সমন্বয়ে গ্রুপ কমিটি গঠন করা হয়েছিল তার হলেন, ১। সভাপতি- জনাব মোঃ নূরুল হক তালুকদার, (বি.কম) ২। সহ-সভাপতি- জনাব জসিম উদ্দিন মজুমদার, (বি.কম) ৩। কোষাধ্যক্ষ- টি. এম. আবু বক্কর সিদ্দিক ইপু (উড ব্যাজার) ৪। সম্পাদক- জনাব মুন্সী হুমায়ুন কবির (উড ব্যাজার) ৫। আহ্বায়ক-সোনিয়া আক্তার পুতুল (উড ব্যাজার) ৬। রোভার স্কাউট লিডার- রাশেদুল ইসলাম তুষার (উড ব্যাজার) ৭। সাধারন সদস্য- মোঃ মুক্তার হোসেন (স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন) ৮। সাধারন সদস্য- মোঃ নূর-আলম সিদ্দীক (রোভার স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন)।
প্রতিষ্ঠাতা টি. এম. আবু বক্কর সিদ্দিক ইপু এবং ০১/০৭/২০১১ ইং তারিখে গঠিত গ্রুপ কমিটি দ্বারা ডেমরা ওপেন রোভার স্কাউট এর পরিচালনা করার জন্য একটি উপবিধি প্রনয়ন করেন। ঐ উপবিধি মোতাবেক ডেমরা ওপেন স্কাউটস গ্রুপ এর কার্যক্রম সম্পন্ন হচ্ছে।

ডেমরা ওপেন স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা এবং গ্রুপ সম্পাদক জনাব টি.এম. আবু বকর সিদ্দিক ইপু (উডব্যাজার) গত পাঁচ দিন যাবত ঢা...
12/10/2022

ডেমরা ওপেন স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা এবং গ্রুপ সম্পাদক জনাব টি.এম. আবু বকর সিদ্দিক ইপু (উডব্যাজার) গত পাঁচ দিন যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্তায় ভর্তি আছেন। গতকাল মহান আল্লাহ তায়ালার রহমতে বিকাল ৪ টায় জ্ঞান আসছে। তবে এখনো ঠিকমত কথা বলতে পারছেনা।
সবাই তার জন্য দোয়া করবেন যেনো মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ্যতা দান করেন।

বিঃদ্রঃ এ+ পজেটিজ রক্তের প্রয়োজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ইমারজেন্সী বিভাগের সামনে, নতুন বিল্ডিং, ওয়ার্ড-৬০৩, বেড-১৬, ৬ষ্ঠ তলা।
মোবাইলঃ 01889-694361

ডেমরা ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা এর নব-নির্বাচিত সিনিয়র রোভার মেট এ.কে.এম. নাজিব হাসান রবিন (ক ইউনিট), জাহিদ হাসান অন্তর (খ...
04/03/2021

ডেমরা ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা এর নব-নির্বাচিত সিনিয়র রোভার মেট এ.কে.এম. নাজিব হাসান রবিন (ক ইউনিট), জাহিদ হাসান অন্তর (খ ইউনিট) এবং জেরিন আলম রিতা (গার্ল-ইন-ইউনিট) আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
আশাকরি আপনাদের হাত ধরেই আরো এগিয়ে যাবে ডেমরা ওপেন স্কাউট গ্রুপ।

15/06/2020

মানুষ ও পৃথিবীর অন্যান্য প্রাণীর মাঝে মূল পার্থক্য বুদ্ধিমত্তায়। এই বুদ্ধির জোরেই আমরা পৃথিবীতে নিজেদের কর্তৃত...

২০১৭ তে আমাদের বার্ষিক ওয়ান ডে ক্যাম্পে এসেছিলেন স্কাউটপ্রেমী এই আন্টিটা। ক্যাম্পে তাবু জলসা চলছিল আন্টি তখন বললো তাবু ক...
14/06/2020

২০১৭ তে আমাদের বার্ষিক ওয়ান ডে ক্যাম্পে এসেছিলেন স্কাউটপ্রেমী এই আন্টিটা। ক্যাম্পে তাবু জলসা চলছিল আন্টি তখন বললো তাবু কই? তাবু ছাড়া তাবু জলসা জমে নাকি?
বলছিলাম আমাদের ওয়ারী জোনে দায়িত্ব পালন করা জনপ্রিয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং বর্তমানে মতিঝিল জোনে দায়িত্ব প্রাপ্ত মোহাম্মদ নুরুল আমিন স্যারের সহধর্মিণীর কথা। তিনি পেশায় একজন ইউ এনও। সরকারি দায়িত্ব পালনে দুজনি সবসময় নিবেদিত প্রাণ। মানুষের বিপদে আপদে উনাদের ভুমিকা বলে শেষ করা যাবে না। আমাদের খুব পছন্দের এই আন্টিটা করোনা আক্রান্ত শুনতেই মনটা খারাপ হয়ে গেলো। সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন আমাদের আন্টিকে দ্রুত সুস্থতা দান করুক। সকলের কাছে আন্টির জন্য দোয়াপ্রার্থী।

13/06/2020

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে স্কুল-কলেজের ছুটির আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরক....

29/05/2020

নিজস্ব প্রতিনিধিঃ করোনাকালে প্রাথমিক স্তরের এক কোটি ৪০ লাখ শিশুর পাঠদান ও পরীক্ষা গ্রহণে নতুন উদ্যোগ নিয়েছে প....

23/04/2020

#শোক_সংবাদ

ডেমরা ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা -এর রোভার স্কাউট সদস্য আঁখি আক্তার এর বাবা গত ১৯ এপ্রিল, ২০২০ তারিখ দিবাগত রাত ০১ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমরা ডেমরা ওপেন স্কাউট গ্রুপ পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করছি।

22/04/2020
21/04/2020

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেমরা ওপেন স্কাউট গ্রুপের নবাগত সদস্যদের নিয়ে এই ক্ষুদ্র প্রয়াস।

09/04/2020

শুভ জন্মদিন🎂 বাংলাদেশ স্কাউটস❤

১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। ঐ বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে (১১ সেপ্টেম্বর ১৯৭২, সোমবার) উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে। তবে ১৯৭৮ সালের ১৮ জুন পঞ্চম জাতীয় কাউন্সিল সভায় সমিতির নাম বদলে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।

Address

Rasulnaggur, Sharulia, Demra
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Demra Open Scout Group, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Demra Open Scout Group, Dhaka:

Share